পাথরকুচি পাতার ক্ষতিকর দিক: যে ১০ লক্ষণে সতর্ক হবেন
পাথরকুচি পাতার ঔষধি গুণের কথা তো জানেন, কিন্তু এর পাথরকুচি পাতার ক্ষতিকর
দিকগুলো সম্পর্কে কি আপনি সচেতন? কাদের জন্য এটি সম্পূর্ণ বিপজ্জনক এবং পাথরকুচি
পাতা খাওয়ার নিয়ম আর কোন লক্ষণে সতর্ক হবেন জানুন বিস্তারিত।
পাথরকুচি পাতার উপকারিতার আড়ালে লুকিয়ে আছে কি কোনো বড় স্বাস্থ্যঝুঁকি?
অতিরিক্ত সেবনে কী সমস্যা হতে পারে, খালি পেটে খাওয়া নিরাপদ কি না এবং ওষুধের
সঙ্গে এর কোনো ঝুঁকি আছে কি না সেই সাথে বৈজ্ঞানিক গবেষণা কি বলে, জেনে নিন
পাথরকুচি পাতা ব্যবহারের গুরুত্বপূর্ণ সকল তথ্য।
পোস্ট সূচীপত্র: পাথরকুচি পাতার ক্ষতিকর দিক/ পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম
- পাথরকুচি পাতা কী এবং কেন এত বেশি ব্যবহার করা হয়?
- পাথরকুচি পাতায় কী কী সক্রিয় উপাদান আছে?
- পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জানুন
- পাথরকুচি পাতার ক্ষতিকর দিক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কী বলে?
- পাথরকুচি পাতার উপকারিতা সম্পর্কে জানুন
- পাথরকুচি পাতা অতিরিক্ত সেবনের লক্ষণ চিনবেন কীভাবে?
- পাথরকুচি পাতা ও ওষুধ একসঙ্গে খেলে সমস্যা হতে পারে কি?
- পাথরকুচি পাতা খাওয়ার আগে যেসব বিষয় খেয়াল করবেন
- পাথরকুচি পাতা নিরাপদে খাওয়ার নিয়ম ও সঠিক মাত্রা
- খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয়?
- পাথরকুচি পাতা খাওয়ার পর সমস্যা হলে কী করবেন?
- পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
- পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে আমার নিজস্ব
পাথরকুচি পাতা কী এবং কেন এত বেশি ব্যবহার করা হয়?
পাথরকুচি এক ধরনের রসালো এবং ঘরোয়া গাছ। এর বৈজ্ঞানিক নাম Kalanchoe pinnata।
এই গাছের এক ধরনের বিশেষত্ব রয়েছে সেটি হল এর পাতা মাটির সঙ্গেস্পর্শে আসলেই
কিনারা থেকে নতুন চারা গজায়। তাই গ্রামবাংলায় পাথরকুচিকে জীবন পাতাও বলা হয়।
👉কিন্তু আমাদের দেশে এই পাতা এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি?
এর কারণ হলো পাথরকুচি পাতা অনেক বেশি সহজলভ্য এবং বিনামূল্যেই পাওয়া যায় এবং
বহু যুগ যুগ ধরে এর ব্যবহার হয়ে আসছে। আমাদের দাদি নানীরা যেকোনো ধরনের
সমস্যায় যেমন বিশেষ করে কিডনির পাথর প্রস্রাবের কোন সমস্যা হলে কিংবা পেটের
গ্যাস কমানোর জন্য এই পাতার রস খাওয়াতেন। তাছাড়াও ক্ষত জায়গায় বা পোকামাকড়
কামড় দিলে এই পাতা বেটে সেই জায়গাতে লাগিয়ে দেওয়াও প্রচলনও দেখা যায়।
গবেষণায় উঠে এসেছে, এই পাতার মধ্যে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন ও
অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান রয়েছে। এই সকল উপাদান গুলো ক্ষত স্থানের
ক্ষত সারিয়ে তুলতে এবং প্রদাহ কমাতে অনেক বেশি সাহায্য করে। বিভিন্ন
প্রাণীদেহে গবেষণা করে এর প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মানুষের ওপরে বড়সড়ো কোন
ক্লিনিক্যাল ট্রায়াল এখনো পাওয়া যায়নি। তাই পাথরকুচি পাতাকে সরাসরি ঔষধ
ভাবার আগেও আমাদের সতর্ক থাকা উচিত।
সহজ কথাই বলতে গেলে এই পাতা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এর সহজলভ্যতা গ্রাম
বাংলার ঐতিহ্য এবং গবেষণায় উঠে আসা ইতিবাচক ফলাফলের কারণে। তাই বলে জনপ্রিয়তা
মানেই যে একদম ঝুঁকিমুক্ত তাও কিন্তু নয়। তাই আপনাদেরকে এর পরবর্তী অংশে
জানাবো পাথরকুচি পাতার ক্ষতিকর দিকগুলো সাথেই থাকুন।
পাথরকুচি পাতায় কী কী সক্রিয় উপাদান আছে?
পাথরকুচি পাতা কিভাবে কাজ করে সেটি যদি আপনি বুঝতে চান তাহলে এর ভিতরে রসায়ন
জানতে হবে। গবেষকরা এই পাতার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান খুঁজে বের
করেছেন। এর মধ্যে প্রধান উপাদান গুলো হল ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, স্টেরল,
স্যাপোনিন আর অ্যালকালয়েড। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে
বুফাডিয়েনোলাইড উপাদানটি।
এই যৌগটি আমাদের রক্তচাপ এবং হৃৎপিণ্ডের উপরে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন
গবেষকরা। ঠিক এ কারণেই পাথরকুচি পাতা লুকজো চিকিৎসায় রক্তচাপ নিয়ন্ত্রণে
ব্যবহার করা হয়, আবার এই কারণের জন্যই অতিরিক্ত মাত্রায় সেবন করলে ঝুঁকিও
তৈরি হতে পারে। পাথরকুচি পাতার উপাদান গুলোর মধ্যে ফ্ল্যাভোনয়েড ও ফেনলিক এই
দুইটি যৌগ কাজ করে এন্টিঅক্সিডেন্ট হিসেবে।
এগুলো কোষের ক্ষতি সারিয়ে তুলে এবং এর মধ্যে টেনিং থাকার কারণে ক্ষতস্থান
সারিয়ে তুলতে এবং রক্তপাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং পাথরকুচির
মধ্যে শুধুমাত্র একটি উপাদান নেই। এতে একসাথে অনেকগুলো সক্রিয় যৌগ কাজ করে।
এবং বলা যায় এই রাসায়নিক গঠনগুলোই এই পাতাকে বহুমুখী করে তুলেছে।
পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জানুন
এতক্ষন পাথরকুচি পাতার উপকারিতা সম্পর্কিত জানলেন কিন্তু বাস্তবে যেকোনো
ওষুধেরই একটি সীমা রয়েছে সেই সীমা যদি কেউ পার করে তাহলে শুরু হয় গুরুতর
সমস্যা। এখন পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জানুন। এই দিকটা আপনাকে ভয়
দেখানোর জন্য নয় বরং আপনাকে সচেতন করে তোলার জন্য। এবং সেই সাথে এই দিকগুলো
এড়িয়ে চলতে পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম দেখে নিন-
১। হজমতন্ত্রে প্রথম প্রভাব পড়ে
- আমার দেখা অনুযায়ী বেশিরভাগ সমস্যার প্রভাব প্রথম শুরু হয় পেট থেকে। বিশেষ করে খালি পেটে কেউ যদি বেশি পরিমাণে এই পাতা খেয়ে ফেলে তাহলে পেটের মধ্যে অম্লতা বেড়ে যায় এবং এটার প্রভাবে পাতলা পায়খানা দেখা দিতে পারে। পেটে গ্যাস এবং বমি বমি ভাব হতে পারে। এবং যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এটি আরো দ্রুত ঘটে।
২। রক্তচাপে হঠাৎ পরিবর্তন
- পাথরকুচি পাতায় থাকা বুফাডিয়েনোলাইড নামের যেই যৌগ রয়েছে সেটি আমাদের রক্তচাপ কমাতেসাহায্য করে। এটা শুনলে আমাদের ভালো লাগার কথা কিন্তু যাদের রক্তচাপ নিম্ন পর্যায়ে রয়েছে তাদের জন্য এটি বিপদ কারণ হতে পারে। হঠাৎ করেই মাথা ঘোরা এবং দুর্বলতা দেখা দিতে পারে।
৩। কিডনি ও লিভারের ওপর দীর্ঘমেয়াদী চাপ
- আমি ইতিমধ্যে বলেছি পাথরকুচি কিডনির পাথরকে প্রশমন করতে পারে। তাই আপনি ভাবতে পারেন যে এটি কিডনির জন্য হয়তো সব সময় ভালো। কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে এটি অতিরিক্ত পরিমাণে খান উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে এবং এটি কিডনি ও লিভারের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে। কিডনি হচ্ছে আমাদের শরীরের একটি ফিল্টারিং উপাদান যদি একটানা আমরা দীর্ঘদিন ধরে রাসায়নিক উপাদান দিতেই থাকি তাহলে একসময় এটার কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
৪। এলার্জি ও ত্বকের প্রতিক্রিয়া
- সবার শারীরিক গঠন একরকম না। তাই এই পাতা সবার শরীরেও একরকম ভাবে কাজ করবে না। কারো শরীরে এটি খাওয়ার প্রভাবে হ্রাস বা চুলকানি অথবা ফোলাভাব দেখা দিতে পারে। এজন্য প্রথমবার অল্প পরিমাণ খেয়ে পরীক্ষা করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ হবে বলে আশা করছি।
৫। পিত্তথলি ও স্বাদগ্রন্থির সমস্যা
- একটি বাস্তব সমস্যা রয়েছে কিন্তু সচরাচর এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না সেটি হল পাথর কুচি ব্যবহারের প্রভাব সরাসরি পড়ে পিত্তথলির উপর। কেউ যদি অতিরিক্ত মাত্রায় রস খায় তাহলে পিত্তথলিতে অস্বস্তি বাড়তে পারে। পাশাপাশি কারো কারো মুখের খাওয়ার স্বাদ নষ্ট হওয়া বা খাবারে অনিহা তৈরি হতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন কাচা রস খান।
৬। চোখে সরাসরি ব্যবহারে ঝুঁকি
- গ্রাম বাংলায় অনেকের চোখে ব্যাথা হলে দাদি নানিরা রস সরাসরি চোখে দেন। তারা এটি সরল মনে দিলেও এটি একটি ঝুঁকিপূর্ণ অভ্যাস হিসেবে দেখা দেয়। এ রসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের চোখের কোমল টিসুগুলোর উপর প্রভাব ফেলতে পারে এর কারণে জ্বালাপোড়া এমনকি বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে। চোখ এর মত স্পর্শকাতর কোন অঙ্গে প্রয়োগের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
৭। গর্ভাবস্থায় ঝুঁকি
- গর্ভকালীন এই পাতা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। এই পাতার প্রভাবে জরায়ুর মুখ সংকুচিত হতে পারে যা বাড়াতে পারে গর্ভপাতের ঝুঁকি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এই সর্তকতা প্রযোজ্য। তাদের কেউ এই বিষয়ে সতর্ক থাকা উচিত।
৮। ওষুধের সাথে সংঘর্ষ
- যাদের নিয়মিত ভাবে রক্তচাপ বা ডায়াবেয়াটিসের ওষুধ খেতে হয় তাদেরকে এই পাতা খেতে সতর্ক থাকতে হবে কেননা পাথরকুচি পাতার মধ্যে থাকা বিভিন্ন যৌগের প্রভাবে রক্তচাপ বা ডায়াবেটিস ওষুধের কার্যকারিতা বেড়ে বা কমে যেতে পারে। এর ফলে রক্তচাপ কখনো প্রয়োজনের চেয়ে বেশি কমে বা বেড়ে যাই। এছাড়াও আপনার শরিরে রক্ত জমাট বাধার মত অবস্থাও দেখা দতে পারে।
পাথরকুচি পাতার ক্ষতিকর দিক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কী বলে?
আমরা সবাই আমাদের দাদি নানি দের কাছ থেকে পাথরকুচি পাতার গুণাগুন সম্পর্কে শুনে
এসেছি। কিন্তু বর্তমান বিজ্ঞান এ বিষয়ে কী বলে সেটাও তো আমাদের জানা দরকার তাই
নয় কী?
গবেষকরা এই পাতার গবেষণায় কাজে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন পশুদের। গরু বা ছাগল
জাতীয় প্রাণি এই গাছ খেয়ে ফেললে তাদের হার্টে সমস্যা দেখা দিয়েছে এমনকি তাদের
হঠাৎ মৃত্যুর মত ঘটনাও পরিলক্ষিত হয়েছে। এর পিছনে একটা উপদানের হাত রয়েছে তার
নাম বিভাডিয়েনোলাইড। হার্টের কোষে সোডিয়াম ও পটাশিতামের স্বাভাবিক কাজে বাধা
দিতে এই উপাদানের হাত রয়েছে।
কিন্তু আপনাকে পরিষ্কার ভাবে এইটাও বলতে চাই যে মানুষের ওপর ব্যপক ভাবে এই
পাতার গবেষণা চালানো হয়নি। গবেষণার যা ফলাফল তা বেশিরভাগ পশুদের ওপর ভিত্তি করে
বলা হয়েছে। তাই কখনই সঠিকভাবে বলা যায় না যে "গবেষণায় প্রমাণিত, মানুষের জন্য
পাথরকুচি পাতা ক্ষতিকর। কিন্তু তার অর্থ এই দাঁড়ায় না যে এটি নির্দিধায় খাওয়া
যাবে। পশুর শরীরে যেইসকল প্রতিক্রিয়া দেখা দিয়েছে মানুষের শরীরেও কম বেশি একই
ধরণের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই পরিমিত আকারে খাওয়া ই হবে সবচেয়ে ভালো।
পাথরকুচি পাতার উপকারিতা জানুন
এতক্ষণের আলোচনা থেকে আপনার মনে হতেই পারে এটি খাওয়ার থেকে এড়িয়ে চলাটাই হয়তো
বুদ্ধিমানের কাজ হবে কিন্তু তা একদম নয়। চলুন এবার এই পাতার উল্টা দিক টা আমরা
পর্যালোচনা করা যাক। কারণ এই পাতা যে শুধু ঝুকির জন্য পরিচিত এমনটা না বরং
দীর্ঘদিন ধরে এটি ব্যবহারের পিছনে রয়েছে এর বহুমুখী উপকারিতা।
- এই পাতা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মূলত কিডনির পাথর ভালো করতে। এছাড়াও প্রস্রাবের জালাপোড়া কমাতেও এটি ব্যবহার হয়ে আসছে।
- যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্যও এই ঘরোয়া ওষুধ কার্যকর ভূমিকা রাখে। এটি খাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্যাসের সমস্যা দূর হয়ে সস্তি অনুভূত হয়।
- গ্রামের দিকে মুরুব্বিরা হঠাৎ শরীরের কোন জায়গা কেটে গেলে বা ছিলে গেলে এই পাতার রস বা পেস্ট তৈরি করে ব্যবহার করার পরামর্শ দেন। এছাড়া এটার মধ্যে থাকা উপাদান আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে ভূমিকা রাখে।
- আমাদের শরীরের জালাপোড়া ও রক্তপাত কমাতেও এর জুড়ি মেলা ভার। ঋতু পরিবর্তনের সময় অনেকেরই ঠান্ডা লাগা সর্দি, গলা ব্যথা দেখা দেয় এই সময় পাথরকুচি পাতার রসের সাথে সামান্য মধু মিশিয়ে খেলে সাময়িক আরাম পাওয়া যায়।
- তাছাড়াও অনেকে এই পাতার পেস্ট বা রস ত্বকে লাগিয়ে থাকেন। ত্বককে সতেজ রাখতে বিশেষ করে যাদের ত্বকে তৈলাক্ত বা ফুসফুড়ির সমস্যা আছে এটি দারুন কাজ করে।
প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দুই দিকই রয়েছে। তাই সঠিক এবং সতর্কতার সাথে
ব্যবহার এর মধ্যেই এর উপকার লুকিয়ে আছে।
পাথরকুচি পাতা অতিরিক্ত সেবনের লক্ষণ চিনবেন কীভাবে?
পাথরকুচি পাতা বেশি পরিমাণে খাওয়ার পর যদি শরীর এ যদি অসস্থিকর কোনো পরিবর্তন
দেখেন তাহলে সেইটাকে কখনই অবহেলা করবেন না। কিন্তু প্রশ্ন হল পাথরকুচি পাতা
অতিরিক্ত সেবনের লক্ষণ চিনবেন কীভাবে? তা জানা আমাদের জন্য জরুরী যেনো সময়মত
সঠিক ব্যবস্থা গ্রহণ করা যায়। নিচে পাথরকুচি পাতা খাওয়ার ১০ টি প্রধান লক্ষণ
তুলে ধরা হলো:
১. ঘন ঘন বমি ভাব: এই পাতার অতিরিক্ত সেবনে আমাদের পাকস্থলীতে অস্বস্তি দেখা
দিতে পারে যার প্রভাবে আমাদের বমি হওয়ার উপক্রম হয়।
২. হজমে গন্ডগোল ও ডায়রিয়া: অতিরিক্ত রস পেটে যাওয়ার ফলে রসের মধ্যে থাকা
উপাদান আপনার পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যহত করে। ফলে পাতলা
পায়খানার মত রোগ দেখা দিতে পারে
৩. পেট ফাঁপা বা গ্যাস: আমাদের অনেক এর শরীর এ এই রস সঠিকভাবে কাজ না করলে পেটে
গ্যাস বা বায়ু জমা হতে পারে।
৪. অস্বাভাব্জক দুর্বলতা: পাতার রস খাওয়ার পর হঠাৎ শরীরে শক্তির অভাব বা মাথা
ঝিম ঝিম হতে পারে।
৫. রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়া: যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা এটি
অতিরিক্ত খেলে চোখে অন্ধকার বা মাথা ঘোরার মতন সমস্যা হয়।
৬. মুখে তেতো ভাব বা স্বাদ নষ্ট হওয়া: এই পাতার অতিরিক্ত সেবনের ফলে আমাদের
মুখের ভিতরের লালার স্বাদ পরিবর্তন দেখা দেয় যা আমাদের যেকোনো খাবার কে তেতো
অনুভব করাতে পারে।
৭. কিডনিতে অতিরিক্ত চাপ: কিডনি আমাদের শরীরের ফিল্টারিং সিস্টেমের একটি অংশ।
এই পাতার রসের অতিরিক্ত সেবনের ফলে কিডনির ওপর চাপ পড়ে তলপেটে বা পিঠের দিকে
কিছুটা অস্বস্তি অনুভব হতে পারে।
৮. ত্বকে অ্যালার্জি বা র্যাশ: যাদের শরীর এর স্কিন অতি সংবেদনশীল তাদের এই
পাতা সরাসরি ত্বকে ব্যবহারের ফলে চুলকানি হতে পারে।
৯. বুক জ্বালাপোয়া: পাতার মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান অনেকের পেটের মধ্যে
গ্যাসের পরিমাণ বাড়িয়ে বুকে জ্বালাপোড়া অনুভূত করাতে পারে।
১০. ঘুমের ব্যাঘাত: পাথরকুচি পাতা অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের স্নায়ুতে
প্রভাব ফেলতে পারে যা সরাসরি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। এর ফলে রাতে ঘুমের
ঘাটতি দেখা দেয়।
কারো মাঝে এই লক্ষণ গুলো প্রতিয়মাণ হলে বুঝবেন তার শরীরে পাথরকুচি পাতার মাত্রা
বেড়ে গেছে। তাই যেকোনো ধরণের ঘরোয়া চিকিৎসার পূর্বে আপনার শরীর অনুযায়ী পরিমাণ
ঠিক করে প্রয়োগ করবেন।
পাথরকুচি পাতা ও ওষুধ একসঙ্গে খেলে সমস্যা হতে পারে কি?
আমরা আমাদের অনেক রোগের প্রতিষেধক হিসেবে পাথরকুচি পাতার রস ব্যবহার করি।
কিন্তু আপনার মাথায় কি কখনো এসেছে এই ঘরোয়া ঔষধ এবং অন্য ঔষধ একসাথে খেকে কী
ঘটতে পারে। এর কোনো বিরুপ প্রভাব পড়বে কিনা?
পাথরকুচি পাতা নিজে একটি উপকারি ওষধ কিন্তু অন্য ওষুধের সাথে মিশে গেলে সেইটার
বিরুপ প্রভাব পড়তে পারে। বিশেষত যারা নিয়মিত উচ্চ বা নিম্ন রক্তচাপের ঔষধ
খাচ্ছেন। এই পাতার একটি গুনাবলির মধ্যে হচ্ছে উচ্চ রক্তচাপ কমানো। ওষুধ এবং এটি
একসাথে খেকে রক্তচাপ প্রয়োজনের চেয়ে বেশি কমে যেতে পারে।
যারা হার্টের সমস্যার জন্য ওষুধ খান তাদের জন্যও একই কথা প্রযোজ্য। পাথরকুচির
রস এমনিতেই হার্টের স্বাভাবিক স্পন্দনের সাহায্য করে কিন্তু ঔষধ এর সাথে মিশে
বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
একইসাথে ডায়াবেটিসের জন্য ওষুধ খাওয়া মানুষদের জন্যও সতর্ক থাকতে হবে। কেননা এর
প্রভাবে রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
তাই আপনি যদি নিয়মিত ভাবে কোনো রোগের ঔষধ খান সেই সাথে পাথরকুচি পাতাও শুরু
করতে চান তাহলে আমি বলব অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার এর পরামর্শে শুরু
করবেন। এর পরবর্তী অংশে আমরা পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে জানব।
পাথরকুচি পাতা খাওয়ার আগে যেসব বিষয় খেয়াল করবেন
পাথরকুচি পাতা বহুদিন ধরেই ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু
যেকোনো ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করার আগে এর কিছু বাস্তবসম্মত সতর্কতা
আমাদেরকে অবলম্বন করতে হবে। পাথরকুচি পাতা খাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন
করতে হবে তা আপনার জানা থাকলে আপনি সহজেই যেকোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে
পারবেন।
১. পাতার সঠিক উৎস : প্রথমেই সঠিক গাছ নির্বাচন করতে হবে। পাতাটি কোনভাবে দূষিত
হয়েছে কিনা এর মধ্যে কোন ময়লা রয়েছে কিনা তা দেখে সংগ্রহ করতে হবে। এবং
রাস্তাঘাট বা ময়লার আশেপাশ থেকে এই ধরনের গাছের পাতা সংগ্রহ করা থেকে দূরে
থাকাই ভালো।
২. ধোঁয়ার পরিছন্নতা : কোন কিছু আমাদের খাওয়ার পূর্বেই সেটিকে সঠিকভাবে
পরিষ্কার করে নেয়া যেমন জরুরী। ঠিক তেমনি পাথরকুচি পাতা খাওয়ার পূর্বে
বিশুদ্ধ পানি দিয়ে ভালোমতো ধুয়ে নিতে হবে।
৩. শারীরিক জটিলতা : আপনার যদি ডায়াবেটিস, লো প্রেসার বা কিডনি জনিত সমস্যা
থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
৪. নিয়মিত ওষুধের প্রভাব : আপনি বর্তমানে কোন প্রেসক্রিপশন ওষুধ খাচ্ছেন কিনা
সেটিও দেখতে হবে।
৫. গর্ভকালীন অবস্থা : আপনি যদি গর্ভবতী বা স্তন্যদানকারী মা হয়ে থাকেন তাহলে
আপনাকে অবশ্যই এটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে বা এড়িয়ে চলতে
হবে।
৬. এলার্জির ইতিহাস : অতীতে ঘরোয়া কোন ভেষজ ঔষধে বা কোন উদ্ভিদে আপনার চুলকানি
অথবা র্যাশের সমস্যা রয়েছে কিনা খেয়াল রাখতে হবে।
৭. বয়স বিবেচনা করুন : বয়স্ক এবং শিশুদের জন্য পাথরকুচি পাতার মাত্রা অবশ্যই
ভিন্ন হওয়া উচিত
৮. খালি পেটের প্রভাব : আপনার পাকস্থলী খালি পেটে এটি সহ্য করতে পারবে কিনা বা
আপনার পাকস্থলী অতি সংবেদনশীল কিনা সেটিও দেখতে হবে।
৯. শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া : যদি রস খাওয়ার পর কোন ধরনের প্রতিক্রিয়া
দেখা যায় অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
১০. কতটা খাচ্ছেন তা মনে রাখুন : যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে
আপনি কি পরিমান খেয়েছেন এবং কিভাবে খেয়েছেন সকল তথ্য নিখুঁতভাবে ডাক্তারকে
জানান।
পাথরকুচি পাতা নিরাপদে খাওয়ার নিয়ম ও সঠিক মাত্রা
শহর কিংবা গ্রাম পাথরকুচি পাতা আর কারো কাছেই অপরিচিত নয়। নানান ছোটখাটো
সমস্যায় আমরা প্রায়ই এই পাতা ব্যবহার করে থাকি। কিন্তু ঘরোয়া ঔষধ হিসেবে
উপকারী তাই বলে কি যেভাবে খুশি সেভাবে এটি খাওয়া যাবে? অবশ্যই না। পাথরকুচি
পাতার ক্ষতিকর দিক সম্পর্কিত জানলেন কিন্তু এর ক্ষতিগুলো এড়াতে এই পাতা
নিরাপদে খাওয়ার সঠিক উপায় জেনে রাখাও জরুরী।
👉প্রতিদিন কতটি পাতা খাওয়া নিরাপদ?
- সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে খুব বেশি হলে এক থেকে দুইটি মাঝারি সাইজের পাতা সেবন করতে পারেন। এর বেশি খেলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। পাতা যদি যথেষ্ট পরিমাণে বড় হয় তাহলে একটা খেলেই যথেষ্ট আর যদি ছোট হয় তাহলে কচি পাতা দুটো খেতে পারেন। আপনি যদি মনে করেন বেশি খেলে বেশি উপকার হবে তাহলে জানিয়ে রাখি উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হবে।
👉পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম কি?
আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে গাছ থেকে পাতা ছিড়ে মুখে দেওয়ার। কিন্তু তা
কখনোই করবেন না। খাওয়ার আগে কিছু জরুরি নিয়ম মেনে চলা দরকার-
- ভালোভাবে ধুয়ে নিন : পাতায় বিভিন্ন ধরনের ধুলোবালিব ময়লা লেগে থাকতে পারে অবশ্যই তা পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।
- খালি পেটে এড়িয়ে চলুন : অনেকেই মনে করেন খালি পেটে খেলে হয়তো বেশি কাজ করবে কিন্তু যাদের গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়ার সমস্যা রয়েছে এই পাতা খাওয়ার ফলে আপনার অস্বস্তি বাড়তে পারে। তাই সকালে সামান্য কিছু খেয়ে এই পাতা খাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
- ছোবড়া ফেলে দিন : পাতার ফাইবার বা আস যুক্ত অংশটা না খেয়ে রস খাওয়া টাই বেশি কার্যকরী। তাই চিবিয়ে শুধু রসটা খান এবং ছোবলার অংশটুকু ফেলে দেন কারণ এগুলো সহজে হতে চাই না।
👉টানা কত দিন খাওয়া যাবে?
- অনেকেই অজ্ঞতাবশত টানা ১-২ সপ্তাহ অথবা মাসের পর মাস ধরে এই পাতা খেয়ে যান। কিন্তু এটি করা ভুল কারণ আপনার শরীর সবসময় একরকম নাও থাকতে পা্রে। তাই কোন কারনে যদি একটানা খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে খান। এছাড়া টানা ৩-৫ দিনের বেশি খাওয়া উচিত হবে না । মাঝে লম্বা বিরতি দিয়ে আবার খেতে পারেন।
- একটি গবেষণায় মানুষের রক্ত এবং পাথরকুচি পাতার রস ব্যবহার করা হয়েছিল সেখানে ৫০ ও ৭০ মাইক্রো লিটার নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু এটি মানুষের খাওয়ার পরিমাণ নির্ধারণের গবেষণা নয়। তাই ৫০ বা ৭০ মাইক্রো লিটার আমাদের শরীরের জন্য দৈনিক নিরাপদ মাত্রা হিসেবে ধরে নেওয়া যাবে না। গবেষকরা দীর্ঘদিন ধরে এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন।
- আরেকটি পুরোনো মানব কেস রিপোর্টে একজন ব্যক্তি ১৪ দিন প্রতিদিন ৩০ গ্রাম তাজা পাতা খেয়েছিলেন এবং গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এটি ছিল মাত্র একজন ব্যক্তির ঘটনা। তাই ৩০ গ্রামকে নিরাপদ ডোজ বলা একেবারেই ঠিক হবে না।
তাহলে নিরাপদ থাকার উপায় কী? নিজের মতো করে দীর্ঘদিন খাওয়ার অভ্যাস না
করাই ভালো। বিশেষ করে পাথরকুচি পাতা দিয়ে কোনো রোগের চিকিৎসা করার
উদ্দেশ্য থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
👇 কাদের একটু বেশি সাবধানে থাকা দরকজা?
- বয়স্ক মানুষ কিংবা যাঁদের পেট খুব সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে পাতার মাত্রা আরও কমিয়ে দেওয়া ভালো। একটুতেই যদি বমি ভাব, পেট খারাপ বা মাথা ঘোরার মতো কিছু টের পান, তবে আজই পাতা খাওয়া বন্ধ করুন।
প্রকৃতি আমাদের বহু জিনিস দান করেছে আমরা যদি সঠিক ব্যবহার না করি আমাদের জন্য
উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। তাই অন্ধবিশ্বাস না করে নিজের শরীর এবং
পরিস্থিতি বুঝে অল্প পরিমানে ব্যবহার করাই ভালো।
খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয়
সকাল বেলা খালি পেটে পাথরকুচি খাওয়ার অভ্যাস অনেকের বাড়িতে দেখা যায়। আবার
অনেকে ধারণা করেন সকালে খালি পেটে পাথরকুচি পাতার রস খেলে হয়তো ম্যাজিকের মত
কাজ করবে কিন্তু সত্যি কি খালি পেটে পাথরকুচির পাতা খেলে উপকার হয় একটু ভেবে
দেখা দরকার কি বলেন?
পাথরকুচি পাতার মধ্যে বিভিন্ন ধরনের যৌগ রয়েছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন এসিড
ও কিছু কড়া ভেষজ উপাদান। পেট যখন আমাদের একদম খালি থাকে তখন এই এসিড উপাদান
গুলো পাকস্থলীতে বিরূপ প্রভাব ফেলে। যার ফলে আমাদের অনেকের বমি বমি ভাব বা বুক
জ্বালাপোড়া করতে পারে। বিশেষ করে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে তাদের
এই পাতা পাতা খালি পেটে খাওয়া পেটের মধ্যে আগুন ধরার মতো অনুভূতি দেবে।
আবার যাদের রক্তচাপ এমনিতেই কম তাদের ক্ষেত্রে আরো বিরূপ প্রভাব ফেলতে পারে
কারণ তখন শরীর একদমই অপ্রস্তুত থাকে। কিন্তু আপনি যদি মনে করেন এটি খালি পেটে
খাওয়া যে একদমই অনুচিত তা কিন্তু নয়। খালি পেটে খেলে অবশ্য হজম প্রক্রিয়া
উন্নত হয়। তখন এই প্রক্রিয়ায় বাঁধা দেওয়ার জন্য কোন খাবার থাকে না। কিন্তু
উপকার পাওয়ার সেই গতিটাই আবার কারো কারো জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
👉তাহলে প্রশ্ন হল এখন করনীয় কি?
করণীয় একান্তই নির্ভর করছে আপনার শরীরের ওপর। আপনার শরীর যদি খালি পেটে এটি
নিতে পারে তাহলে আপনি এটা খেতে পারেন। এজন্য প্রথমে আপনি সামান্য পরিমাণে খালি
পেটে খেয়ে দেখতে পারেন। যদি কোন প্রভাব দেখা না দেয় তাহলে আপনি এটা চালিয়ে
যজা। তবে আমার পরামর্শ থাকবে যে প্রথমে আপনি সামান্য পরিমাণে পানি অথবা হালকা
কিছু খেয়ে পাথরকুচির রস বা পাতা খান তাহলে বিপদে পড়ার কোন আশঙ্কা থাকবে না।
আশা করছি বুঝতে পেরেছেন
পাথরকুচি পাতা খাওয়ার পর সমস্যা হলে কী করবেন।
সাধারণ, সুস্থ একজন মানুষ যদি পরিমিত মাত্রায়, মাঝে মাঝে বিরতি দিয়ে খান,
তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘদিন ধরেই আমাদের সমাজে বহু মানুষ কোন
ধরনের সমস্যা ছাড়াই খেয়ে আসছে। এটি খাওয়া আমাদের দেশে সাধারণত বহু পুরনো
একটি অভ্যাস। কিন্তু পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম মেনে খাওয়ার পরও যদি আপনার
শরীর খারাপ লাগে তাহলে ঘাবড়ে না গিয়ে কিছু পদক্ষেপ নিতে পারেন-
- প্রথমেই আপনি খাওয়া বন্ধ করুন আর যতটুকু আছে তা ফেলে দিন।
- এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি খান। পেটের যদি কোন অস্বস্তি থাকে তাহলে কিছুটা কমে আসবে।
- সেই সাথে আপনি আপনার শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন। যদি আপনার বমি বমি ভাব লাগে তাহলে জোর করে কিছু খাবার চেষ্টা করবেন না। মাথা খারাপ আর দুর্বলতা লাগলে মাথায় রক্ত চলাচল ঠিক রাখার জন্য আপনি পা উঁচু করে শুয়ে থাকতে পারেন। এটা একটু রিলাক্স লাগবে।
- সামান্য পেট গলানোর মতো যদি হালকা লক্ষণ থাকে তাহলে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু যদি তা না হয়ে বুক ধরফর বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অথবা ঘনঘন বমি হতে থাকে তাহলে দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে যান।
পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর (FAQ)
প্রশ্ন ১ঃ পাথরকুচি পাতা মুখে দিলে কি হয়?উত্তরঃ পাথরকুচি পাতা বেটে যদি ত্বকে লাগান তাহলে আপনার ব্রণের সমস্যা দূর হবে। ত্বকের ঠান্ডা অনুভূতি দেবে। তবে সরাসরি লাগানোর চেয়ে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য আপনি সামান্য পরিমাণে হাতের কনুইয়ে একটু লাগিয়ে পরীক্ষা করতে পারেন। যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
প্রশ্ন ২ঃ পাথরকুচি পাতা দিয়ে রূপচর্চা করা যায় কি?
উত্তরঃ হ্যাঁ করা যায়। অনেকেই মধুর সাথে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে
ব্যবহার করে। এটি ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন ব্যবহার
না করে মাঝে মাঝে বা সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা যথেষ্ট। বেশি ব্যবহারে ত্বক
শুষ্ক হয়ে যেতে পারে।
প্রশ্ন ৩ঃ বাচ্চাদের পাথরকুচি পাতা দেওয়া যাবে কি?
উত্তরঃ হ্যাঁ বাচ্চাদের পাথরকুচি পাতা দেওয়া যেতে পারে। তবে
প্রাপ্তবয়স্কদের আপনি যে মাত্রায় দিবেন অবশ্যই তার থেকে কম মাত্রায়
শিশুদেরকে দিতে হবে। খুব ছোট শিশুদের অর্থাৎ দুই বছরের নিচে না দেওয়াই
নিরাপদ। এক্ষেত্রে ভালো হয় যদি আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করেন।
প্রশ্ন ৪ঃ পাথরকুচি পাতা কি প্রতিদিন খাওয়া যাবে?
উত্তরঃ পাথরকুচি পাতা টানা দীর্ঘদিন ধরে না খাওয়াই ভালো। ৭ থেকে ১০ দিন
খাওয়ার পর মাঝে কিছু বিরতি দিয়ে আবার শুরু করতে পারেন। এতে কোন উপাদান
আপনার শরীরে জমে যাওয়ার আশঙ্কা থাকবে না।
প্রশ্ন ৫ঃ পাথরকুচি পাতার রস নাকি কাঁচা পাতা কোনটা ভালো?
উত্তরঃ পাথরকুচি পাতার চেয়ে সরাসরি রস খাওয়া তুলনামূলকভাবে
নিরাপদ। কারণ রসে আপনি পরিমাপ বুঝতে পারবেন কিন্তু কাঁচা পাতা চিবিয়ে খেলে
আপনি ঠিক কতটুকু খাচ্ছেন শরীরে ঠিক কতটুকু গেল তা বোঝা আপনার জন্য কঠিন হয়ে
যাবে ।
প্রশ্ন ৬ঃ পাথরকুচি পাতা কতদিন সংরক্ষণ করা যায়?
উত্তরঃ পাথরকুচি পাতা সংরক্ষণএর চেয়ে তাজা পাতা ব্যবহার করাই ভালো। যদি
ফ্রিজে রাখেন ও সেক্ষেত্রে ২-৩ দিনের বেশি রাখা উচিত হবে না। কারণ বেশিদিন
ধরে রাখলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমতে পারে।
পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে আমার নিজস্ব অভিমত
এই পাতা নিয়ে অনেক রিসার্চ করার পর আমি এই পাতাকে খারাপ বলব না বরং বলবো
অবহেলিত সতর্কতার স্বীকার। আমরা বাঙালিরা মনে করি প্রাকৃতিক জিনিস মানেই
নিরাপদ কিন্তু সব সময় এই ধারণা সঠিক নয়। যে কোন উদ্ভিদেই বিভিন্ন ধরনের
সক্রিয় রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে। আর সেই উপাদান শরীরে ভাল খারাপ
দুটোই প্রভাব ফেলতে পারে। তা নির্ভর করে আমাদের ব্যবহার এবং এর পরিমাণের ওপর।
আমার মতে সমস্যাটা আসলে পাতায় নেই সমস্যাটা আমাদের অভ্যাসে। বয়সের সাথে
শরীর বদলায়, বদলায় ওষুধপত্র এবং এর পরিমাণও। দেখা যায় অনেকের ৩০ বছরের আগে
সমস্যা করেনি তাই সে মনে করতে পারে তার কোন সমস্যা হবে না ধারণাটা সম্পূর্ণ
ভুল। তাই আপনার প্রতি আমার পরামর্শ থাকবে পাথরকুচি পাতা কে ঘরোয়া ঔষধ হিসেবে
রাখুন। কিন্তু চোখ বন্ধ করে এর ওপর বিশ্বাস করবেন না। পরিমাণ বুঝে খান, আপনার
শরীরের কথা শুনুন এবং কোন পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই ডাক্তারকে জানান।
ধন্যবাদ।



মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url