কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা ও অজানা ৫ সত্য

সর্বরোগের ওষুধ কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম জানুন। সেই সাথে কালোজিরা তেলের উপকারিতা, পুষ্টিগুণ, ও এর সম্ভাব্য ক্ষতি, রাতে কালোজিরা খেলে কি হয় এবং এর অজানা স্বাস্থ্য তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
কালোজিরা-চিবিয়ে-খাওয়ার-উপকারিতা
ককালোজিরা কেন এত জনপ্রিয়, এটি কীভাবে খাওয়া ভালো, চিবিয়ে খেলে কী কী সম্ভাব্য উপকার মিলতে পারে এবং কোন ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। ভেজাল চেনার উপায় থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা ও সঠিক সংরক্ষণের নিয়ম, জেনে নিন কালোজিরা নিয়ে আপনার অজানা সব তথ্য।

পোস্ট সূচীপত্রঃ কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা/ কালোজিরা তেলের উপকারিতা

কালোজিরার পুষ্টিগুণ এবং অজানা কিছু তথ্য

ছোটবেলা থেকেই আমরা কালোজিরার বহু গুণাগু সম্পর্কে শুনে আসছি। কিন্তু শুধু নামেই কি সব। এর আসল রহস্য লুকিয়ে আছে এর পুষ্টিগুণে। এর প্রতি গ্রামের মধ্যে রয়েছে ফাইবার আইরন ক্যালসিয়াম পটাশিয়ামের মত অতি জরুরি সব উপাদান। এর মধ্যে সবচেয়ে দারুন ব্যাপার হলো এর মধ্যে রয়েছে থাইমোহিনন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের শরীরের ভেতর থেকে রোগবালাই দূর করতে দারুণভাবে কাজ করে।

👉অজানা কিছু তথ্য
১. ফারাওদের রাজকীয় সমাধি থেকেও কালোজিরা পাওয়া গেছে!
  • হাজার হাজার বছর পুরনো ইতিহাসেও কালোজিরা অস্তিত্ব রয়েছে। এমনকি প্রাচীন মিশরের রাজা তুতেনখামেনের ঐতিহাসিক সমাধিতেও কালোজিরার অস্তিত্ব পাওয়া গেছে। সেই সময়ের মানুষ বিশ্বাস করতেন, কালোজিরা পরকালেও সুরক্ষা এবং সুস্বাস্থ্য দিয়ে থাকে। এমনকি প্রাচীন মিশরের রানী ক্লিউপেট্রা ও নেফারতিতি তাদের সৌন্দর্য চর্চা এবং চিকিৎসায় এটি নিয়মিত ব্যবহার করতেন বলে জানা গেছে।
২. এটি নিজে নিজে অঙ্কুরিত হতে পারে না (বীজের অনন্য বৈশিষ্ট্য)
  • অন্যান্য উদ্ভিদের বীজ মাটিতে ভিজে নিজেই অঙ্কুরিত হতে পারে কিন্তু কালোজিরার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি বেশ জটিল। কালোজিরার বীজ ভালো পরিমাণে শক্ত এবং প্রাকৃতিক প্রতিরক্ষামূলক আস্তরণ ঘন। এজন্য নির্দিষ্ট আদ্রতা ও মাটির সঠিক তাপমাত্রা ছাড়া এটি সহজে গজাতে চায় না। এর ভেতরের প্রাকৃতিক উপাদান গুলোকে রক্ষা করার জন্যই প্রাকৃতিকভাবেই এর খোসা অত্যন্ত দুর্ভেদ্য হয়।
৩. থাইমোহিনন (Thymoquinone): 
  • ক্যানসার ও টিউমারের বিরুদ্ধে লড়ার শক্তি কালোজিরার সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে এর ভোলাটাইল তেলে থাকা থাইমোহিনন নামক একটি উপাদান। বর্তমান উন্নত গবেষণায় দেখা গেছে যে, এই উপাদানটির শক্তিশালী আন্টি টিউমার ও আন্টি ইনফ্লেমেটরি গুনাগুন রয়েছে। এই উপাদান আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং অস্বাভাবিক কোষ বা টিউমারের বৃদ্ধি রোধ করতে প্রাকৃতিকভাবেই কাজ করে থাকে। 
 ৪. কালোজিরা জিরা নয়ঃ 
  • নামে "জিরা" মিললেও কালোজিরা কিন্তু মোটেও জিরার কোনো আত্মীয় নয়! এর নামের মধ্যে জিরা থাকলেও এটি কিন্তু জিরার গোত্র নয়। কালোজিরা এবং জিরা সম্পূর্ণ দুই আলাদা গোত্রের গাছ। কালোজিরা বাটার কাপ পরিবার থেকে এসেছে আর জিরা একেবারেই ভিন্ন পরিবারের।
৫. প্রাকৃতিক স্ট্রেস দূর করে : 
  • এটি আমাদের শরীরের সকল প্রকারের ক্লান্তি এবং মানুষের চাপ কমাতে চমৎকার ভাবে কাজ করে। সেই সাথে যেকোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে অ্যাডাপটোজেন হিসেবে দারুন ভূমিকা রাখে।

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা

আমাদের দাদি নানিরা মুখে কালোজিরা দিয়ে আস্তে আস্তে চিবিয়ে খেতেন। তখন মনের মধ্যে ভাবনা আসতো এতে আলাদা কি আছে? পরে চেবানোর পিছনের যুক্তিটা জেনেছি। সেই সাথে কালোজিরা তেলের উপকারিতা জানতে চাইলে সাথেই থাকুন-
কালোজিরা-চিবিয়ে-খাওয়ার-উপকারিতা
👉চিবিয়ে খেলে কেন আলাদা?
  • কালোজিরার দানা ছোট হলেও এর খোসা শক্ত। এটাকে চিবিয়ে না খেলে একেবারে পুরোপুরি হজম না হয়ে বেরিয়ে যেতে পারে। আর পুরোপুরি চিবিয়ে খেলে এর ওপরের খোসা ভেঙে যায় উপাদান আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে। কালোজিরার ভেতরের উৎপায়ী বা পুরোটা তেলই হল এর মূল্যবান উপাদান। যার মূল চালিকাশক্তি হলো থাইমোহিনন। আপনি এর স্বাস্থ্য দানা গুলো চাবালে কোষগুলো ভেঙে তেল সরাসরি আপনার লালার সাথে মিশে যায়। ফলে শরীর গুলো খুব দ্রুত চুষে নিতে পারে যা বোতল জাত তেলে অনেক সময় ঠিকমতো পাওয়া যায় না।
১. অ্যালার্জির উপসর্গে আরামঃ নাক বন্ধ, হাঁচি, নাক দিয়ে পানি পড়া সমস্যায় কালোজিরার উপকারিতা নিয়ে একটি ছোট গবেষণা হয়েছে। অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্তদের মধ্যে কেউ কেউ কার্যকারিতার কথা জানিয়েছেন। তবে এটি কিন্তু এন্টিহিস্টামিন এর বিকল্প নয়। ধুলো বা মৌসুম বদলের সময় যাদের সমস্যা দেখা দেয় তারা চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে পারেন।

২. অন্ত্রের মাইক্রোবায়োম বা ‘গুড ব্যাকটেরিয়া’-র ওপর সরাসরি প্রভাবঃ আধুনিক গবেষণায় দেখা যায়, কালোজিরার কিছু নির্দিষ্ট ফাইটো কেমিক্যাল থাকায় এটি আমাদের পেটের কিন্তু উপকারী ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখে। আপনি যখন কালোজিরা চিবিয়ে খান তখন এর খোসার মধ্যে থাকা ফাইবার অন্ত্রে এক ধরনের প্রিবায়োটিক হিসেবে কাজ করে। যা আমাদের পেট ফাঁপা বা আইবিএস (IBS) এর মত দীর্ঘমেয়াদ আরাম দেয় যা আমরা অন্যান্য তেলের ক্ষেত্রে সম্পূর্ণ পাই না।

৩. পেটের কৃমি ও অন্ত্রের পরজীবীঃ বহু আগে থেকেই ঘরোয়া প্রতিকার হিসেবে কালোজিরা ব্যবহৃত হয়ে আসছে। সাথে কিছু গবেষণায় পরজীবীর বিরুদ্ধে কালোজিরার কার্যকরিতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে শিশুদের ক্ষেত্রে নির্ধারিত ঔষধি নিরাপদ পথ।

৪. কোষের মাইটোকন্ড্রিয়াল কার্যক্ষমতা বৃদ্ধি ও এনার্জি বুস্টঃ মাইটোকনড্রিয়া হচ্ছে আমাদের শরীরের কোষের পাওয়ার হাউস। কালোজিরা সঠিকভাবে চিবিয়ে খেলে এর ভেতরের মাইক্রো নিউড্রিয়েন্টস মাইটোকনড্রিয়ার শক্তি উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে আমাদের শরীরের অলসতা এবং সারা দিনের ম্যাজম্যাজ ভাব অনেকটা দূর হয় এবং কোষে কোষে দীর্ঘ সময় ধরে এনার্জি ধরে রাখতে সাহায্য করে।

৫. সাইনাসের সমস্যা ও শ্বাসনালীর শ্লেষ্মা পরিষ্কার করাঃ যাদের আগে থেকে সাইনাস জনিত সমস্যা অথবা ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায় বা বুকের মধ্যে কফ জমে যায় তাদের ক্ষেত্রে কালোজিরা দারুন ভাবে কাজ করে। এটি চিবিয়ে খাওয়ার সময় এর উষ্মতা শ্বাসনালীর শ্লেষ্মাঝিল্লিকে শিথিল করে সেই সাথে জমে থাকা কফ বা মিউকাস প্রাকৃতিকভাবেই তরল করে দেয়। ফলে শাস নিতে আরাম পাওয়া যায়।

কালোজিরাকে কেন সর্বরোগের ওষুধ বলা হয়

ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে কালোজিরা হল মৃত্যুবাদে সব রোগের ওষুধ। শুনতে আমাদের কাছে অতিশয় বাড়াবাড়ি মনে হলেও আধুনিক বিজ্ঞান ও এর সত্যতা খুঁজে পেয়েছে। কালোজিরাকে এতটাই স্পেশাল বলার কারণ হলো এর মধ্যে থাকা থাইমোহিনন। এটি একাধারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ভেতরের বিভিন্ন প্রদাহ কামায় এবং কোষের ক্ষয় রোধ করে। তাই কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না।

প্রাচীনকাল থেকেই দেখা যায় যে এটি খেলে সাধারণ ঠান্ডা-কাশি থেকে শুরু করে পেটের নানা গোলযোগ প্রাকৃতিকভাবে দূর হয়। এছাড়াও আমাদের হাদিসে কালোজিরা কে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিকার বলা হয়েছে। ইউনানি ও আয়ুর্বেদ শাস্ত্রেও এটি বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে।। সেই বিশ্বাস থেকেই মূলত সর্বরোগের ওষুধ কথাটির প্রচলন হয়েছে। বহু বছরের অভিজ্ঞতা এবং আধুনিক গবেষণার মেলবন্ধনই কালোজিরা কে সর্বরোগের ওষুধ হিসেবে মান্য করা হয়।

রাতে কালোজিরা খেলে কী হয়?

রাতে ঘুমানোর আগে একটু কালোজিরা মুখে দেওয়ার কথা আমাদের অনেক বড়দের কাছেই শুনেছি। কিন্তু রাতে কালোজিরা খেলে যে কী হয়, সেটা কি কখনও ভেবে দেখেছেন? এই যে হাজার বছরের পুরনো দেশীয় জিনিসটা, এটা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। চলুন, এর আসল উপকারিতা আর কার্যকারিতা নিয়ে সহজ ভাষায় কিছু কথা জেনে নেওয়া যাক।

সারাদিন পর যখন আমরা রাতে বিশ্রাম নিই, তখন কালোজিরার ভেতরের থাইমোকুইনোন (Thymoquinone) আর ফ্যাটি অ্যাসিড খুব ভালো কাজ করে। অনেকেই রাতে ঘুমানোর আগে হালকা গরম পানির সাথে একটু কালোজিরা বা এর তেল খান। এতে হজমশক্তি ভালো হয়। বিশেষ করে রাতে বেশি খাওয়ার পর পেটে গ্যাস হওয়া, বুক জ্বলা বা হজমে সমস্যা হলে, এটা একটা দারুণ ঘরোয়া সমাধান।

তাছাড়া, রাতে এটা নিয়মিত খেলে শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়া ঠিকঠাক থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা নোংরা জিনিস বের করে দেয়। তবে মনে রাখবেন, যেকোনো জিনিস বেশি খাওয়া ঠিক না। তাই বড়দের জন্য দিনে এক চা চামচের কম কালোজিরা রাতে খাওয়াই যথেষ্ট। আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান, তবে এটা খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলাই ভালো।

কালোজিরা খাওয়ার নিয়ম ও সঠিক সময়

আপনি যদি কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম না জেনে থাকেন তাহলে এর আসল পুষ্টিগুণ সহজেই পাবেন না। অনেকেই মুঠো ভরে তেল বা গুঁড়ো খেয়ে ফেলেন যা আমাদের শরীরের জন্য সব সময় উপকারী তা কিন্তু নয়। তাই সঠিক কালোজিরা খাওয়ার নিয়ম ও সঠিক সময় সম্পর্কে আপনার পরিষ্কার জ্ঞান থাকা জরুরি।
কালোজিরা-খাওয়ার-নিয়ম
সবচেয়ে উপযোগী সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়া। এছাড়াও রাতের দীর্ঘ পরিশ্রমের পর এখন আপনার বিপাক ক্রিয়া ধীর থাকে তখন এক চিমটি কালোজিরা নিয়ে ভালো করে চিবিয়ে খেতে পারেন। আপনি চাইলে এর সাথে এক ফোঁটা খাঁটি মধু বা এক গ্লাস কুসুম গরম পানি মিশিয়ে নিতে পারেন। এমনকি সকালে জলখাবারের পরেও এটিকে নিরাপদ হিসেবে গণ্য করা হয়। খালি পেটে অনেকেরই পেটে জ্বালা অনুভব হয় তাই নাস্তা করার পরে এটি খাওয়া ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আপনি এক টানা মাসের পর মাস না খেয়ে সপ্তাহে ৫ দিন খেয়ে ২ দিনের বিরতি দিতে পারেন। এতে আমাদের শরীর কোনো একটি উপাদানে অভ্যস্ত হয় না এবং সেটার প্রতি ইউজড হয়ে কার্যক্ষমতা হারিয়ে ফেলে না। যাদের শরীর একটু উৎস বা পিত্ত প্রকৃতির তাদের ক্ষেত্রে এটি সরাসরি সামান্য পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই ভেজা দানা খাওয়াটা উত্তম। এতে করে অতিরিক্ত ঝাঁঝালো ভাব ও উষ্ণতা অনেকটাই কমে যায়।

প্রতিদিন কালোজিরা খেলে কি ক্ষতি হয়?

আমাদের সবার ঘরেই প্রায় কালোজিরা থাকে। অনেকেই মনে করেন প্রাকৃতিক জিনিস তাই যত খাবেন ততই ভালো। কিন্তু প্রাকৃতিক জিনিস মানেই সব পরিমাণে নিরাপদ নয়। তাই আসুন দেখি রোজ খেলে আপনার কি কি সমস্যা হতে পারে।

👉আগে জেনে নিন: সাধারণ পরিমাণ কতটা?
খাবারে মশলা হিসেবে যে পরিমাণ ব্যবহার করা হয় তাতে সাধারণত কোন সমস্যা হয় না। আর যে সকল গবেষণা চালানো হয়েছে সেগুলোতে ১-৩ গ্রাম ব্যবহার করে দেখা হয়েছে। আর সময়কাল ছিল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। কিন্তু বছরের পর বছর দীর্ঘ সময় ধরে এটির খাবার নিরাপত্তা নিয়ে বড় ধরনের গবেষণা হয়নি।

👉কী কী সমস্যা দেখা দিতে পারে?
  • ১. হজমের অস্বস্তি। বমি ভাব, পেট ফাঁপা, পেটে জ্বালা বা ঢেকুর। খালি পেটে বা বেশি পরিমাণে খেলে এটি বেশি হয়।
  • ২. ত্বকের অ্যালার্জি। কারও কারও র‍্যাশ বা চুলকানি হয়। কালোজিরা তেল ত্বকে লাগালেও এমন হতে পারে, তাই প্রথমে হাতের ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো।
  • ৩. রক্তে সুগার ও রক্তচাপ বেশি কমে যাওয়া। কালোজিরা এই দুটো কিছুটা কমাতে পারে। ডায়াবেটিস বা প্রেসারের ওষুধের সাথে একসাথে চললে মাথা ঘোরা, হাত-পা কাঁপা বা অতিরিক্ত দুর্বলতা লাগতে পারে।
  • ৪. রক্তপাতের ঝুঁকি। কালোজিরা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়। রক্ত পাতলা করার ওষুধ খেলে বা অপারেশনের আগে এটি গুরুত্বপূর্ণ। অপারেশনের অন্তত দুই সপ্তাহ আগে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।
  • ৫. গর্ভাবস্থায় ঝুঁকি। এটি বেশি পরিমাণে খেলে জরায়ুর সংকোচন হতে পারে যা গর্ভবতী নারীদের এড়িয়ে চলতে বলা হয়েছে ।
  • ৬. কিডনি ও লিভারের ওপর চাপ বিরল। অতিরিক্ত পরিমাণে খাওয়ার পর কিডনি বা লিভারের সমস্যার কয়েকটি বিচ্ছিন্ন রিপোর্ট আছে। এটি খুবই বিরল, তবে আগে থেকে কিডনি বা লিভারের রোগ থাকলে ডাক্তারকে না জিজ্ঞেস করে শুরু করবেন না।
👉কখন বন্ধ করে ডাক্তারের কাছে যাবেন?
কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা তো ইতিমধ্যে জানলেন তবে শরীরে র‍্যাশ, তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্বাভাবিক মাথা ঘোরা বা সহজে কালশিটে পড়লে কালোজিরা বন্ধ করে চিকিৎসকের সাথে কথা বলুন।

খোলা কালোজিরা নাকি প্যাকেটজাত, কোনটি বেশি নিরাপদ?

মুদি দোকানের বয়ামে থাকা খোলা কালোজিরা কিনবেন, নাকি ব্র্যান্ডেড সিলগালা প্যাকেটজাত—এই দ্বিধায় আমরা অনেকেই পড়ি। আপনি যদি সচেতন ক্রেতা হয়ে থাকেন তাহলে খোলা কালোজিরা নাকি প্যাকেট জাত কোনটা বেশি নিরাপদ তা জানা অত্যন্ত জরুরী। কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুষ্টিগুণের সঠিক সংরক্ষণের ওপর এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে।

খোলা কালোজিরা ক্ষেত্রে মূল সমস্যা হলো এর খোলা পরিবেশ। মুদি দোকানে কালোজিরা খোলা অবস্থায় থাকায় বাতাসের মধ্যে থাকা ধুলোবালি, পোকামাকড়ের অংশ বা ভেজা আবহাওয়ায় ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। এছাড়াও খোলা বাতাসে থাকলে এর ভেতরে থাকা সুগন্ধি বা ভোলাটাইল তেল আস্তে আস্তে উড়ে যায়। ফলে সঠিক কার্যকারিতা পাওয়া যায় না।

পক্ষান্তরে, ভালো মানের প্যাকেটজাত কালোজিরা সাধারণত আধুনিক প্রযুক্তিতে গ্রেডিং, পরিষ্কার ও এয়ার-টাইট প্যাকেজিং করা হয়। এতে বাইরের আর্দ্রতা ও ধুলাবালি থেকে বীজগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে। কিন্তু এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। প্যাকেজ্জাত মানেই যে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তা কিন্তু নয়। অবশ্যই আপনাকে বিএসটিআই বা ফুড সেফটি অথরিটির উৎপাদন ও মেয়াদী তারিখ দেখে নিতে হবে।

সব মিলিয়ে আমি মনে করি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং এর পুষ্টির সঠিক কার্যকারিতা পেতে খোলা পণ্যের চেয়ে বিশ্বস্ত ব্রান্ডের কালোজিরা অনেকটাই নিরাপদ এবং বিজ্ঞানসম্মত।

কালোজিরা তেলের উপকারিতা কি জানুন

কালোজিরার তেল মূলত কালোজিরার দানাকে চেপে বের করা হয়। ঠান্ডা চাপে (কোল্ড প্রেস) বের করা তেলকে সাধারণত ভালো ধরা হয়, কারণ তাপে উপাদান নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তেলের মধ্যে থাইমোকুইনন, লিনোলেইক অ্যাসিড সহ কিছু ফ্যাটি এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রান্নাঘর থেকে শুরু করে রূপচর্চার বিভিন্ন জায়গায় কালোজিরা তেলের ব্যবহার চিরকালই একটু আলাদা। তবে এর আসল সুফল পেতে হলে কালোজিরা তেলের উপকারিতা কি জানুন-
কালোজিরা-তেলের-উপকারিতা
১। চুল পড়া রোধ ও স্ক্যাল্পের মাইক্রোবায়োম রক্ষা
  • সবার প্রথমে যে বিষয়টি নিয়ে নজর আলাদাভাবে যায় তাহলো চুলের যত্নে এর জাদুকরী ভূমিকা। স্ক্যাল্পে খুশকি বা ছত্রাক এর উপদ্রব যদি বেড়ে যায় তাহলেই আমাদের চুল ঝরে যাওয়ার শুরু হয়। কালোজিরার মধ্যে থাকে এন্টিফাঙ্গল এবং আন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের স্ক্যাল্পের পিএইচ মাত্রা ঠিক পর্যায়ে রাখে। সেই সাথে গোড়ায় রক্ত সঞ্চালন এর পরিমাণ বাড়িয়ে তোলে। এর ফলে আমাদের চুলের ফলিকল গুলো শক্ত হয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে। আপনি যদি সপ্তাহে অন্তত ২বার হালকা গরম করে এই তেল ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন বলে আশা করছি।
২। ত্বকের দাগ দূর ও কোলাজেন সুরক্ষা
  • ত্বকের যত্নে অনেকেই দামি কেমিকাল যুক্ত সিরাম ব্যবহার করে থাকেন কিন্তু কালোজিরা তেলের মধ্যেই রয়েছে প্রাকৃতিক অ্যান্টিক অক্সিডেন্টের এর মতন দারুন সব উপাদান। আমাদের ত্বকের মেলানিন এর উৎপাদনের ভারসাম্য রক্ষার জন্য কালোজিরার মধ্যে রয়েছে ফ্যাটি এসিড ও থাইমোহিনন । রোদে পোড়ার দাগ, ব্রনের জেদি মেস্তা কিংবা বয়সের ছাপ কমিয়ে তোলার জন্য এটি অত্যন্ত কার্যকর ভাবে কাজ করে। তবে ভারি হওয়ায় একই সরাসরি মুখে না দিয়ে তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
৩। জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমতে প্রাকৃতিকভাবে কাজ করা
  • আমাদের বয়স বাড়ার সাথে সাথে বা প্রচুর পরিশ্রম করলে আমাদের হাটু বা আঙুলের জোরে ব্যথা শুরু হয়। কালোজিরার মধ্যে আন্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় ব্যথানাশক হিসেবে দারুণভাবে কাজ করে। পেশির টান ও ভেতরের প্রদাহ দ্রুত কমাতে তেল হালকা গরম করে ব্যথার স্থানে বৃত্তাকারে মালিশ করতে পারেন। এতে ভেতরের প্রদাহ দ্রুত কমে যায়।
👉ভালো তেল কীভাবে চিনবেন?
  1. লেবেলে "কোল্ড প্রেসড" ও "১০০% খাঁটি" আছে কি না দেখুন, তবে শুধু লেবেলে ভরসা করবেন না।
  2. গাঢ় কাচের বোতলে থাকা তেল ভালো, কারণ আলো তেলের গুণ নষ্ট করে।
  3. উৎপাদন ও মেয়াদের তারিখ থাকা জরুরি।
  4. খাঁটি তেলের গন্ধ ঝাঁঝালো ও কিছুটা তিতা। একদম গন্ধহীন হলে সন্দেহ করুন।
  5. ফ্রিজে বা ঠান্ডা, অন্ধকার জায়গায় রাখুন।
খাঁটি কোল্ড-প্রেসড (Cold-pressed) ভোজ্য তেল ছাড়া সরাসরি বোতলের তেল খাওয়া শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই খাওয়ার জন্য কেনার সময় ফুড গ্রেড কি না তা নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।

কোন খাবারগুলোর সাথে কালোজিরা খাওয়া ক্ষতিকর হতে পারে?

কালোজিরা সব রোগের ওষুধ এবং কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতাও অনেক। কিন্তু ভুল খাবারের সাথে আপনি এটি মিশিয়ে খেলে উপকারের চেয়ে আপনার ক্ষতি বেশি হতে পারে। আপনার কি জানা আছে কোন খাবারগুলোর সাথে কালোজিরা খাওয়া মারাত্মক ধরনের ক্ষতিকর ?
  • প্রথমেই আসে অত্যন্ত ঠান্ডা খাবার বা পানির কথা। কালোজিরা মূলত বেশ উষ্ণ ও ঝাঁঝালো প্রকৃতির। তাই আপনি কালোজিরা খাওয়ার পর সাথে সাথেই ঠান্ডা জাতীয় জিনিস যেমন ফ্রিজের ঠান্ডা পানি বা আইসক্রিম বা কোল্ড ড্রিংকস খেলে পেটের ভেতরে তাপমাত্রার বড় ধরণের কম বেশি হয়। এই ঠান্ডা গরমের তারতম্য দেখা দিলে গ্যাস্ট্রিক, পেট ব্যথা কিংবা বমিভাব দেখা দিতে পারে।
  • দিতীয়ত অতিরিক্ত টক বা অম্লীয় ফল বা খাবার খাওয়ার পর এটি থেকে এড়িয়ে চলা উচিত। টক বা অম্ল জাতীয় খাবার খাওয়ার পর কালোজিরা খেলে পেটে এসিডিটির মাত্রা অনেকগুন বেড়ে যায়। এতে করে বুকে জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিক আলসারের মত ঝুঁকি তৈরি হতে পারে।
  • এছাড়াও যেসব খাবারে উচ্চ প্রোটিন রয়েছে অথবা ভারী মাংস এরকম খাবারের সাথে মুঠো পরিমাণ কালোজিরা খাওয়া ঠিক নয়। এর ফলে মেটাবলিজমে অতিরিক্ত পরিমাণ চাপ পড়ে। তাই সঠিক পুষ্টিগুণ পেতে এবং শরীরকে সম্পূর্ণ নিরাপদ রাখতে এরকম ছোট ছোট সাবধানতা গুলো মেনে চলা উচিত।
  • অনেকেই দুধের সাথে কালোজিরা বা এর তেল মিশিয়ে খান। কিন্তু সবার হজম শক্তি একরকম হয় না। যাদের পাকস্থলী অধিক সংবেদনশীল তাদের ক্ষেত্রে ভারী দুধের সাথে কালোজিরার উষ্ণতা পেটের মধ্যে অস্বস্তি বা অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে।
  • অতিরিক্ত ক্যাফেইন: কালোজিরা খাওয়ার পর বেশি পরিমাণে চা বা কফি খেলে কারো কারো পেটে জ্বালাপোড়া বা বুক ধড়ফড় করতে পারে। কিন্তু এটি সবার ক্ষেত্রে দেখা দেয় না।

কালোজিরা চিবিয়ে খাওয়া নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কী বলে?

কমবেশি আমরা সকলেই কালোজিরা খাই কিন্তু আধুনিক ল্যাবরেটরি কালোজিরা চিবিয়ে খাওয়া নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? সাধারণ মানুষ মনে করে এটি কেবল ঘরোয়া টোটকা, কিন্তু বিশ্বজুড়ে চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানীরা এর পেছনে দারুণ সব তথ্য আবিষ্কার করেছেন।

আমাদের ইসলাম ধর্মেও কালোজিরার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এর ঔষধি গুণের কথা স্পষ্টভাবে হাদিসে বলা হয়েছে। বুখারি ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন তোমরা কালোজিরা ব্যবহার কর কেননা মৃত্যু ছাড়া কালোজিরা সকল রোগের ঔষধ।

ইসলামের দৃষ্টিতে এটি শুধু একটি সাধারণ বীজ নয় বরং আল্লাহ প্রদত্ত এক বরকতময় নিয়ামত। প্রাচীনকাল থেকেই শারীরিক সুস্থতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকতে থাকতে মুসলিম উম্মাহ এটি দীর্ঘদিন ব্যবহার করে আসছে। আধুনিক বিজ্ঞানেও এই হাদীসের সত্যটা পাওয়া গেছে। তাই সুন্নতি এ খাবারটি সঠিক নিয়মে আমাদের খাদ্যাঅভ্যাসে রাখা জরুরী এবং উপকারী।

একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ২০২০ সালের একটি মেটা-অ্যানালাইসিস। সেখানে কালোজিরা নিয়ে ৫টি র‍্যান্ডমাইজড গবেষণার ২৯৩ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সূচকে পরিবর্তন দেখা গেলেও সব সূচকে একই ফল পাওয়া যায়নি।

আরও বড় একটি পর্যালোচনায় ২০টি মেটা-অ্যানালাইসিস মূল্যায়ন করে গবেষকেরা জানান, বেশিরভাগ ফলাফলের প্রমাণের মান কম বা খুব কম। তাই কালোজিরাকে কোনো রোগের নিশ্চিত চিকিৎসা হিসেবে দেখার সুযোগ নেই। অর্থাৎ কালোজিরা প্রতিদিন চিবিয়ে খেলেই যে একটি নির্দিষ্ট রোগ ভালো হবে এমন সিদ্ধান্ত নেওয়ার মতো কোন গবেষণা প্রমাণিত হয়নি।

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন ১. খালি পেটে কালোজিরা খাওয়ার উপকারিতা কী?
উত্তর : এটি বিপাকক্রিয়া বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শরীরের ভেতরের বিভিন্ন প্রকারের প্রদাহ কমায় ও শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

প্রশ্ন ২. ছোট বাচ্চাদের কি কালোজিরা খাওয়ানো নিরাপদ?
উত্তর : বাচ্চার বয়স যদি এক বছরেরও কম হয় তাহলে কালোজিরা একেবারে দেওয়া উচিৎ হবে না। ড় বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অত্যন্ত সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে।

প্রশ্ন ৩: কালোজিরা কি ক্যানসার সারায়?
উত্তর : কালোজিরা সরাসরি ক্যান্সার সারিয়ে তোলে এমন কোন চিকিৎসা বিজ্ঞানসম্মত ভাবে এখনো প্রমাণিত নয়। কিন্তু এর মধ্যে থাকা থাইমোহিনন ক্যান্সার কোষের ভিত্তি রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বলে গবেষণায় দেখা গেছে।

প্রশ্ন ৪. কালোজিরা কি ওজন কমাতে সাহায্য করে?
উত্তরঃ হ্যাঁ। এটি মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বাড়িয়ে দিয়ে শরীরের চর্বি গলাতে এবং ফ্যাট বার্নিং প্রসেস কে প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে।

প্রশ্ন ৫. কালোজিরা কি চুল পাকা রোধ করতে পারে?
উত্তরঃ কালোজিরার অ্যান্টি অক্সিডেন্ট উপাদান চুলের ফলিকল সুরক্ষিত রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা আমাদের চুলের অকাল পেকে যাওয়া রোধ করতে দারুন ভাবে কাজ করে ।

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে আমার নিজস্ব অভিমত

কালোজিরা শুধু একটি মসলা নয়, এটি হলো প্রকৃতি প্রদত্ত একটি সুক্ষ বায়োকেমিক্যাল প্যাকেজ। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আধুনিক কৃত্রিম সাপ্লিমেন্ট এর পিছনে অর্থ ব্যয় না করে প্রতিদিন সকালে নিয়ম করে এক চিমটি কালোজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুললে আমাদের শরীরের সাথে প্রকৃতির এক বন্ধন তৈরি হবে। এটি শুধু রোগ সারায় না। সেই সাথে শরীরের ভেতরকার প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করে দেয় যেন সে নিজের কাজ নিজেই করতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url