মাত্র ১ চামচ আলকুশি পাউডারে লুকিয়ে আছে ১০টি বিস্ময়কর উপকারিতা

আলকুশি পাউডার এর উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান? আলকুশি বীজের উপকারিতা এর পুষ্টিগুণ, কার্যকারিতা, দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া সেই সাথে আসল ও ভেজাল আলকুশি পাউডার চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন এই আর্টিকেলে।
আলকুশি-পাউডার-এর-উপকারিতা
প্রাকৃতিক উপায়ে শক্তি ও সুস্থতা বাড়াতে চান? আলকুশি পাউডার নিয়ে অনেকেরই নানা প্রশ্ন রয়েছে। প্রাকৃতিকভাবে শরীরের শক্তি ও জীবনীশক্তি বাড়াতে আলকুশি বীজের জুড়ি মেলা ভার। আজকের লেখায় আমরা আলোচনা করেছি আলকুশি পাউডার কীভাবে আপনার দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে এবং এটি ব্যবহারের আগে কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি।

পোস্ট সূচিপত্রঃ আলকুশি পাউডার এর উপকারিতা/ আলকুশি বীজের উপকারিতা

আলকুশি পাউডার কি

আলকুশি সাধারণত এক ধরনের দেশি বুনো লতার বীজ, এটা মূলত আমরা প্রাকৃতিকভাবেই আমাদের গ্রামীণ জনপদে পেয়ে। এটির বৈজ্ঞানিক নাম Mucuna pruniens। এর মধ্যে কিছু প্রাকৃতিক টক্সিন থাকায় এর বীজ কাঁচা অবস্থায় সরাসরি খাওয়া যায় না। তাই বীজকে খেতে হলে সিদ্ধ বা রোস্ট করে রোদে ভালো হবে শুকিয়ে তারপর গুড়া করা হয়। এটাকেই বলে আলকুশি পাউডার।

অনেকেই এটাকে সাধারণ কোনো গ্রামীন ঔষধ মনে করলেও এর ভেতরে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং এলডোপা নামক কয়েকটি দারুন উপাদান রয়েছে। বর্তমানে বাজারে আপনি এটা সরাসরি বীজ বা পাউডার আকারে পেয়ে যাবেন। তবে আপনি যদি এর আসল উপকারিতা পেতে চান তাহলে আপনাকে খাঁটি মানের পাউডার বেছে নিতে হবে। আয়ুর্বেদ শাস্ত্রে বহু যোগ থেকেই এই পাউডার এর ব্যবহার হয়ে আসছে। বর্তমানে বাজারে এটির ক্যাপসুল ও গুড়া দুই রূপেই পেয়ে যাবেন।

আলকুশি বীজের উপকারিতা

আমাদের গ্রাম বাংলায় প্রকৃতিগতভাবেই অনেক ঔষধি গাছ পালা রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা অনেক কম। এরই মধ্যে একটি দারুণ ভেষজ ঔষধ হচ্ছে আলকুশি। এ নিয়ে কথা উঠলেই অনেকের মনে কৌতূহল জাগে আসলে আলকুশি বীজের উপকারিতা ঠিক কতখানি?
আলকুশি-বীজের-উপকারিতা
১। শারীরিক শক্তি ও স্ট্যামিনা বাড়াতে আলকুশি
  • বর্তমানে কাজের বিভিন্ন চাপের কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সেই সাথে অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। সারাদিনের সকল ধকল কাটিয়ে শরীর কর্মক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। প্রাচীন কাল থেকে শরীরের স্ট্যামিনা ও এনার্জি প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে এ বীজ কার্যকর ভূমিকা রাখছে। এই নিজের মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং সেই সাথে কাজের স্পৃহা ফিরিয়ে আনতে সাহায্য করে।
২। মানসিক চাপ ও স্নায়ুর সুস্থতা
  • বর্তমান দিনে দুশ্চিন্তাও ও মানসিক চাপ যেন সকলের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছেন। শরীর এবং মনের ক্লান্তি দূর করে স্পৃহা বৃদ্ধিতে এই বীজ কার্যকর ভূমিকা রাখছে। আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত এবং মেজাজকে ফুরফুরা রাখতে আলকুশি বীজের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশ্রিত রয়েছে। আপনি যদি নিয়মিত এবং পরিমাপ মত এটি সেবন করেন তাহলে আপনার মানসিক অবসাদ সহজে কাটিয়ে ফোকাস এবং মনোযোগ বাড়িয়ে তুলতে পারবেন।
৩। ঘুম ও শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য
  • যদি আপনি ঠিকমত না ঘুমান পারেন আপনার শরীর রিলাক্স না পায় তাহলে শরীর ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ মনে করেন শরীরের ভেতরের ভারসাম্য এবং হরমনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে আলকুশি অত্যন্ত কার্যকরী একটি সমাধান। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে এটি কাজ করে। কিন্তু এটিও একটি প্রাকৃতিক উপাদান হওয়ায় আপনি এর সুফল পেতে চাইলে আপনাকে সঠিক নিয়ম ও ধৈর্যের সঙ্গে এটিকে ব্যবহার করতে হবে।
৪। রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা
  • কিছু গবেষণায় দেখা গেছে আমাদের রক্তে গ্লুকোজ এর মাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখতে আলকুশি জুড়ি মেলা ভার। যাদের পরিবারে ডায়াবেটিসের মত রোগ রয়েছে তাদের জন্য এটি সেবন একটি ইতিবাচক দিক। তবে ডায়াবেটিস থাকলে আপনাকে অবশ্যই প্রথমে চিকিৎসকের সাথে এ বিষয়ে পরামর্শ করে নিতে হবে।
৫। হাড় ও পেশির জন্য সহায়ক
  • আলকুশি বীজে থাকা কিছু খনিজ উপাদান আমাদের হাড় এবং পেশিকে মজবুত এবংকার্যকর রাখতে সহায়তা করে। বিশেষ করে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম বা শরীরচর্চা করতে অভ্যস্ত তাদের জন্য এই প্রাকৃতিক উপাদান একটি কার্যকর সমাধান।
👉ব্যবহারের ক্ষেত্রে কিছু জরুরি সতর্কতা
আপনি কোন প্রাকৃতিক ঔষধ সেবন করতে চাইলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। আলকুশি বীজ ব্যবহার করতে চাইলে অবশ্যই এর মাত্রা ও ডোজ সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি কোন শারীরিক জটিলতা ভুগতেছেন অথবা নিয়মিত কোন ওষুধ খান তাদেরকে অবশ্যই এটি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ডায়েটে যুক্ত করবেন।

আলকুশি বীজে কী কী পুষ্টি উপাদান রয়েছে

যারা বিভিন্ন প্রাকৃতিক ঔষধ সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের মনে এ প্রশ্ন আসাটা স্বাভাবিক যে আলকুশি বীজে কী কী পুষ্টি উপাদান রয়েছে? আলকুশি সাধারণ একটি লতার বিষ হলেও এর মধ্যে পুষ্টির ভান্ডার লুকিয়ে রয়েছে। এবং আলকুশি পাউডার এর উপকারিতাও অসীম।

বিজ্ঞানসম্মত ও আয়ুর্বেদ গবেষণায় দেখা গেছে, আলকুশি বীজে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিকভাবে উৎপন্ন অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উপাদানটি হলো 'এল-ডোপা' বা এল-ডাইহাইড্রোক্সিফেনাইলalanine (L-Dopa)। সেই সাথে এই বীজে রয়েছে প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট এবং বিভিন্ন প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট। 

আলকুশি বীজ শুকনো অবস্থায় এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে প্রায় ২০ থেকে ২৫ শতাংশের কাছাকাছি। এই পরিমাণের প্রোটিন আমাদের শরীরের বেশি গঠন এবং এসে কোষ মেরামতে কার্যকর ভূমিকা রাখে। পুরুষ শক্তিতে আলকুশি বীজের উপকারিতা ব্যাপক। এছাড়াও এর মধ্যে রয়েছে সামান্য পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডও যা সামগ্রিক পুষ্টিমান আরো সমৃদ্ধ করে তোলে। এ বীজে খনিজ পদার্থের মধ্যে আইরন ম্যাগনেসিয়াম পটাশিয়াম পাওয়া যায়ফসফরাস পাওয়া যায়।

আলকুশি পাউডার খাওয়ার নিয়ম

অনেকেই আলকুশি পাউডার কিনে ফেলেন কিন্তু বুঝতে পারেন না কিভাবে খাবেন কতটুকু খাবেন দ্বিধায় পড়ে যান। যেকোনো ভেষজ থেকে শতভাগ সুফল পেতে হলে এর সঠিক নিয়ম এবং ব্যবহারবিধি সম্পর্কে জানাটা জরুরী।

👉দিনে কতটুকু খাওয়া নিরাপদ।
  • অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকদের মতে প্রতিদিন ১ চা চামচের চার ভাগের ১ ভাগ বা সামান্য পরিমাণে যেমন (প্রায় ১ থেকে ২ গ্রাম) আলকুশি পাউডার খেতে পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রাপ্তবয়স্কেরা দিনে আধা চা চামচ থেকে ১ চা চামচ আলকুশি পাউডারই যথেষ্ট। প্রথমবার আপনি অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারেন যাতে আপনার শরীরে সেটি কোন বিরূপ প্রভাব না ফেলে।
👉কখন খাবেন
  • অনেকের মধ্যে এটা নিয়েও প্রশ্ন থাকে যে এটি কখন খাওয়া উচিত হবে। সাধারণত মনে করা হয় রাতের খাবারের পর বা ঘুমানোর একটু আগে এটি সেবন করলে অধিক উপকার হয়। তবে খালি পেটের চেয়ে ভরা পেটে খেলে এটি বেশি কার্যকর।
👉কীভাবে খাবেন
  • এই পাউডার খাওয়ার সব থেকে জনপ্রিয় এবং কার্যকরী মাধ্যম হল হালকা গরম দুধ। এক গ্লাস কুসুম গরম দুধের সাথে পরিমাণ মতো আলকুশি পাউডার এবংআধা চা চামচ চামচ খাঁটি মধু মিশিয়ে নিয়ে ঘুমের আগে খেতে পারেন। দুধ ও মধুর সাথে আলকুশির এই মিশ্রণ এর কার্যকারিতাকে দ্বিগুণ করে তোলে। এবং আমাদের শরীর সহজেই শোষণ করতে পারে। 
  • যারা দুধ খেতে পারেন না বা ল্যাকটোস ইনটলারেন্স জনিত সমস্যা রয়েছে তারা দুধের পরিবর্তে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। এর স্বাদ সহনীয় মাত্রায় রাখতে অনেকেই এটা মধুর সাথে মিশিয়ে খান। যারা স্মুদি বা জুস খেতে পছন্দ করেন, তারা চাইলে সেখানেও এক চিমটি মিশিয়ে নিয়ে খেতে পারেন।
আপনার মনে রাখা উচিত, কোন প্রাকৃতিক ঔষধ এর কার্যকারিতা আপনি একদিনে পাবেন না। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং নিয়মিত ব্যবহার। টানা কিছুদিন খাওয়ার পর আপনার শরীরের অবস্থা বুঝে আপনি কয়েকদিনের বিরতি নিয়ে পরবর্তীতে আবার খেতে পারেন।

আলকুশি পাউডার এর উপকারিতা

আমাদের দেশেও ঔষধ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে ভরে রয়েছে। এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা যুগ যুগ ধরে ঘরোয়া টোটকা ও আয়ুর্বেদে সমাদৃত। এর মধ্যে একটি অন্যতম এবং জনপ্রিয় নাম আলকুশি বীজ। যা আমরা পাউডার আকারে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আপনাকে আজ জানাবো এই পাউডার থেকে আপনি কি কি ধরনের উপকারিতা পেতে পারেন।
আলকুশি-পাউডার-এর-উপকারিতা
১. দীর্ঘক্ষণ ফোকাস ধরে রাখা এবং ব্রেন ফগ দূর করা
  • ব্রেন ফগ মূলত হয় একটানা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে কাজ করা বা পড়াশোনা করার ফলে মাথার মধ্যে এক ধরনের ঝিমঝিম বা ফোকাসের অভাবে। আলকুশি পাউডারের ভেতরে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান আমাদের স্নায়ুকে চাঙ্গা করে মনোযোগ বাড়াতে কাজ করে। যারা সারাদিন বিভিন্ন ধরনের মেন্টাল প্রেসার এর মধ্যে থাকেন তাদের জন্য এটি একটি দারুন ওষুধ। যা মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে সক্ষম।
২. পেশির কার্যক্ষমতা ও রিকভারি
  • যারা নিয়মিত এক্সারসাইজ জিম বা বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করেন তারা প্রায়ই পেশিতে টান ক্লান্তি অবস্থার সম্মুখীন হন। আলকুশি পাউডার শরীরের ভেতরে প্রোটিন উৎপাদন এবং টিস্যু রিকভারি প্রক্রিয়াকে আরো গতিশীল করে। এটি যে শুধু আমাদের সাময়িক এনার্জি দেয় এমন নয় এর সাথে আমাদের দেশের শক্তি ফিরিয়ে আনতে এবং স্ট্যামিনা বৃদ্ধিতে সহায়তা করে।
৩. হরমোনার ভারসাম্যহীনতা মোকাবিলা
  • অনিয়মিত ঘুম, ফাস্টফুড এবং অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের কারণে আমাদের শরীরের মেটাবলিজম এবং হরমোনের বৃদ্ধি অনেকাংশে ব্যাহত হয়। এর প্রভাবে আমাদের চুল পড়া, ত্বক মলিন অথবা কারণে অকারণে মুড সুইং বৃদ্ধি পাওয়ার মত সমস্যা দেখা দেয়। আলকুশি পাউডার আমাদের শরীরের হরমোনাল গতি ব্যালেন্স করে বজায় রাখতে সাহায্য করে। এবং সেই সাথে চুলের স্বাস্থ্য সুরক্ষাতেও দারুন ভূমিকা রাখে।
৪. ক্লান্তি এবং শরীরের ডিফেন্স মেকানিজম শক্তিশালী করে
  • ঋতু পরিবর্তনের মত সময়ে অনেকেরই বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন সর্দি কাশি দুর্বলতা বা অনেকের শরীর হঠাৎ ভেঙে পড়ে। আমাদের শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে। যাতে শরীর যেকোনো হঠাৎ আবহাওয়া পরিবর্তন বা বাহ্যিক ধকল সহজে সহ্য করতে পারে।
৫. ত্বকের বার্ধক্য প্রতিরোধে সহায়ক
  • আলকুশিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি র‍্যাডিকেলের প্রভাবকে নিয়ন্ত্রণ করে ত্বকের কোষ ক্ষয় এর গতি রক্তে সাহায্য করে। যার ফলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট হয় না।
৬. ঐতিহ্যগতভাবে বিষনাশক হিসেবে ব্যবহার
  • এটা জেনে আপনি অবাক হবেন যে প্রাচীন কালে আলকুশি বীজ সাপে কাটার পর বিষের প্রভাব কমাতে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হতো। বর্তমান গবেষণাতেও এই ওষুধে কিছু অ্যান্টি-ভেনম নামক বৈশিষ্ট্য পাওয়া গেছে।
৭. শরীরের ভারী ধাতু দূর করতে সহায়ক
  • আলকুশি বীজ আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর ধাতব উপাদান নিষ্ক্রিয় করতে কার্যকর বলে কিছু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে কিন্তু এই গবেষণা এখনো সীমিত।
৮. হাত-পায়ের কাঁপুনি বা স্নায়বিক দুর্বলতা কমানো
  • অতিরিক্ত দুর্বল হলে বা বয়সে বৃদ্ধি পেলে হাত-পায়ে মৃদু কাঁপুনি বা নার্ভের বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা দিতে পারে। তাদের এই স্নায়ুকে শক্তিশালী করতে আলকুশি হতে পারে একটি চমৎকারী উপাদান।
৯. খাবারের প্রতি অনীহা ও অরুচি দূর করা:
  • দীর্ঘস্থায়ী অসুস্থতা বা মানসিক চাপের কারণে যাদের দীর্ঘদিন অসুস্থ থাকলে কিংবা মানসিক চাপে থাকলে আমাদের মুখের রুচি একেবারেই চলে যায়। এই আলকুশি আমাদের মুখে সেই রুচি এবং স্বাভাবিক ক্ষুধা ফিরিয়ে আনতে কাজ করে।
১০. চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা
  • আলকুশি বীজে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের কোষকে বয়স জনিত ক্ষয় এবং ফ্রি রেডিকেল এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়ক। দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে কাজ করা মানুষদের চোখের ক্লান্তি কমাতেও এটি পরোক্ষভাবে কাজ করে।

আলকুশি পাউডার কীভাবে তৈরি ও সংরক্ষণ করব?

আমি মনে করি, বাজার থেকে প্রক্রিয়াজাত পাউডার কিনার চেয়ে নিজে থেকে বীজ সংগ্রহ করে এই পাউডার তৈরি করে নেওয়া বেশি নিরাপদ। কেননা আলকুশি বীজের উপকারিতাও অনেক। কিন্তু অনেকেরই ধারণা নেই আলকুশি পাউডার কিভাবে তৈরি ও সংরক্ষণ করতে হয়

বীজ প্রস্তুত করার প্রথম ধাপ
প্রথমেই আপনাকে ভালো মানের পাকা ও শুকনো আলকুশি বীজ সংগ্রহ করে রাখতে হবে। আলকুশি ব্রিজের গায়ে লেগে থাকা ছোট লোম বা চুল এলার্জি সম্বলিত যা আপনার ত্বকে লাগলে মারাত্মক ধরনের চুলকানি শুরু হতে পারে। এইজন্য এই বীজগুলো পরিষ্কার করার সময় হাতে হ্যান্ড গ্লাভস পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। 

এই চুলকানির কারনে কাঁচা বীজ সরাসরি ব্যবহার করা যায় না কেননা এতে প্রাকৃতিক টক্সিন মিশ্রিত থাকে। এজন্য আপনাকে বীজগুলোকে প্রথমে ভালোমতো ধুয়ে অন্তত 8 থেকে 10 ঘণ্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে ।

সিদ্ধ ও শুকানোর প্রক্রিয়া

ভেজানো হয়ে গেলে বীজগুলোকে হালকা আঁচে সিদ্ধ করে নিতে হবে। এতে এর মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলো অনেক কমে আসবে। এরপর আপনাকে রোদে বা হালকা তাপে বীজগুলোকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এইগুলো সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়। আপনি যদি ভেজা অবস্থায় গুড়া করতে চান তাহলে এর মধ্যে ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। গুঁড়া করার নিয়ম সম্পূর্ণ শুকিয়ে গেলে বীজ ব্লেন্ডার বা শিল পাটায় মিহি করে গুরা করে নি্ন। এরপর পাউডাকে মসৃণ করার জন্য পাতলা কাপড় বা ছাকনি ব্যবহার করেছে থেকে নিতে পারেন।

আলকুশি সংরক্ষণের সঠিক পদ্ধতি

চলুন এবার সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে জানা যাক। পাউডার এর সঠিক গুনাগুন ধরে রাখার জন্য একে এয়ারটাইট কাচের বয়ামে সংরক্ষণ করা উপযুক্ত। প্লাস্টিকের পাত্রে আপনি যদি রাখেন তাহলে প্লাস্টিকের সাথে এটি বিক্রিয়া করে গুনাগুন নষ্ট হয়ে যেতে পারে। বয়ামে সংরক্ষণের পর অবশ্যই একে ঠান্ডা শুকনো ও অন্ধকার জায়গায় রাখুন। সঠিকভাবে এটিকে সংরক্ষণ করতে পারলে আপনি এই পাউডার ৬-৮ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

👉একটা গুরুত্বপূর্ণ সতর্কতা
আপনি যদি পাউডার থেকে কোনো প্রকার তিতা গন্ধ বা রং এ কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করেন তাহলে সেটিকে ব্যবহার না করার উত্তম। আমাদের ঘরে তৈরি করা পউডার এ কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা না হওয়ায় এটি সময়মত ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে।

আলকুশি বীজের পার্শ্বপ্রতিক্রিয়া জানুন

সব কিছুরই ভালো খারাপ দুই দিকই আছে। তেমনি আলকুশি পাউডার এর উপকারিতা থাকলেও এর কিছু পার্শপ্রতিক্রিয়া ও রয়েছে। সঠিক ভাবে ব্যবহার করলে এই অপ্রত্যাশিত সমস্যা এড়ানো সম্ভব।
  • হজমে অস্বস্তিঃ এটি খাওয়ার পর অনেকের বমি বমি ভাব পাতলা পায়খানা বা পেট ফাপার মতন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজমে পূর্বে থেকেই সমস্যা রয়েছে তাদের কম পরিমাণ দিয়েই শুরু করা উচিত।
  • মাথা ঘোরা ও রক্তচাপে প্রভাবঃ আলকুশির মধ্যে থাকা উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু যাদের আগে থেকেই রক্তচাপ কম তাদের ক্ষেত্রে এটি ক্ষতিকর মাথা ঘোরা বা দুর্বলতার কারণ হতে পারে। বিশেষ করে রক্তচাপের ওষুধ যদি আপনি খান তাহলে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
  • অতিরিক্ত মাত্রায় স্নায়ুতন্ত্রে প্রভাবঃ আল্কুশি বীজে এল ডোপা নামের উপাদান থাকে। এই উপাদান শরির এর মধ্যে অতিরিক্ত গেলে অস্থিরতা, ঘুমের সমস্যা কিংবা মাথাব্যথার মত উপসর্গ দেখা দিতে পারে। যারা বিভিন্ন ওষুধ যেমন মানসিক রোগের ওষুধ, বা অ্যান্টিসাইকোটিক জাতীয় ঔষধ খান তাদের ক্ষেত্রে এই বীজ এড়িয়ে চলাই উপযুক্ত।
  • গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ঝুঁকিঃ আলকুশি বীজ গর্ভাবস্থায় খেলে নারীদের জরায়ুর সংকোচন এর মতন সমস্যা দেখা দিতে পারে, যা গর্ভকালীন মারাতবক ঝুকির কারণ হতে পারে। তাই এই সময় এটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
  • লিভার ও কিডনির ওপর চাপঃ যারা আগে থেকেই লিভার বা কিডনি জনিত সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে এই বীজ দীর্ঘদিন বেশি মাত্রায় ব্যবহার করা আপনার অঙ্গের ওপর অতিরিক্ত চাপ ফেলতে পারে।
  • ওষুধের সাথে ইন্টারঅ্যাকশনঃ কডায়াবেটিসের ওষুধ পার্কিনসন্সের ওষধ বা রক্ত পাতলা কারি ওষুধের সাথে আপনি যদি আলকুশি বীজ খান তাহলে যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এসব ওষুধের সাথে বীজ খেতে হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নিবেন।

আলকুশি পাউডার এর দাম কত?

ভেষজ উপাদান কেনার সময় সবার আগে যে বিষয়টি মাথায় আসে তা হলো এর দাম। বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ও পাইকারি মুদি দোকানে এই পাউডার পাওয়া গেলেও দামে তারতম্য দেখা দেয় মূলত এর মানের ওপর। তাই এটি সেবন করার সিদ্ধান্ত নিলে এর দাম কত হতে পারে তা জেনে রাখা দরকার।
আলকুশি-পাউডার-এর-দাম
আলকুশি পাউডার এর দাম মূলত নির্ভর করে কয়েকটি জিনিসের উপর যেমন বীজের মান, প্রসেসিং পদ্ধতি এবং ব্র্যান্ড। যেসব পাউডারের গুণগত মান ভালো প্রতি ১০০ গ্রাম বা ১ কেজি হিসেবে বিক্রি করা হয়। ১০০ গ্রামের এর খুচরা মূল্য সাধারণত ২০০ থেকে ৪০০ টাকা হয়ে থাকে। কিতবে আপনি যদি একদম অর্গানিক বা বিশ্বস্ত কোনো ভেষজ ঘর থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে দাম কিছুটা বেশি হতে পারে। পাইকারি বাজারে কিনলে দাম কিছুটা কম পাওয়া যায়।

দাম জানার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেজাল থেকে দূরে থাকা। আপনি কম দাম দিয়ে যদি ভেজাল জিনিসটা কিনে নেন তাহলে উপকারের চেয়ে ক্ষতিটাই আপনার বেশি হবে। তাই কম দামের কিনতে গিয়ে না জেনে বিশ্বস্ত জায়গা থেকে সঠিক দাম দিয়ে সঠিক জিনিসটা কিনুন। এর জন্য আপনি বেশ কয়েকটা পেজ বা দোকান খুঁজে দেখতে পারেন এবং দাম সম্পর্কে ধারণা নিতে পারেন।

কেনার সময় পেটের গায়ে উৎপাদনের তারিখ মেয়াদ এবং উৎপাদন তালিকা দেখে নেওয়া জরুরী। একটি কথা মনে রাখুন দাম সব সময় পরিবর্তনশীল তাই কেনার আগে সংশ্লিষ্ট বিক্রেতা বা প্রতিষ্ঠানের কাছ থেকে হালনাগাদ দাম জেনে নেওয়াই সবচেয়ে নির্ভরযোগ্য।

আসল ও ভেজাল আলকুশি পাউডার চেনার উপায়

বাজারে কোনো পণ্যের চাহিদা বাড়ার সাথে সাথে এর ভেজাল পণ্যের ও সরবরাহ বেড়ে যায়। বাজারের সস্তা ও ভেজাল পণ্যের ভিড়ে আসল ভেষজ খুঁজে পাওয়া এখন একটি বড় চ্যালেঞ্জ। যখন আপনি গুড়া অবস্থায় কিনতে জাবেন তখন সেটি ভেজাল নাকি সঠিক তা বুঝা আরো কঠিন। তাই টাকা খরচ করে আসল উপকারিতা পেতে চাইলে সঠিক পণ্য চিনবেন কিভাবে তার উপায়গুলো জেনে রাখুন।
উপায় ১ঃ রং দেখে বুঝুন
  • সঠিক আলকুশি পাউডারের রঙ সাধারণত হালকা বাদামি বা ধূসর বাদামি হয়ে থাকে। রঙ যদি অস্বাভাবিক গারো বা একেবারে সাদা মনে হয় তাহলে বুঝতে ভেজাল রয়েছে।
উপায় ২ঃ গন্ধ পরীক্ষা করুন
  • খাটি পাউডার হলে তার মধ্যে হালকা মাটির গন্ধ এবং কিছুটাতে তো ভাব থাকবে। যা একে ভেজালের থেকে আলাদা করে। যদি আপনি পাউডার গন্ধহীন মনে হয়বা কৃত্রিম কোনো গন্ধ পান তাহলে বুঝবেন এর মধ্যে ভেজাল রয়েছে।
উপায় ৩ঃ পানিতে গুলিয়ে দেখুন
  • এক চামচ পাউডার নিয়ে সেটি পানিতে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। যদি আসল পাউডার হয় তাহলে হালকা ঘোলাটের রং তলানি জমবে। আর যদি ভেজাল হয় তাহলে খুবই দ্রুত গারো রং হয়ে যাবে এবং দেখে কৃত্রিম রঙের মতো মনে হবে।
উপায় ৪ঃ টেক্সচার লক্ষ্য করুন
  • আলকুশি পাউডারটি একদম মিহি নয় হাতে নিয়ে যদি একটু ঘষা দেন তাহলে খসখস অনুভূত হবে। আর যদি একেবারে অতিরিক্ত মসৃণ হয় তাহলে এর মধ্যে কোন ভেজাল উপাদান মিশ্রিত রয়েছে।
উপায় ৫ঃ প্যাকেজিং ও তথ্য যাচাই করুন
  • কেনার পূর্বে অবশ্যই গায়ে উৎপাদনকারীর নাম, ব্যাচ নাম্বার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিবেন। সব থেকে ভালো হয় যদি আপনি নির্ভরনির্ভরযোগ্য বিক্রেতা বা ফার্মেসি থেকে কিনেন।

আলকুশি পাউডার এর উপকারিতা (FAQ)

প্রশ্ন ১. আলকুশি পাউডার কতদিন খেলে ফল পাওয়া যায়?
উত্তর: আলুশি পাউডার খাওয়া শুরু করার ৪-৬ সপ্তাহের মধ্যে আপনার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কিন্তু হরমোনাল বা প্রজনন সংক্রান্ত প্রভাব বুঝতে হলে আরো ২-৩ মাস সময় লাগতে পারে। এ সময়টা মূলত নির্ভর করে ক্তিভেদে ভিন্ন। তাই ধৈর্য সহকারে এটি সেবন করাই মূল কথা।

প্রশ্ন ২. প্রতিদিন কতটুকু আলকুশি পাউডার খাওয়া নিরাপদ?
উত্তরঃ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে আধা চা চামচ থেকে এক চা চামচ পাউডারই যথেষ্ট। যদি আপনি প্রথম বার খান তাহলে অল্প দিয়ে শুরু করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শরীর কি রকম সাড়া দিচ্ছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এইমাত্র বাড়ানো উচিত নয়।

প্রশ্ন ৩. কোথায় থেকে ভালো মানের আলকুশি পাউডার কিনব?
উত্তরঃ আপনার পরিচিত ফার্মেসি বা নির্ভরযোগ্য আয়ুর্বেদিক দোকান বা কোনো বিশস্ত অনালইন পেজ থেকে কিনতে পারেন। তবে কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে উৎপাদনকারী তথ্য, ব্যাচ নম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।

প্রশ্ন ৪. আলকুশি পাউডার কি প্রতিদিন খাওয়া যায়?
উত্তরঃ একটানা না খেয়ে কয়েক মাস পর কিছুদিনের বিরতি দিয়ে খাওয়া ভালো। সাধারণত ২-৩ মাস খাওয়ার পরে আপনি ২-৩ সপ্তাহ বিরতি নিতে পারেন। এতে আপনার শরীর ও বিশ্রাম পাবে এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও সঠিকভাবে বজায় থাকে।

প্রশ্ন ৫. খালি পেটে আলকুশি পাউডার খাওয়া যাবে কি?
উত্তরঃ হজমের সমস্যা থাকলে অনেকের খালি পেটে খেলে অস্বস্তি বা বমি বমি ভাব আসতে পারে। তাই সামান্য নাস্তা বা খাবারের পর এটি খাওয়াই নিরাপদ এবং কার্যকর।

প্রশ্ন ৬. শিশুরা কি আলকুশি পাউডার খেতে পারে?
উত্তরঃ সাধারণত ১৮ বছরের নিচে যে শিশু কিশোর রয়েছে তাদের হরমোন ব্যবস্থা পরিপক্ক না হওয়ায় তাদের ক্ষেত্রে এই পাউডার সুপারিশ করা হয় না। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিবেন।

আলকুশি পাউডার এর উপকারিতা সম্পর্কে আমার নিজস্ব অভিমত

আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে বলি তাহলে আলকুশি পাউডার সত্যিই একটি কার্যকারী প্রাকৃতিক উপাদান। যারা ধৈর্য সহকারে সঠিক নিয়মে এটি খেয়ে দেখেছেন তাদের মধ্যে ইতিবাচক ফলের সংখ্যা বেশি। তাড়াহুড়ো করে বেশি মাত্রায় খেলে উপকারের বদলে অস্বস্তি হওয়ার সম্ভাবনাই বেশি। 

আমার মতে, শুধু বিজ্ঞাপনী দাবি দেখে না কিনে, আগে নিজের শরীরের অবস্থা বুঝে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রাকৃতিক জিনিস মানেই সব সময় সম্পূর্ণ নিরাপদ, এই ধারণা থেকে বেরিয়ে সচেতনভাবে ব্যবহার করাটাই আসল কথা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url