কাঁচা রসুন খাওয়ার অজানা ৫ উপকারিতা: থেঁতলে ১০ মিনিট রাখার রহস্য

কাঁচা রসুন খাওয়ার অবাক করা উপকারিতা ওসঠিক নিয়ম জানেন কি? কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি, ১০ মিনিট ফর্মুলা, এক কোয়া কাঁচা রসুন খেলে শরীরে কী ঘটে? এবং মুখের দুর্গন্ধ দূর করার দারুণ সব উপায় জানতে সাথেই থাকুন!
কাঁচা-রসুন-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা
রান্নাঘরের এই সাধারণ উপাদানটি কীভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মেটাবলিজম চাঙ্গা করতে এবং পেটের স্বাস্থ্য ঠিক রাখতে জাদুর মতো কাজ করে চলুন, তার পেছনের বিজ্ঞান ও সহজ উপায়গুলো একনজরে জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ কাঁচা রসুন খাওয়ার উপকারিতা/ কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা

কাঁচা রসুনে কী কী পুষ্টি উপাদান রয়েছে?

রসুন একটি ছোট কোওয়া হলেও এর ভেতরে রয়েছে পুষ্টির সমাহার। সকলেই রান্নায় রসুন দেই কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে কয়জনিবা আমরা জানি তাই না। চলুন তাহলে জেনে নেয়া যাক-

মার্কিন কৃষি বিভাগের (USDA) তথ্য অনুযায়ী ১০০ গ্রাম কাঁচা রসুনের মধ্যে প্রায় ১৪৯ ক্যালরি উপস্থিত থাকে। ছাড়াও এরমধ্যে কার্বোহাইড্রেট প্রায় 33 গ্রাম, প্রোটিন প্রায় ৬ গ্রাম এবং ফাইবার প্রায় ২ গ্রাম উপস্থিত থাকে। এতে চর্বি নেই বললেই চলে। ভিটামিন ও খনিজের রয়েছে এর আসল আকর্ষণ। কাঁচা রসুনের মধ্যে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, সেলেনিয়াম, ক্যালসিয়াম, তামা ও ফসফরাস।

আমাদের হাড় মজবুত রাখতে ম্যাঙ্গানিজ একটি দারুন উপকারী উপাদান। সে সাথে স্নায়ুকে সঠিকভাবে সচল রাখতে ভিটামিন b6 ভূমিকা নেই। সেলেনিয়াম আমাদের শরীরের অ্য্যান্টিঅক্সিডেন্ট ব্যবস্থাকে উন্নত করতে সহায়তা করে। কাঁচা রসুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম কপার এবং পটাশিয়াম জাতীয় খনিজ পাওয়া যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো, কাঁচা রসুনের কোন ক্ষতিকর ফ্যাট বা কোলেস্টেরল নেই।

অ্যালিসিন কী এবং কীভাবে তৈরি হয়?

আমরা রসুন কাটলে বা থেতলালে একটা তীব্র ঝাঝালো পায়। আপনি খেয়াল করেছেন আস্ত কোয়ায় এই গন্ধ প্রায় থাকে না। এর পিছনেই রয়েছে অ্যালিসিন নামক একটি যৌগ এবং এর জন্মের গল্পটাও বেশ মজার।

অ্যালিসিন আসলে কী?
  • অ্যালিসিন মূলত একটি সালফারযুক্ত জৈব যৌগ। রসুনের যে ঝাঁঝ এবং গন্ধ রয়েছে এর পিছনে মূল কারণই হচ্ছে এটি। রসুনের শক্তিমত্তার পেছনে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী অর্গানিক সালফার যৌগ। যা কেবল রসুনের কোয়া কাটা বা থেতলানোর পরে সক্রিয় হয়। এটি অনেকটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর মত কাজ করে। গবেষণায় অ্যালিসিনকে রসুনের অনেক উপকারী প্রভাবের সঙ্গে যুক্ত করা হয়েছে যদিও এবিষয় নিয়ে আরো ব্যাপক গবেষণা চলছে।
কীভাবে তৈরি হয়?
  • আস্ত রসুনের কোয়ায় অ্যালিসিন তৈরি অবস্থায় থাকে না। সেখানে থাকে অ্যালিন নামের একটি নিষ্ক্রিয় যৌগ। আর এর পাশেই আলাদা কুঠুরিতে থাকে অ্যালিনেজ নামের একটি এনজাইম। যখন আমরা কোয়া কাটি বা থেতলাই তখন এই দুই কুঠুরি ভেঙে যায়। ঠিক তখনই অ্যালিনেজ এবং অ্যালিনের মিশ্রণ ঘটে এবং তা অ্যালিসিনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া অতি দ্রুত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। গন্ধ হঠাৎ তীব্র হয়ে ওঠার কারনই এটি।
অ্যালিসিন বেশি পেতে কী করবেন?
    1. রসুন কেটে বা থেঁতলে রান্নার আগে অন্তত ১০ মিনিট রেখে দিন।
    2. কাঁচা খেলে ভালো করে চিবিয়ে খান।
    3. অতিরিক্ত গরম তেলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন না।

কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

আমাদের মনে হয় সকালের উষ্ণ রোদে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়াটা হয়তো প্রাচীন অভ্যাস কিন্তু আপনি যদি এর কার্যকারিতা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। বাজারে অনেক রকমের সাপ্লিমেন্ট এবং দামি ডিটক্স ড্রিঙ্কস থাকলেও রান্নাঘরের এই ছোট উপাদানটি শরীরকে ভেতর থেকে যেভাবে বদলে দেয় তা সত্যি অবাক করার মতো।
কাঁচা-রসুন-খাওয়ার-উপকারিতা
চলুন, খুব সহজে বিষয়গুলো জেনে নেওয়া যাক:
১। আমরা অনেকেই মনে করি রসুন শুধু সর্দি কাশি ঠিক করে বা কোলেস্টেরল কমায় । কিন্তু আমি একজন নিয়মিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বাস্থ্য সচেতন ব্লগার হিসেবে আমার অভিজ্ঞতা এবং পুষ্টিবিজ্ঞানের গবেষণায় উঠে এসেছে ভিন্ন কথা। কাচা রসুন খাওয়ার আসল চমৎকারী উপকারিতা লুকিয়ে আছে মাইক্রোবয়াম ও সেলুলার মেটাবলিজম এর ওপর প্রভাবে।

২। পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়ার বন্ধু : আমাদের পেটে হজম শক্তি ঠিক রাখতে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলোকে আমরা উপকারী ব্যাকটেরিয়া নামে চিনি। কাঁচা রসুন এ এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা এ ভালো ব্যাকটেরিয়াগুলোকে সতেজ রাখে যার ফলে আমাদের পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি আরও উন্নত হয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।

৩। শরীর ভেতর থেকে পরিষ্কার রাখে : আমরা মন থেকে চাইলেও ভেজাল ও ধুলোবালি পরিবেশ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি না। কোন না কোনভাবে শরীরে ক্ষতিকর টক্সিন বা ময়লা প্রবেশ করে এবং সেগুলো ময়লা জমে যায়। কিন্তু রসুনের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান গুলো আমাদের লিভারকে এবং এবং রক্তনালীগুলোকে সতেজ রাখতে সহায়তা করে।

৪। ক্লান্তি দূর করে এনার্জি বাড়ায় : আপনি সারাদিন একটু কাজ করলেই কি আপনার শরীর ভেঙে আসে? কাঁচা রসুন আমাদের পেশিতে রক্ত ও অক্সিজেনের চলাচল বাড়িয়ে দেয়। যার ফলে আমাদের ক্লান্তি দ্রুত কেটে যায় এবং শরীরে নতুন শক্তি অনুভব করি।

৫। সর্দি কাশির সময় সহায়তা : রসুনের মধ্যে থাকা অ্যালিসিন এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তপোক্ত করে তোলে। ফলে এত ঠান্ডা লাগা সর্দি-কাশি ধারের কাছেও আসতে পারেনা। বিশেষ করে মৌসুম পরিবর্তনের সময় সর্দি কাশির হাত থেকে বাঁচতে সকালে এক কোয়া কাঁচা রসুন খাওয়া অত্যন্ত জরুরি ।

কাঁচা রসুন খাওয়ার নিয়ম জানুন

রান্নাঘরে থাকা অতি সাধারণ রসুনকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে এটি হতে পারে আপনার জন্য আশীর্বাদস্বরূপ। কিন্তু আমাদের সঠিক নিয়ম না জানার কারণে আসল গুন্টুকুই আমরা নষ্ট করে ফেলি। তাই আমাদের সকলের কাঁচা রসুন খাওয়ার সঠিক নিয়মগুলি জেনে রাখা উচিত উচিত ।

প্রথমে আপনাকে জরুরীভাবে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে , আস্ত রসুন খোসা ছাড়িয়ে সাথে সাথেই আপনি মুখে দিবেন না। রসুন কুচিয়ে বা ক্ষেতলানোর পর অন্তত 10 মিনিট খোলা বাতাসে রেখে দিতে হবে। এতে রসুনের ভেতরের ‘অ্যালিসিন’ নামক ঔষধি উপাদানটি পুরোপুরি সক্রিয় হওয়ার মতন সময় পাবে।

👉খাওয়ার সময় বা পদ্ধতির ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার:
  • খালি পেটে খাবেন নাকি ভরা পেটে? আপনি যদি সকালে খালি পেটে কাঁচা রসুন খান তাহলে সব থেকে ভালো। তবে যাদের গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা রয়েছে এক্ষেত্রে একদম খালি পেটে না খেয়ে কুসুম গরম পানির সাথে অথবা সামান্য মধু মিশিয়ে নিয়ে এটি খেতে পারেন। এতে করে রসুনের মধ্যে থাকা ধাঁজালো ভাব কমে যাবে এবং আপনার পেট আরাম পাবে।
  • কাঁচা রসুন খাওয়ার নিয়ম- পরিমাণ কতটুকু? আপনি যদি প্রতিদিন এটি ডায়েটে রাখতে চান তাহলে মাত্র ১ থেকে ২ কোয়া কাঁচা রসুনই আপনার জন্য যথেষ্ট। যদি লোভে পড়ে অতিরিক্ত খান তাহলে উপকারের চাইতে অপকারটাই বেশি হবে যেমন বুক জ্বালাপোড়া বা বদ হজমের মতো সমস্যা দেখা দিতে পারে ।
👉ঝাঁঝ সামলানোর সহজ কৌশল
    1. ভাত, রুটি বা সালাদের সঙ্গে মিশিয়ে খান।
    2. কুচি করে ডালে বা ভর্তায় শেষে দিন। বেশি সময় রান্না করবেন না।
    3. সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তবে ঘরে বানানো রসুন-মধু ফ্রিজে রাখুন এবং অল্প দিনের মধ্যে শেষ করুন।

খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

সকালের স্নিগ্ধ সময়ে হালকা কুসুম গরম পানির সাথে কাঁচা রসুন খাওয়া আমাদের পেটে অতুলনীয় উপকার বইয়ে আনতে পারে। সারারাত বিশ্রামের পর সকাল বেলা আমাদের পরিপাকতন্ত্র একদম ফাঁকা থাকে, তখন রসুনের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান গুলো আমাদের শরীর ভালোভাবে নিজের মধ্যে শুষে নিতে পারে।

খালি পেটে নিয়মিত এক কোয়া কাঁচা রসুন খেলে যেসব সুফল পাওয়া যায়:
  • রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয় : রসুনের মধ্যে থাকা অ্যালিসিন আমাদের শরীরে প্রবেশ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এর ফলে মৌসুমী সর্দি কাশি বা ছোটখাটো ইনফেকশন সহজে আমাদের ধারের কাছে ঘেষতে পারে না
  • বেটাবোলিজম বাড়াতে রসুন : বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে সাধারণ সময়ের রসুন খাওয়ার চেয়ে সকালে খাওয়া বেশি উপকারী। এই সময় আমাদের পেটে কোন প্রকার খাবার থাকে না যার কারণে রসুনের মধ্যকার শক্তিশালী সালফার যৌগ ও প্রাকৃতিক এন্টিবায়োটিক গুলো সরাসরি আমাদের শরীরে কাজ করতে পারে। বিশেষ করে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম বাড়িয়ে দিতে সকালে এর তুলনা হয় না।
  • কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : আমাদের সকালের এই অভ্যাসটি রক্তনালীর ওপর পড়া বাড়তি চাপ কমায় এবং খারাপ কোলেস্টেরল গলতে দিতে সাহায্য করে ।
  • পেটের মেদ কমাতে সহায়ক: খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মধ্যে অন্যতম একটি হলো এটি পেটের মেদ কমাতে দারুন ভূমিকা রাখে। সকালবেলা মেটাবলিক রেট বাড়িয়ে দেয় যা আমাদের ফ্যাট বার্ন প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে।

কাঁচা রসুন খেলে কি হয়, জেনে নিনন

আমাদের চারপাশে এমন অনেক মানুষই রয়েছে যাদের অল্প একটুতেই অথবা আবহাওয়া বদলালেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি নানু-দাদি বা বয়স্ক মুরুব্বিরা এই ছোটখাটো সমস্যার জন্য ওষুধের ওপর ভরসা করতেন না। বড়ং রান্না ঘরের উপাদানই ছিল তাদের ভরসার স্থল আর সেটি হল কাঁচা রসুন! কাঁচা রসুন মুখে দিলেই প্রথমে ঝাঁঝ লাগে। কিন্তু খাওয়ার পর শরীরের ভেতরে কী ঘটে? কিছু প্রভাব সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, কিছু আসে ধীরে ধীরে।
কাঁচা-রসুন-খেলে-কি-হয়
👉 খাওয়ার কয়েক মিনিটের মধ্যে
  • রসুন চিবালে অ্যালিসিন তৈরি হয়। এতে মুখে ঝাঁঝ ও জ্বালা অনুভূত হয়। কিছু মানুষের লালা বেশি ঝরে। এটি স্বাভাবিক প্রতিক্রিয়া।
👉 কাঁচা রসুন খেলে কি হয় কয়েক ঘণ্টা পর
  • কয়েক ঘন্টা পর রসুনের সালফার যৌগ রক্তে মিশে যায়। এরপর তা ফুসফুস ও ত্বকের মাধ্যমে বের হতে থাকে। ঠিক এই কারণেই দাঁত ব্রাশ করলেও আমাদের মুখে ওর শরীরে গন্ধ থাকে। অনেকের ক্ষেত্রে শরীরের ঘামের মধ্যেও রসুনের গন্ধ আসে। এই গন্ধ ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
👉 কয়েক সপ্তাহ নিয়মিত খেলে
  • গবেষণায় রক্তচাপ ও কোলেস্টেরল এর ক্ষেত্রে সামান্য পরিবরতনের ইঙ্গিত মিলেছে। এই গবেষণাটা করা হয়েছে মূলত রসুনের গোড়া বা এক্সট্রেক্ট নিয়ে। কাঁচা কোয়া নিয়ে কমই গবেষণা হয়েছে। তাই বড় ধরনের পরিবর্তন আশা করা ঠিক হবে না ।
আমি আমার নিজের এক কাকার কথা জানি, কয়েক বছর আগেও তার শীতের শুরুতেই সর্দি-কাশি আর নাক বন্ধ থাকার মত সমস্যা দেখা দিত। এন্টিবায়োটিক বা সিরাপ ছাড়া তার যেন চলতোই না। এরপর তিনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সকালবেলা কুসুম গরম পানির সাথে রসুন থিত করে খাওয়া শুরু করলেন। 

এরপর এটি তার শরীরে ম্যাজিকের মতো কাজ করলো গত দুই বছর ধরে তার সেই সর্দি কাশির সমস্যা আর নেই বললেই চলে। এই সাথে ঘুম থেকে ওঠার পর শরীরে যে এক ধরনের অলস ভাব বা ক্লান্তি সেটিও অনেকটাই তার উধাও হয়ে গেছে ।

কাঁচা রসুন নাকি রান্না করা রসুন: কোনটি ভালো?

রান্নার সময় রসুন ফোড়ন দেওয়ার সময় যে সুভাষ ছড়ায় এটি আমাদের সকলেরই ভালো লাগে। কিন্তু পুষ্টির দিক বিবেচনা করলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কাঁচা রসুন নাকি রান্না করার রসুন কোনটি বেশি ভালো? এর সোজাসুজি উত্তর হল দুটোরই আলাদা সুবিধা আছে। তবে এটি অনেকটাই নির্ভর করে রান্নার পদ্ধতির ওপর। আপনি যদি ভুল পদ্ধতিতে রান্না করেন তাহলে রসুনের সক্রিয় যৌগের বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে।

👉 কাঁচা রসুনে কী বেশি থাকে?
খুব সহজভাবে যদি আমি বলি, ঔষধি গুণ বা স্বাস্থ্য সুরক্ষার দিক যদি বিবেচনা করা হয় কাচা রসুনের ধারের কাছেও রান্না করার রসুন আসতে পারবে না। এর পেছনে রয়েছে চমকপ্রদ এক বিজ্ঞান। রসুনের মধ্যকার আসল জাদুকারি উপাদানটি হল অ্যালিসিন। রসুনে তাপ লাগলে বা রসুনকে উচ্চতাপে রান্না করলে অ্যালিসিন তৈরি করার জন্য যেই এনজাইম সেগুলো নষ্ট হয়ে যায়। 

ফলে তরকারিতে রসুন দিলে রান্নার স্বাদ বাড়লেও তার ভেতরের রোগ প্রতিরোধকারী উপাদানগুলো অনেকটাই হারিয়ে যায়। অপরদিকে আপনি যখন কাঁচা রসুন চিবিয়ে বা থেঁতো করে খান তখন এর মধ্যে থাকা আলিসিন তার পূর্ণ শক্তিতে কাজ করতে পারে।

👉 রান্না করলে কী হারায়?
  • একটি গবেষণে দেখা গেছে, কাটা রসুন সরাসরি মাইক্রোওয়েভে মাত্র ১ মিনিট গরম করলেই এর কিছু উপকারী ক্ষমতা অনেকটাই কমে যায়। ওভেনে ৪৫ মিনিট রাখলেও একই ক্ষতি হয়। এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করা যায় সেটি হচ্ছে কেটে ১০ মিনিট রেখে তারপর গরম করা এক্ষেত্রে ক্ষতিটা তুলনামূলক কম হয়।
রান্না করা রসুনের নিজস্ব সুবিধা
    1. স্বাদ নরম হয়, তাই বেশি খাওয়া যায়।
    2. বুক জ্বালা ও গ্যাসের ঝুঁকি কম।
    3. মুখের গন্ধ তুলনামূলক কম থাকে।
    4. যাঁদের কাঁচা রসুন সহ্য হয় না, তাঁদের জন্য ভালো বিকল্প।
    5. রান্না করা রসুনেও কিছু সালফার যৌগ থাকে। তাই এটি একেবারে উপকারহীন নয়।

কাঁচা রসুনের ৫টি সহজ রেসিপি

রসুনের ঝাঁঝালো গন্ধের কারণে অনেকেই এটিকে সরাসরি চিবিয়ে খেতে অপছন্দ করেন। তো সামান্য বুদ্ধি প্রয়োগ করে রেসিপিতে বদল আনলেই কিন্তু কাঁচা রসুনহয়ে ওঠে একটি মজাদার খাবার। আপনার যদি লক্ষ্য থাকে প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার তবে কাঁচা রসুনের এই ৫টি সহজ রেসিপি অবশ্যই আপনার কাজে দেবে বলে আশা করছি। 

আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এই রেসিপিগুলো শুধু রসুনের ঝাঁজ কমায় তা কিন্তু নয় বরং এর পুষ্টিগুণ কেউ আরো বাড়িয়ে দেয়। ইতিমধ্যে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা জেনেছেন চলুন এখন মজাদার রেসিপি গুলো জেনে নেয়া যাক-

রেসিপি ১. রসুন-ভর্তা
  • উপকরণ: ২ কোয়া রসুন, সামান্য লবণ, ১ চা-চামচ সরিষার তেল, শুকনো মরিচ বা কাঁচা মরিচ।
  • পদ্ধতি: রসুন লবণ দিয়ে থেঁতো করুন। ১০ মিনিট রেখে দিন। এবার তেল ও মরিচ মিশিয়ে নিন। গরম ভাতের সঙ্গে খান। ভর্তা বানাতে রসুন রান্না করতে হয় না, তাই কাঁচা অবস্থার সব সুবিধা থাকে।
রেসিপি ২. রসুন-দই
  • উপকরণ: ১ কোয়া রসুন কুচি, আধা কাপ টক দই, সামান্য লবণ, শসা কুচি (ইচ্ছা)।
  • পদ্ধতি: কুচি করা রসুন ১০ মিনিট রেখে দই-এর সঙ্গে মেশান। শসা দিলে স্বাদ আরও নরম হয়।
  • দইয়ের কারণে ঝাঁঝ অনেক কমে যায়। যাঁদের কাঁচা রসুন সহ্য হয় না, তাঁরা এটি দিয়ে শুরু করতে পারেন।
রেসিপি ৩. রসুন-লেবু সালাদ ড্রেসিং
  • উপকরণ: ১ কোয়া রসুন, ১ টেবিল-চামচ লেবুর রস, ১ চা-চামচ অলিভ বা সরিষার তেল, লবণ।
  • পদ্ধতি: সব উপকরণ ভালো করে মিশিয়ে সালাদের ওপর ঢালুন।
  • লেবুর রসে রসুনের ঝাঁঝ নরম হয়। সালাদে কাঁচা পেঁয়াজ, শসা ও টমেটোর সঙ্গে এটি ভালো লাগে।
রেসিপি ৪. রসুন-মধু
  • উপকরণ: ১ কোয়া রসুন, ১ চা-চামচ মধু।
  • পদ্ধতি: থেঁতলানো রসুন ১০ মিনিট রেখে মধুর সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে খান।
  • সতর্কতা: রসুন-মধু ঘরে বানিয়ে জার ভর্তি করে বাইরে রেখে দেবেন না। এতে বটুলিজমের ঝুঁকি থাকে। এক্ষেত্রে অল্প বানিয়ে সাথে সাথে খাওয়াই ভালো হবে। রেখে দিতে চাইলে ফ্রিজে রাখুন এবং কয়েক দিনের মধ্যে শেষ করুন। এক বছরের কম বয়সী শিশুকে মধু দেবেন না।
রেসিপি ৫. হালকা কুসুম গরম পানি ও থেঁতো রসুনের পেস্ট সবচেয়ে সহজ এবং ঝটপট নিয়ম।
  • বানানোর নিয়ম: এক কোয়া রসুন থেঁতো করে ১০ মিনিট রেখে দিন। এরপর এক কাপ হালকা গরম পানির সাথে সেটি গিলে খান। এতে আধা চামচ লেবুর র সুযোগ করতে পারেন। লেবুর ভিটামিন সি এবং রসুনের সালফার যৌথভাবে শরীর ভেতর থেকে পরিষ্কার করতে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে।

কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়?

কাঁচা রসুনের গুণাগুণের কথা তো অনেক জানলেন। কিন্তু কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতাও যে রয়েছে তা কি আপনি জানেন! তাই না জেনেই প্রতিদিন মুঠো মুঠো কাঁচা রসুন খাওয়া শুরু করার আগে এর অন্ধকার দিকটাও জেনে নেওয়া জরুরি। কারণ কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়? এই প্রশ্নটি আপনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার জন্য জানা অত্যন্ত দরকার।

আমার অভিজ্ঞতা অনুসারে রসুনের মধ্যে যে শক্তিশালী সালফার ও অ্যালিসিন রয়েছে তা সবার শরীর সহ্য নাও হতে পারে। নিয়ম না মেনে খাওয়ার কারণে যে সকল সমস্যা দেখা দিতে পারেঃ-
কাঁচা-রসুন-খেলে-কি-ক্ষতি-হয়
  • গ্যাস্ট্রিক অভুক জ্বালাপোড়া : কাঁচা রসুনের মধ্যে থাকা ঝাঁঝালো ভাব সরাসরি আমাদের পাকস্থলীর সংবেদনশীল দেওয়াল বাড়তি চাপ তৈরি করতে পারে। এর কারণে অনেকেরই তীব্র অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া ও পেটে অস্বস্তির মত সমস্যা দেখা দিতে পারে।
  • রক্ত পাতলা হওয়ার ঝুঁকি: রসুনের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের রক্তকে পাতলা করে দিতে পারে। তাই যারা আগে থেকেই রক্ত পাতলা করার ওষুধ বা রক্তে কোন প্রকারের জটিলতা রয়েছে তাদের জন্যঅতিরিক্ত রসুন খাওয়া বিপদজনক হতে পারে ।
  • সার্জারির আগের ঝুঁকি: কোনো বড় অপারেশন বা সার্জারির পরিকল্পনা থাকলে ডাক্তাররা নির্দিষ্ট সময় আগে থেকেই রসুন খাওয়া বন্ধ রাখতে বলেন, কারণ এটি রক্তক্ষরণ বাড়িয়ে দিতে পারে।
  • বমি ভাব: কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়? একদম খালি পেটে মাত্রাতিরিক্ত কাঁচা রসুন চিবিয়ে খেলে অনেকেরই বমি ভাব হতে পারে।
  • মুখ ও শরীরের গন্ধ : রসুনের মধ্যে থাকা কিছু যৌগ রক্তে মিশে আমাদের ফুসফুস ও ত্বক দিয়ে বের হয়ে যায়। যার কারণে ব্রাশ করলেও এর গন্ধ যায় না এটি কোন ক্ষতিকর নয় তবে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি দেখা দিতে পারে ।
  • ঔষধের সঙ্গে মিথস্ক্রিয়া : রসুনের মধ্যে থাকা কিছু উপাদান কিছু এইচআইভি রোগের কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে। আবার ডায়াবেটিসের ওষুধের সঙ্গে এটি খাওয়া হলে রক্তের মধ্যে শর্করা কমে যাওয়ারও সম্ভাবনা থাকে। নিয়মিত ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • এলার্জি : কারো কারো ক্ষেত্রে রসুনের কারণে এলার্জি দেখা দিতে পারে। লক্ষণ : ত্বকে র‍্যাশ, ঠোঁট বা মুখ ফোলা শ্বাসকষ্ট। যদি শ্বাসকষ্ট বা মুখ ফলের মত সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে চিকিৎসককে জানান।

রসুন খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

সকালে এক কোয়া কাঁচা রসুন খেয়ে শরীর চাঙ্গা করা তো দারুণ ব্যাপার, কিন্তু এরপর মুখের দুর্গন্ধের ভয়ে অনেকেই আবার পিছিয়ে যান! রসুন খেয়ে দাঁত ব্রাশ করলেন, তবুও গন্ধ যায় না। এর কারণ হলো সেই গন্ধটা মুখ থেকে আসে না। রসুনের মধ্যে কিছু সালফার রোগ থাকে যা আমাদের রক্তে মিশে যায় এরপর ফুসফুস ও ত্বক দিয়ে বের হয়। তাই শুধু ব্রাশে করলেও কাজ হয় না।

আপনার মুখের এই সমস্যা দূর করতে সহজ উপায় জেনে রাখুন। এর কিছু কার্যকরী ও ঘরোয়া উপায় নিচে দেওয়া হলঃ-

উপায় ১ঃ কাঁচা আপেল বা লেটুস পাতা : 
  • আপনি যদি খাওয়ার পরপরই একটি আপেল বা লেটুস পাতা চিবিয়ে খান তবে রসুনের সালফার যৌগ গুলো আপেলের এনজাইনের সাথে বিক্রিয়া করে গন্ধ সহজেই দূর করে দিতে পারে।
উপায় ২ পুদিনা পাতা বা ইলাচি: 
  • কয়েকটি টাটকা পুদিনা পাতা চিবানো কিংবা একটি ছোট এলাচ মুখে ফেলে রাখলে মুখের ভেতরের গন্ধ নিমেষেই উধাও হয়ে যায়।
উপায় ৩ এক কাপ গ্রিন টি: 
  • হালকা গরম গ্রিন টি পান করলে রসুনের তীব্র সুবাস নিউট্রালাইজ হয়ে যায় এবং মুখ সতেজ থাকে।
উপায় ৪ লেবুর পানি : 
  • গন্ধ দূর করতে রসুন খাওয়ার কিছুক্ষণ পর সামান্য লেবু ও মধু মেশানো এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন। এটি গন্ধ দূর করার সাথে সাথে আপনার হজমেও দারুণভাবে সাহায্য করবে।
👇আরও কিছু সহজ কৌশল
    1. রসুন খাওয়ার পর পানি দিয়ে ভালো করে কুলকুচি করুন।
    2. জিভ পরিষ্কার করুন। গন্ধের বড় অংশ জিভে জমে থাকে।
    3. চিনিমুক্ত চুইংগাম বা এলাচ চিবান। এতে লালা বাড়ে, যা গন্ধ কমায়।
    4. বেশি পানি পান করুন।
আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি। আমি কাঁচা রসুন খেয়েছিলাম আমার সর্দির সময়। ভেবেছিলাম একটা কোয়া রসুন খেলে আর কি বা হবে। কিন্তু এক কুয়া চিবিয়ে খাওয়ার পরেই ঝাঁঝে মুখ জ্বলে উঠলো। আরো কিছুক্ষণ পর আমার বুকের ভেতরে হালকা জ্বালাপোড়া টের পেলাম। কিন্তু সব থেকে অস্বস্তিতে ফেলেছিল এর গন্ধ। 

গন্ধ দূর করতে আমি দু'বার ব্রাশ করেছিলাম তবু সারাদিন গন্ধ যায়নি। অনেকেই তো আমাকে জিজ্ঞাসা করল আমি রসুন খেয়েছি নাকি। কিন্তু এরপরই আমি আমার নিয়ম বদলালাম। কোয়া থেঁতলে ১০ মিনিট রেখে দেওয়ার পর ভাতের সাথে মিশিয়ে খেয়েছিলাম। এবার ঝাঁঝ সহনীয় ছিল এবং কোন জ্বালা পড়াও হয়নি। সেই সাথে পুদিনা পাতাও চিবিয়ে নিয়েছিলাম যার কারণে গন্ধটাও কিছুটা কমে গিয়েছিল। 

নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, রসুন খাওয়ার ক্ষেত্রে নিয়মটা জানা খুব জরুরি। কেউ যদি সঠিক পদ্ধতিতে খায় তাহলে এর ঝাঁঝ বা দুর্গন্ধ কোনটাই বড় আকারের সমস্যা হয়ে দাঁড়াতে পারবেনা। তাই আমি বলবো, গন্ধের ভয়ে কাঁচা রসুনের উপকারিতা থেকে দূরে থাকার কোন মানেই হয় না। ছোট ছোট এই ঘরোয়া টিপস গুলো মেনে চললেই আপনি নিশ্চিন্তে আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন।

কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১. রসুন কি কোলেস্টেরল কমায়?
উত্তর: কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে, মোট কোলেস্টেরল ও খারাপ কোলেস্টেরল সামান্য কমে। এর প্রভাব মাঝারি হয় এবং ফল পেতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে।

প্রশ্ন ২. রসুনের উপকার পেতে কত দিন লাগে?
উত্তর: গবেষণায় বেশিরভাগ সময়েই দেখা গেছে 8 থেকে 12 সপ্তাহ বা তার বেশি সময় লেগেছে। কেউ যদি দাবি করে সাত দিনেই ফল পাবেন তাহলে সেটি বিশ্বাসযোগ্য নয়।

প্রশ্ন ৩. ত্বকে কাঁচা রসুন লাগানো কি নিরাপদ?
উত্তর: না। ব্রণ বা ফোঁড়ায় কাঁচা রসুন ঘষলে ত্বকে রাসায়নিক পোড়া হতে পারে। এই টোটকা এড়িয়ে চলুন।

প্রশ্ন ৪. রসুন কতদিন ভালো থাকে এবং কীভাবে সংরক্ষণ করবেন?
উত্তর: ঠান্ডা শুষ্ক ও বাতাস চলাচল করে এমন জায়গায় আস্ত রসুন রাখলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ভালো থাকতে পারে। ফ্রিজের মধ্যে রাখলে এতে অংকুর গজাতে পারে। এরমধ্যে ছাতা পড়লে বা নরম হয়ে গেলে ফেলে দিন।

প্রশ্ন ৫. গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা কি কাঁচা রসুন খেতে পারবেন?
উত্তর: গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁচা রসুন খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটি রক্ত পাতলা করে এবং গর্ভকালীন জটিলতা বাড়াতে পারে। তাই যেকোনো ডায়েটে যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে আমার নিজস্ব অভিমত

আমি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে লেখালেখির কারণে রসুনের এই গুনটি নিয়ে বেশ কৌতুহলী ছিলাম। প্রথমে আমারও এটাই ভাবনা ছিল যে, রসুন শুধু রান্নার স্বাদ বাড়াতে বা সর্দি কাশিতেই কাজ করে। কিন্তু যখন আমি নিজে নিয়ম মেনে সকালে কাঁচা রসুন খাওয়া শুরু করলাম তখন এর পিছনের চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানলাম। 

তখন আমার ধারণা সম্পূর্ণ বদলে গেল। আপনি যদি সঠিক নিয়মে রসুনকে আপনার জীবনের অংশ বানিয়ে নিতে পারেন তবে এটি আপনার শরীরের ভেতরের শক্তিকে দারুন ভাবে সচল রাখতে সহায়তা করবে। তবে হ্যাঁ, অতিরিক্ত নয়, প্রতিদিন যদি আপনি ধৈর্য সহকারে এক কোয়া খেতে পারেন তাহলেই আপনার শরীরের স্বাস্থ্য ঠিক রাখার একটি প্রাকৃতিক হাতিয়ার হিসেবে কাজ করবে। তো আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনি কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url