মেথি খাওয়ার ১০টি জাদুকরি উপকারিতা ও অপকারিতা জানুন
মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানেন কি? কোন ক্ষেত্রে মেথি উপকারী,
প্রতিদিন কতটুকু খাবেন, এবং কারা সতর্ক থাকবেন? মেথি খাওয়ার নিয়মসহ জানুন
গুরুত্বপূর্ণ তথ্য। ওজন কমানো থেকে শুরু করে চুল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির
কার্যকারিতা সম্পর্কে থাকছে বিস্তারিত।
মেথি শুধু রান্নার মসলা নয়, এর রয়েছে নানা সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। তবে
সঠিক পরিমাণ ও নিয়ম না জানলে কিছু ক্ষেত্রে সমস্যাও হতে পারে। তাই মেথি খাওয়ার
উপকারিতা, অপকারিতা ও সঠিক ব্যবহারের বিষয়গুলো সহজভাবে জেনে নিন।
পোস্ট সূচীপত্র: মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা/ মেথি খাওয়ার নিয়ম
- মেথিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে?
- মেথি খাওয়ার উপকারিতা ও জাদুকরী গুণাগুণ
- ওজন নিয়ন্ত্রণে মেথি খাওয়ার কার্যকরী উপায়
- প্রতিদিন কতটুকু মেথি খাওয়া উচিত?
- মেথি খাওয়ার নিয়ম ও সঠিক সময়
- বিশেষ সমস্যায় মেথি খাওয়ার নিয়ম
- মেথি খাওয়ার অপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
- মেথি সংরক্ষণ ও ব্যবহারের সহজ টিপস।
- মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
- মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমার নিজস্ব অভিমত
মেথিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে?
আমাদের ঘরে চায়ে চুমুক দেওয়ার আগে অনেকেই একটু ভেজানো মেথি চিবিয়ে খেতে পছন্দ
করেন। এবং তরকারিতে ফোড়ন হিসেবে এর ব্যবহার প্রায়ই দেখা যায়। কিন্তু আপনার মনে কি
কখনো এই ভাবনা এসেছে যে, এই সামান্য দানাটার ভিতরে প্রকৃতির কত বড় নিয়ামত লুকিয়ে
রয়েছে? মেথির এই ছোট্ট দানায় এমন কিছু পুষ্টি উপাদান লুকায়িত আছে যা আমাদের শরীর
কে চাঙ্গা রাখতে একদম জাদুর কত কাজ করে।
তাই যেই সকল মানুষ স্বাস্থ্য সচেতন তাদের কাছে এটি খুবই জনপ্রিয়। এক চামচ বা
প্রায় ১১ গ্রামের মত মেথির মধ্যে ভরপুর পুষ্টি বিদ্যমান থাকে। এর মধ্যে প্রায় ৬
গ্রাম কার্বোহাইড্রেট এবং প্রায় ৩ গ্রামের মত ফাইবার বা আশ থাকে। আবাক করার মত
একটি বিষয় হচ্ছে, এই পরিমান মেথিতে প্রায় ৩ গ্রামের মত প্রোটিনও পাওয়া যায়, যা
আমাদের উদ্ভিজ্জ প্রোটিনের একটি অসাধারণ উৎস।
সেই সাথে বিভিন্ন ধরনের ভিটামিনও রয়েছে মেথির মধ্যে। এর মধ্যে ভিটামিন বি৬, ফোলেট
এবং সামান্য পরিমাণ ভিটামিন সি। কোষ তৈরিতে ফোলেট বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
এছাড়াও এর মধ্যে আমাদের শরীর এর জন্য জরুরি খনিজ উপাদানও রয়েছে। আমাদের রক্তে
হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে যে আয়রন, তার নির্ভরশীল একটি উৎস হচ্ছে
মেথি।
আমাদের হাড় ও দাতের সুরক্ষায় কাজ করা ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এর অন্যতম উৎসও
হচ্ছে এই মেথি। সেই সাথে মেথির অনন্য সুবাস এবং যেই তিতা স্বাদ অনেকের অপছন্দ এর
পিছনে রয়েছে কিছু অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড। যা আমাদের শরীর এর ক্ষতিকর
টক্সিন দূর করতে কার্যকর ভূমিকা রাখে। মেথির মধ্যে বিদ্যমান স্যাপোনিন নামের একটি
বিশেষ উপাদান নিয়ে গবেষকরা বেশ আগ্রহী।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই বিশেষ উপাদানটি মানুষের রক্তে চর্বির মাত্রা
নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর চূড়ান্ত গবেষণা এখনো চলমান। তাই
আমরা সারসংক্ষেপে বলতে পারি যে মেথি ছোট হলেও এর পুষ্টি গুন কিন্তু মোটেও ছোট নয়।
প্রতিদিন নিয়মিত পরিমাণে খেলে মেথির উপাদান থেকে আমাদের শরীর বিভিন্ন ভাবে উপকৃত
হবে।
মেথি খাওয়ার উপকারিতা ও জাদুকরী গুণাগুণ
রান্নাঘরে রাখা ছোট্ট দানার মেথি শুধু যে তরকারির স্বাদ বাড়াতেই ব্যবহার হয় এমন
কিন্তু নয়। আপনি অতীতের ঘটণা স্বরণ করলে দেখবেন যে আমাদের দাদি নানিরা কিন্তু
সুস্থ থাকতে এই তিতা দানার ওপর অকৃত্তিম বিশ্বাস করতেন। আধুনিক জীবনযাত্রায় আমরা
যদিও দামি সাপ্লিমেন্ট ও মাল্টিভিটামিনের পিছনে ব্যয় করি কিন্তু এই সাধারণ ঘরোয়া
ভেষজটির মধ্যে থাকা বিভিন্ন উপাদানের কার্যকারিতা আমাদের কে সত্যিই অবাক করে
দেওয়ার মতন।
মেথি কে অনেকেই "জাদুকরী" বীজ বলে ডাকেন, তবে এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ।
দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ আর ইউনানি চিকিৎসায় মেথির ব্যবহার অনেক দেখা যায়।
বর্তমানে আধুনিক গবেষণা সেই পুরনো ধারণাগুলোর সত্যতা যাচাই করছে এবং সেইগুলো
কার্যকর প্রমাণিতও হচ্ছে। মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতার মধ্যে চলুন এখন আগে
উপকারিতা গুলো জেনে নেয়া যাক-
১। হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে
- ভারী খাবার খেয়ে ফেললে বা পেটে যদি অম্লত্ব এর সমস্যা থাকে তাহলে রাতে সামান্য মেথি পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করা কিংবা মেথি গুলো চিবিয়ে খেলে সমস্যার সমাধান হতে পারে। আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে মেথিতে থাকা ফাইবার বা খাদ্য আশ কার্যকর ভূমিকা রাখে। কথায় আছেনা পেট ভালো তো সব ভালো। তেমনি পেটের মধ্যের সব সমস্যা দূর হলে শরীর ও মন দুইটাই হালকা ও ঝরঝরে লাগবে।
২. ব্রেস্ট মিল্ক বা মাতৃদুগ্ধ তৈরিতে
- মেথি সন্তান জন্মদান কারি মায়েদের জন্য কার্যকর একটি উপাদান। প্রসূতি মায়েদের বুকের দুধের সরবরাহ বাড়াতে অনেক আগে থেকেই এর ব্যবহার দেখা যায়। এর মধ্যে থাকা ফাইটোইস্ট্রোজেন নামক উপদান প্রসূতি মায়েদের দুধ উৎপাদনের মাত্রা প্রাকৃতিকভাবে বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু গর্ভকালীন অবস্থায় এটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হলেও সন্তান প্রসবের পর এটা কিন্তু ভীষণভাবে উপকারী।
৩. পিরিয়ডের ব্যথা ও ক্র্যাম্প কমাতে
- পিরিয়ডের সময় তীব্র তলপেটে ব্যথা বা ক্র্যাম্পের সমস্যা নিয়ে অনেক নারী তাদের এই সময়টা অতিক্রম করেন। এই ব্যথা থেকে রেহায় পাওয়ার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়ার চেয়ে প্রাকৃতিকভাবে ব্যথা কমানোর এক অভাবনীয় সমাধান হচ্ছে মেথি। গবেষণায় দেখা গেছে যে পিরিয়ডের প্রথম দিকে মেথির রস সেবন করলে পিরিয়ডের সময়কার হরমোনের টানটান ভাব এবং জরায়ুর সংকোচন অনেকটা কামে। ফলে ব্যথা থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যায়।
৪. ব্যায়ামবীর ও অ্যাথলেটদের জন্য টেস্টোস্টেরন ও স্ট্যামিনা বৃদ্ধি
- যাদের নিয়মিত জিম বা শরীর চর্চা অভ্যাস রয়েছে তাদের জন্য মেথি হতে পারে দুর্দান্ত একটি সাপ্লিমেন্ট। এটি প্রাকৃতিক উপায়েই পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে। পুরুষের জন্য মেথি খাওয়ার নিয়মও কিন্তু দারুন। ক্যালিফোর্নিয়ার গবেষকরা গবেষণায় দেখেছেন যে, নিয়মিত ভাবে মেথির নির্যাস পেশির শক্তি বৃদ্ধি এবং শরীরের ফ্যাট বা চর্বি দ্রুত ঝরাতে সাহায্য করে।
৫. শরীরের ব্যাড কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে
- মেথির মধ্যে থাকা ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টকে সুরক্ষা প্রদান করে। এটি রক্তের ধমনিতে চর্বি জমতে বাধা দেয় যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুকি অনেকাংশে কমিয়ে দেয়।
৬. মুখের দুর্গন্ধ ও মাড়ির ইনফেকশন দূর করতে
- মেথিতে থাকা বিদ্যমান উপাদানের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অন্যতম। যা মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিতা গুলো ধ্বংস করে। দাতের মাড়ি ফুলে যাওয়া বা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার মত সমস্যা থেকে রেহায় পেতে মেথি সেদ্ধ পানি দিয়ে কুলকুচি করতে পারেন। এতে দ্রুত আরাম পাওয়া যায়।
৭। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
- এছাড়াও মেথির আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। এক্ষেত্রে যাদের ব্লাড সুগার সামান্য ওঠানামা করে, তারা প্রতিষেধক হিসেবে খাবার তালিকায় মেথি রাখতে পারেন। মেথির মধ্যে থাকা উপাদান আপনার শরূরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।
৮. মেনোপজ ও PCOS-এ সম্ভাব্য ভূমিকা
- এটি বিশেষত মহিলাদের জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে যে মেথি সেবনের ফলে শরীরে ইস্ট্রোজেন হরমোনের কার্যক্রমে প্রভাব ফেলছে। যা মেনোপজ ও PCOS জনিত উপসর্গে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ওজন নিয়ন্ত্রণে মেথি খাওয়ার কার্যকরী উপায়
আপনি ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার ডায়েট চার্ট থেকে পছন্দের খাবার বাদ দিতে
দিতে ক্লান্ত হয়ে পড়েছেন? এত মেপে মেপে খাওয়া এবং নিজের খুব পছন্দের জিনিস পাদ
দিয়েও যখন ওজন স্কেলে সামান্য পরিবর্তন ও আসে না, তখন খারাপ লাগা টাই স্বাভাবিক।
আপনি যদি ওজন নিয়ন্ত্রণে মেথি খাওয়ার কার্যকরী উপায় সম্পর্কে জানেন তাহলে মেদ
ঝরানো নিয়ে আপনাকে মোটেও দুশ্চিন্তা করতে হবেনা।
ক্যালরি পোড়ার হার নির্ভর করে মেটাবলিজ বা বিপাক ক্রিয়ার সক্রিয়তাএ ওপর। আর মেথি
এই মেটাবলিজকে সক্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর স্বাদ তিতো
হওয়ায় সবার পক্ষে চিবিয়ে খাওয়া বেশ কষ্টকর। এ থেকে উত্তরণের উপায় হচ্ছে রাতে ১
গ্লাস গরম পানিতে ১ চামচ মেথি দানা ভিজিয়ে রাখা। এতে মেথির সকল নির্যাস পানিতে
চিলে আসবে।
এবং সকালে উঠে সেই পানিটা খালি পেটে খেয়ে ফেলুন। আপনি চাইলে নরম হয়ে যাওয়া মেথি
দানা গুলোও চিবিয়ে খাইতে পারেন। খালি পেটে খাওয়ার ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে,
এতে আপনার বারবার অতিরিক্ত খাওয়ার প্রবণতা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা
অনেকটাই কমে যাবে। কিন্তু কেন এমন হয় তাই না? এর কারণ হচ্ছে মেথিতে থাকা
গ্যালোম্যানান নামের উপাদান যা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।
আরেকটি উপায় হতে পারে মেথির চা তৈরি করে পান করা। সকালে উঠে খালি পেটে গরম পানির
মধ্যে আধা চামচ মেথিদানা ও সামান্য লেবুর রস মিশিয়ে চা হিসেবে খাওয়া উপকারী। এটা
শরীর এর ফ্যাট কমাতে আরো কার্যকর ভূমিকা রাখে। সঠিক ডায়েট ও নিয়মিত হাটার অভ্যাস
এর পাশাপাশি এই ঘরোয়া অভ্যাস আপনি করতে পারলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার লক্ষকে
আরো সহজ করে তুলবে।
প্রতিদিন কতটুকু মেথি খাওয়া উচিত
শুধু কি মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানলে হবে? মেথি ভালো জিনিস তাই বলে যে
মুঠো ভরে খেতে হবে এই চিন্তা ভাবনা এবং অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। একজন
সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৫-১০ গ্রাম অর্থাৎ ১-২ চা চামচ মেথি বীজ খেতে পারেন। এই
উপাদান বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ বলে গণ্য। কিন্তু সবার শরীর তো একরকম নয়।
তাই প্রথমবার খেকে সামান্য পরিমান খেয়ে দেখাই ভালো। যদি শরীর সেটি নিতে পারে
তাহলে আস্তে আস্তে এর পরিমান বাড়াতে পারেন।
গর্ভবতী নারী, ছোট বাচ্চা কিংবা যারা আগে থেকেই কোনো ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে
সেই পরিমানটা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। তাই এই ক্ষেত্রে আন্দাজ এর
ওপর পরিমান ঠিক না করে চিকিৎসক এর সরণাপন্ন হওয়া টাই বুদ্ধিমানের কাজ। এবং
পুরুষের জন্য মেথি খাওয়ার নিয়মও কিন্তু একই রকম।
মেথি খাওয়ার নিয়ম ও সঠিক সময়
অনেকেই ধারণা করেন মেথি খেলেই উপকার পাওয়া যাবে। কিন্তু বিষয় টা এতটাও সহজ নয়।
আপনি সেটি কখন, কীভানে খাচ্ছেন তার ওপর অনেকাংশে এর কার্যকারিতা নির্ভির করে।
আপনি যদি চান আপনি এর সম্পূর্ণ পুষ্টি গুণাগুণ নিবেন তাহলে আপনাকে অবশ্যই মেথি
খাওয়ার সঠিক নিয়ম ও সময় সম্পর্কে অবগত থাকতে হবে। ভুল নিয়মে খেলে উপকারের চেয়ে
অপকারই হতে পারে। তাই খাওয়ার আগে সম্পূর্ণ ধারণা নিয়েই এগোনো বুদ্ধিমানের কাজ।
- সবচেয়ে কার্যকর ও প্রচলিত নিয়ম হলো মেথি ভিজিয়ে খাওয়া। মেথির তিতোভাবের কারণে এটিকে শুকনো অবস্থায় চিবিয়ে খাওয়া বেশ কষ্টকর এবং অনেকের কাছে বিরক্তিকর। এর চেয়ে আপনি যদি রাতে ঘুমানোর সময় ১ কাপ হালকা গরম পানিতে ১ চা চামচ মেথিদানা ভিজিয়ে রাখেন এবং সেই পানি টুকু সকালে খালি পেটে খেয়ে ফেলেন তাহলে আপনার সেই অস্বস্থিবোধটা অনেকটা দূর হয়ে যাবে।
👉সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে কার্যকর
- সারা রাত ভিজে থাকার ফলে পানির মধ্যে মেথিদানার সকল উপাদান মিশে যাবে। সকালে খালি পেটে এই মেথি দানা খেলে হজক প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শরীর সহজে শোষণ করতে পারে। মূলত এইসব কারণেই সকালের সময় টাকে উপযুক্ত বলে গণ্য।
👉রাতে খেলেও ক্ষতি নেই
- রাতে খেলেও যে আহামরি ক্ষতি আছে তা কিন্তু নয়। যাদের সকালে খালি পেটে খাওয়ার পর কিছু সমস্যা দেখা গিয়েছে তারা রাতে ঘুমানোর আগে ভেজানো মেথি খেতে পারেন। এতে হজমে সহায়তা পাবেন।
👉খাওয়ার তিনটি সাধারণ পদ্ধতি
- প্রথমত, শুধু ভেজানো পানিটুকু ছেঁকে খাওয়া।
- দিতীয়ত, ভেজানো বীজ সহ পানি খাওয়া। এটা তাদের জন্য বেশি কার্যকরি যারা ফাইবার এর পুরো উপাদান পেতে চান।
- তৃতীয়ত, গুড়া করে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়া। এটি দ্রুত কাজ করে৷
👉একটানা না খাওয়াই ভালো
- কিন্তু একটানা না খাওয়া শরীর এর জন্য ভালো। প্রতিদিন একটানা কয়েক মাস খাওয়ার থেকে মাঝে বিরতি দিয়ে খাওয়াটা উত্তম। এতে শরীরে একঘেয়েমি ভাব থাকেনা এবং কার্যকারিতাও বৃদ্ধি পায়।
বিশেষ সমস্যায় মেথি খাওয়ার নিয়ম
আমাদের দৈনিন্দিন জীবিনে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এই সমস্যা গুলোতে আমরা
আমাদের রান্না ঘরের এই ছোট উপাদানকেই প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারি। মেথি
খাওয়ার উপকারিতা ও অপকারিতা সবার জন্য যেমন একরকম নয় তেমনি কিন্তু সব সমস্যার
জন্য মেথি খাওয়ার নিয়মও একেক রকম। এখন সুনির্দিষ্ট কিছু সমস্যায় এটি সঠিকভাবে
ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বলব।
গ্যাস্ট্রিকের জন্য খাওয়ার নিয়ম
গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য মেথি একটি ঘরোয়া ওষধ হিসেবে কাজ
করতে পারে। এর জন্য রাতে এক চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে সকালে উঠে খা্লি পেটে
সেই পানি টুকু খেয়ে ফেলুন এতে আপনার পেটের অম্লত্ব এর সমস্যা অনেকাংশে দূর হবে।
যাদের অ্যাসিডিটির সমস্যা বেশি তারা শুধু পানি না খেয়ে এর সাথে সামান্য মধু
মিশিয়ে খেতে পারেন।
যা গলার এবং পাকস্থলীর জালাপোড়া কমাতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে খালি পেটে
বীজ চিবিয়ে খাওয়া অস্বস্তিকর কারণ হতে পারে। তাই সকালে খালি পেটে খাওয়া থেকে বিরত
থাকা ভালো। সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু এর ওপর নির্ভির না করে ডাক্তার
এর শরণাপন্ন হওয়া হন।
ডায়াবেটিসে মেথি খাওয়ার নিয়ম
আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে মেথি একটি কার্যকর ভেষজ উপাদান। সবচেয়ে
ভালো হয় যদি আপনি খাওয়ার আগে এক চামচ মেথি গুঁড়া হাল্কা গরম পানির সাথে মিশিয়ে
তা সেবন করেন। এতে করে শরীরে শর্করা শোষণের মাত্রা কিছুটা কমে। শর্করার মাত্রা
স্থিতিশীল রাখতে অনেকেই খালি পেটে ভেজানো মেথি বীজ খেয়ে থাকেন।
তবে আপনাকে মনে রাখতে হবে যে মেথি কিন্তু ডায়াবেটিস ওষুধের বিকল্প নয়। বিশেষ করে
যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তারা মেথি খাওয়ার আগে অবশ্যই ডক্তার এর পরামর্শ নিতে
ভুলবেন না।
চুলের জন্য মেথি খাওয়ার নিয়ম
চুলের ক্ষেত্রে মেথি শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও কাজ করে। যদি আপনি নিয়মিত
ভাবে ভেজানো মেথির পানি খেতে পারেন তাহলে আপনার শরীরে প্রোটিন ও আয়রণের ঘাটতি
অনেকাংশে পূরণ হবে। যা আপনার চুলের গোড়া মজবুত রাখতে ভূমিকা রাখবে।
সপ্তাহে ৩-৪ দিন সকালে খালি পেটে ১ চামচ ভেজানো মেথি বীজ খাওয়া যথেষ্ট উপকারি।
আরও ভালো ফলাফল চাইলে আপনি এর সাথে আমলকী গুরা মিশিয়ে নিতে পারেন। শুধু মেথি
খেলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে বিষিয়টা কিন্তু এমন নয়। এর সাথে আপনাকে সুষম
খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত ঘুমের অভ্যাস ও গড়ে তুলতে হবে৷
ত্বকের যত্নে মেথির ব্যবহার
মেথি খাওয়ার পাশাপাশি বাহ্যিক ব্যবহারের জন্যও এটি সমান উপকারী। ভেজানো মেথি বিজ
বেটে মুখে লাগালে ত্বকের প্রদাহ অনেক টা কমে যায়। ব্রণ প্রবণ ত্বকে মেথি পেস্টের
সাথে মধু মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে ত্বকের শুষ্কতা
দূর করতে পেস্টের সাথে দই মেশাতে পারেন। এক্ষেত্রে সপ্তাহে ২বার এই পেস্ট লাগিয়ে
১৫ মিনিট পর ধুয়ে ফেলাই উপযুক্ত। তবে পূর্ণাঙ্গ ব্যবহার এর পূর্বে সামান্য
ব্যবহার করে পরীক্ষা করে নেওয়াই ভালো। এতে অ্যালার্জির সমস্যা আছে কিনা বুঝা
যাবে।
মেথি খাওয়ার অপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
মেথির উপকারিতা নিয়ে যত কথাই হোক, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানা
জরুরি। পরিমিত সেবনে এর কোন ঝুঁকি নেই কিন্তু অতিরিক্ত সেবনে বিভিন্ন সমস্যা দেখা
দিতে পারে।
১। হজমে সমস্যা
- অতিরিক্ত পরিমাণে মেথি খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা গ্যাস কিংবা ডায়রিয়া। এজন্য যাদের পেট কিছুটা স্পর্শকাতর তাদের অল্প পরিমাণ দিয়েই শুরু করা উচিত।
- এটি অনেকেরই জানা নেই যে মেথির অতিরিক্ত সেবনে ঘাম কিংবা প্রস্রাবে মেপল সিরাতের মত গন্ধ হতে পারে। এটা ক্ষতিকর বলা যাবে না কিন্তু অনেকের কাছেই এটি একটি অস্বস্তিকর বিষয়।
৩। রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি
- যারা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান আবার সেই সাথে মেথি ও শুরু করেছেন তাদের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ অতিরিক্ত কমে যেতে পারে। এতে মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করতে পারেন।
৪। অ্যালার্জির সম্ভাবনা
- যাদের আগে থেকেই বিশেষ করে ছোলা জাতীয় খাবারে এলার্জি আছে তাদের ক্ষেত্রে মেথিতেও সমস্যা দেখা দিতে পারে। ত্বকে চুলকানি বা শ্বাসকষ্ট এর মত লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে।
৫। গর্ভাবস্থায় সতর্কতা
- নারীদের ক্ষেত্রে মেথিতে জরায়ু সংকোচন এর মত ঘটনা ঘটতে পারে। এজন্য গর্ভবতী মায়েদের এটি এড়িয়ে চলা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
মেথি সংরক্ষণ ও ব্যবহারের সহজ টিপস
ইতিমধ্যে মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কিত জানলেন। কিন্তু আপনি সঠিক
মানের মেথি কিনে আনলেন কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে এর গুনাগুন দ্রুত
হারাবেন। একটু সতর্কতার সহিত এবং সঠিক নিয়মে মেথি সংরক্ষণ করলে দীর্ঘদিন তাজা ও
কার্যকর থাকে।
👇সংরক্ষণের সঠিক পদ্ধতি
- মেথির সংরক্ষণ বায়ুশূন্য অবস্থায় বেশি কার্যকর। আপনি এমন কাচের বা প্লাস্টিকের কোটা নির্বাচন করতে পারেন। যেখানে বাতাস থাকতে পারবে না এবং মেথি সব সময় শুকনো থাকবে। মেথিকে কখনোই ভেজা হাত অথবা চামচ দিয়ে তুলতে বা স্পর্শ করতে যাবেন না। এতে মেথির মধ্যে ছত্রাক জন্মানোর ঝুঁকি বেড়ে যায়।
- আবার মেথিকে সরাসরি রোধ বা চুলার কাছাকাছি রাখবেন না। তাপ ও আদ্রতা দুইই মেথির স্বাদ ও গুনাগুন কমিয়ে দেয়। মেথি সংরক্ষণের সবচেয়ে উপযুক্ত পরিবেশ হচ্ছে ঠান্ডা অন্ধকার ও শুকনো জায়গা যেমন সে ক্ষেত্রে উপযুক্ত জায়গা পাওয়া যায় রান্নাঘরে ক্যাবিনেট।
👇কতদিন পর্যন্ত ভালো থাকে
- মেথি মূলত সঠিকভাবে সংরক্ষণ করা গেলে ১-২ বছর পর্যন্ত গুনাগুন ব্যবহারযোগ্য থাকে। কিন্তু মেথির গুড়া করার পরে এর সুগন্ধ ও কার্যকারিতা দ্রুত কমে যায়। এইজন্য মেথি গুড়া করা হলে .৩-৪ মাসের মধ্যে ব্যবহার করা ভালো।
- ব্যবহারের আগে ছোট্ট একটি পরীক্ষাদীর্ঘদিন সংরক্ষণ করা মেথি ভালো আছে কিনা এ বিষয়ে আমাদের মনের মধ্যে সন্দেহ আসতেই পারে। এজন্য সংরক্ষণ করা মেথি ব্যবহারের আগে এর কয়েকটি বীজ হাতে নিয়ে নাকের কাছে গন্ধ শুকিয়ে দেখুন। যদি তেতো ভাব আসে তাহলে মেথি ভালো আছে। আর যদি টক বা অস্বাভাবিক গন্ধ পান তাহলে মেথি টি নষ্ট হয়ে গেছে । সেক্ষেত্রে এটা ফেলে দেওয়াই উত্তম
প্রতিদিনের ব্যবহারে সুবিধার জন্য অসাধারণ টিপস
এবার আসা যাক ব্যবহারের কিছু দারুণ হ্যাকসে। রান্নাই ফোড়ন দেওয়ার সময় অনেকেই
মেথিকে একেবারে তেলের উপর ছেড়ে দেন। যার ফলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় এবং
মেথিটা পুড়ে একদম কালচে রং চলে আসে। মেথি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে এটি তেলে
দেওয়ার আগে তেল ছাড়া সামান্য ভেজে নিতে হবে এবং তরকারি নামানোর ফোঁড়ন দিতে হবে।
এছাড়া আপনি যদি এটির গুড়ো করে সংরক্ষণ করতে চান তাহলে এটি ব্লেন্ডারের গুরু করে
নিবেন। এবং এই গুঁড়ো আপনি ইয়ার টাইট গোটাই রেখে দিলে ৩-৪ মাস পর্যন্ত এর দারুন
সুবাস থাকে। ঘরোয়া এরকম ছোট ছোট টিপস মেনে চলবে রান্নাঘরের কাজ হয়ে যাবে একদম
সহজ এবং স্বস্তিকর। আর মেথি নষ্ট হয়ে যাওয়ার কোন ভয় থাকবে না।
মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ১. মেথি খেলে কি কিডনির ক্ষতি করে?
উত্তরঃ আপনি যদি পরিমিত পরিমাণে খান তাহলে এটি ক্ষতির কারণ নয় বরং এটি আপনার
শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি আগে থেকে ক্রনিক কিডনি
ডিজিস এ আক্রান্ত হয়ে থাকেন তবে চিকিৎসকের পরামর্শে এটি গ্রহন করার উচিত হবে।
কারণ এর কিছু উপাদান অসুস্থতা বাড়িয়ে দিতে পারে।
প্রশ্নঃ ২. খালি পেটে মেথি খাওয়া কি ভালো?
উত্তরঃ হ্যাঁ খালি পেটে মেথি খেলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে আপনি
যদি রাতের বেলা ভিজিয়ে রাখ দানা ও পানি সকালে উঠে খালি পেটে খান। তাহলে আপনার
হজম শক্তি উন্নত করবে এবং বাড়তি মেদ রক্তের মধ্যে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর
ভূমিকা ডাকবে এই মেথি।
প্রশ্নঃ ৩. গর্ভাবস্থায় মেথি খাওয়া নিরাপদ কিনা?
উত্তরঃ প্রেগন্যান্সির প্রথম দিকে অতিরিক্ত মেথি খাওয়ার একদমই অনুচিত। মেথির
মধ্যে থাকা কিছু উপাদান নারীদের জরায়ুর সংকোচন ঘটাতে পারে ।ফলে তাদের গর্ভপাতের
মত মারাত্মক ঝুঁকির আশংকা থাকে। তাই গর্ভকালীন সেবনে অবশ্যই ডাক্তারের পরামর্শ
নিবেন। তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি দুধ বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।
প্রশ্নঃ ৪. মেথি ভেজানো পানি ফেলে দেব নাকি পান করব?
উত্তরঃ পানিটা ফেলে দেওয়ার থেকে পান করাই উত্তম। মেথি ভেজানোর ফলে পানির মধ্যে
মেথির অনেক উপকারী উপাদান মিশে যায় তাই এই পানি খেলে আপনি মেথির পুষ্টিগুণ
পাবেন। আপনি যদি মেথি চিবিয়ে খেতে অপারগ হন তাহলে শুধু এই পানিটাই ছেঁকে নিয়ে
খেতে পারেন। অথবা বীজসহই খেতে পারেন কোন সমস্যা নেই।
প্রশ্নঃ ৫. মেথি গুঁড়ো নাকি দানা কোনটা ভালো?
উত্তরঃ মেথি গুঁড়ো নাকি দানা খাবেন তা নির্ভর করছে আপনার সুবিধার ওপর। গুরু
মেথির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন সহজে হজম হয় ও দ্রুত কাজ করে। তাই যাদের
তাৎক্ষণিক উপকার দরকার করতে পারেন। অন্যদিকে আপনি যদি গোটা দানা ভিজিয়ে খান
তাহলে ফাইবার বেশি পাবেন। যা পেট ভরা রাখতে বেশি কার্যকর ভূমিকা রাখবে। তাই আপনি
কি উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন সেটির উপর নির্ভর করে বিবেচনা করবেন।
মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমার নিজস্ব অভিমত
মেথিকে আমি সব সময়ই একটি নির্ভরযোগ্য প্রাকৃতিক গুনাগুন সম্পন্ন সহায়ক উপাদান
বলে বিশ্বাস করি। আমার মনে হয় মেথি আমাদের জীবনের সেই অবহেলিত উপাদান গুলো একটি
যার কার্যকারিতা ও গুনাগুন যুগ যুগ ধরে প্রমাণিত কিন্তু আমরা গুরুত্ব দেই না।
প্রতিটা মানুষের শারীরিক গঠন আলাদা তাই একজনের জন্য উপকারী হিসেবে প্রমাণিত তা
অন্যজনের জন্য নাও হতে পারে। তবে আমি মনে করি, পরিমাণ বুঝে এবং সঠিক নিয়মে খেলে
এটি প্রতিদিনের খাবারের তালিকায় একটি উপকারী উপাদান হতে পারে।




মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url