মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার সেরা ৭টি অ্যাপ ও এর বাস্তবতা
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস খুঁজছেন? কিভাবে মোবাইল নাম্বার দিয়ে
লোকেশন বের করা যায়, সিম লোকেশন ট্র্যাকার কতটা কার্যকর এবং নিরাপদে লোকেশন
জানার কিছু বাস্তব উপায় সম্পর্কে বিস্তারিত জানুন।
শুধু একটি মোবাইল নাম্বার ব্যবহার করে লোকেশন জানা কতটা সম্ভব, তা নিয়ে অনেকের
মধ্যেই বিভ্রান্তি রয়েছে। Google Maps, Find My Device, WhatsApp Live Location
ও Family Link ব্যবহার করে নিরাপদে লোকেশন ট্র্যাক করার উপায় দেখুন আজকের
আর্টিকেলে।
পোস্ট সূচিপত্র: মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
- কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্রাকিং এর ৭টি এপস
- Google Find My Device ব্যবহার করে লোকেশন ট্র্যাকিং
- Family Link দিয়ে পরিবারের সদস্যদের অবস্থান জানা
- WhatsApp Live Location শেয়ার করার নিয়ম জানুন
- Google Maps-এ লোকেশন শেয়ার ও ট্র্যাক করার পদ্ধতি
- জরুরি পরিস্থিতিতে মোবাইল লোকেশন ট্র্যাক করার উপায়
- সিম লোকেশন ট্র্যাকার অ্যাপস বাস্তবতা নাকি মিথ্যা?
- মোবাইল নাম্বার ট্র্যাকিং অ্যাপ ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায় সে সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে আমার নিজস্ব অভিমত
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
আপনি কি কখনো ফোন হারিয়ে ফেলে দুশ্চিন্তায় পড়েছেন? অথবা পরিবারের কোনো সদস্য
দীর্ঘ সময় যোগাযোগ না করায় তার অবস্থান জানার প্রয়োজন হয়েছে? এমন পরিস্থিতিতে
অনেকের মনেই একটি প্রশ্ন আসে—শুধু মোবাইল নম্বর ব্যবহার করে কি সত্যিই কারও
লোকেশন জানা সম্ভব? ইন্টারনেটে একটু খোঁজ করলেই অসংখ্য ওয়েবসাইট ও অ্যাপের দেখা
পাওয়া যায়।
কেউ কেউ হয়তো বলছে কয়েক সেকেন্ডেই লোকেশন বের করা যাবে, আবার কেউ দাবি করছে
শুধু একটি নম্বর দিলেই পুরো ঠিকানা জানা সম্ভব। কিন্তু বাস্তবে বিষয়টি কতটা
সত্য? আর কতটা শুধু প্রচারণা আপনি জানেন কি? প্রযুক্তির উন্নতির কারণে আজ এমন
অনেক কাজ করা সম্ভব হচ্ছে, যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। এক সময় ফোন
হারিয়ে গেলে সেটি ফিরে পাওয়ার আশা অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করতে হতো।
এখন
স্মার্ট ট্র্যাকিং প্রযুক্তি, GPS এবং বিভিন্ন লোকেশন শেয়ারিং সেবার কারণে হারানো ডিভাইস খুঁজে পাওয়া অনেক
সহজ হয়েছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই মনে করেন, একটি
মোবাইল নম্বর পেলেই হয়তো যেকোনো ব্যক্তির লাইভ লোকেশন দেখা যাবে। আসলে বিষয়টি
এতটা সহজ নয়।
নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কারণে আধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
ব্যবহারকারীর অনুমতি ছাড়া তার অবস্থান অন্য কাউকে দেখায় না। তাহলে প্রশ্ন হলো,
মানুষ কীভাবে নিজের ফোন বা পরিবারের সদস্যদের অবস্থান ট্র্যাক করে? কোন
পদ্ধতিগুলো সত্যিই কাজ করে? আর ইন্টারনেটে দেখা তথাকথিত "সিম লোকেশন ট্র্যাকার"
অ্যাপগুলোর মধ্যে কোনগুলো নির্ভরযোগ্য আর কোনগুলো শুধু সময় নষ্ট করে?
এই প্রশ্নগুলোর উত্তর জানার আগ্রহ থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন লোকেশন
ট্র্যাকিং সম্পর্কে খোঁজ করেন। আপনিও যদি জানতে চান কিভাবে মোবাইল নম্বর ব্যবহার
করে নিরাপদ ও বৈধ উপায়ে লোকেশন জানা যায়, তাহলে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
পরবর্তী অংশে আমরা ধাপে ধাপে এমন কিছু কার্যকর পদ্ধতি ও অ্যাপ সম্পর্কে জানাবো,
যেগুলো বাস্তবে ব্যবহার করা হয় এবং যেগুলো সম্পর্কে জানা সত্যিই দরকার।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার ৭টি এপস
গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস লিখে
সার্চ করেন, তবে অ্যাপের বন্যা বয়ে যাবে। কিন্তু ডাউনলোড করার পর দেখা যায়, ওগুলো
কাজের চেয়ে বিজ্ঞাপন বেশি দেখায়, আর আসল কাজের বেলায় খুবই কম! তাহলে কি আসলেই
এমন কোনো অ্যাপ নেই যা দিয়ে কাজ হয়? অবশ্যই আছে। তবে সেগুলোর কাজ করার ধরণ একটু
ভিন্ন।
আজ আমরা ২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রযুক্তিগতভাবে শতভাগ বাস্তবসম্মত,
জনপ্রিয় এবং সম্পূর্ণ নিরাপদ ৭টি অ্যাপ নিয়ে কথা বলব, যা আপনার বিপদের বন্ধু হতে
পারে।
১. Google Maps
- শুনতে সাধারণ মনে হলেও, প্রিয়জনদের লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সমাধানগুলোর একটি হলো গুগল ম্যাপ।
- এটি কীভাবে কাজ করে: এর জন্য কোনো হ্যাকিং বা লুকোচুরির দরকার হয় না। আপনার সন্তান বা পরিবারের সদস্যের ফোনে গুগল ম্যাপস খুলে "Location Sharing" অপশনটি অন করে দিন এবং আপনার নাম্বারে বা ইমেইলে লিংকটি শেয়ার করুন।
- বাস্তব উপকারিতা: এরপর তিনি যেখানেই যাবেন, আপনি আপনার ফোন থেকে তার প্রতি মুহূর্তের লাইভ মুভমেন্ট ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং গুগলের নিজস্ব হওয়ায় জনপ্রিয় ও বিশ্বস্ত অ্যাপ।
- যেমন কিছুদিন আগে আমার এক আত্মীয় অন্য জেলায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার পর তার ফোনে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছিল না, ফলে পরিবারের সবাই একটু চিন্তায় পড়ে গিয়েছিল। পরে তিনি Google Maps-এর লোকেশন শেয়ারিং ফিচার ব্যবহার করে নিজের অবস্থান জানান। কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখতে পারি তিনি কোথায় আছেন এবং নিরাপদে আছেন কি না।
২. Truecaller
- হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো, অথচ আপনি জানেন না মানুষটা কে বা কোথা থেকে কল দিয়েছে। এই সমস্যার একমাত্র সমাধান হল ট্রুকলার।
- এটি কীভাবে কাজ করে: ট্রুকলার সরাসরি কারও লাইভ জিপিএস (GPS) লোকেশন ম্যাপে দেখায় না। তবে কোটি কোটি মানুষের কন্টাক্ট ডিরেক্টরি ব্যবহার করে এটি কলারের আসল নাম এবং তিনি কোন এলাকা বা শহর (যেমন: ঢাকা, রাজশাহী বা চট্টগ্রাম) থেকে কল দিয়েছেন, তা স্ক্রিনে ভাসিয়ে তোলে।
- বাস্তব উপকারিতা: কোনো স্প্যামার বা প্রতারক অচেনা নাম্বার থেকে কল দিলে আপনি মুহূর্তেই তার এলাকা এবং পরিচয় জেনে সতর্ক হতে পারবেন।
- একটি গবেষণায় দেখা গেছে, স্বয়ংক্রিয় লোকেশন প্রযুক্তি ব্যবহার করলে জরুরি কলের সময় কলারের অবস্থান শনাক্ত করতে গড়ে প্রায় ৩৫ সেকেন্ড সময় লাগে, যেখানে প্রচলিত পদ্ধতিতে প্রায় ৭২ সেকেন্ড সময় লেগেছিল।
৩. Google Find My Device
- এটি কীভাবে কাজ করে: হারিয়ে যাওয়া ফোনে যে জিমেইল আইডিটি লগইন করা ছিল, সেটি দিয়ে অন্য যেকোনো ফোন থেকে এই অ্যাপে লগইন করুন।
- বাস্তব উপকারিতা: জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটি আপনার হারিয়ে যাওয়া ফোনের একদম নিখুঁত এবং রিয়েল-টাইম জিপিএস লোকেশন ম্যাপে দেখিয়ে দেবে। এমনকি ফোন সাইলেন্ট থাকলেও এটি দিয়ে ফুল ভলিউমে রিং বাজানো সম্ভব। (আইফোন ব্যবহারকারীদের জন্য একই কাজের অ্যাপ হলো 'Find My')।
- যেমন আমার একদিন নিজের ফোন হারিয়ে গিয়েছিল এবং আমি Google Find My Device ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে শেষ অবস্থান দেখতে পেরেছিলাম।
৪. Google Family Link
- আপনি হয়তো আপনার ছোট সন্তান বা টিনএজার ছেলে-মেয়ে স্কুল-কলেজে যাওয়ার পর তারা ঠিকমতো পৌঁছালো কি না, তা নিয়ে চিন্তায় থাকেন? এই অ্যাপটি বিশেষভাবে বাবা-মায়েদের জন্যই তৈরি।
- এটি কীভাবে কাজ করে: সন্তানের ফোনে এই অ্যাপটি সেটআপ করে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে।
-
যেমন বলি, আমার এক পরিচিত বড় ভাই তার স্কুলপড়ুয়া ছেলের জন্য Google Family Link ব্যবহার করেন। আগে ছেলে স্কুল থেকে ফিরতে একটু দেরি করলেই তিনি বারবার ফোন করতেন। একদিন প্রবল বৃষ্টির কারণে ছেলে স্বাভাবিক সময়ের চেয়ে দেরি করছিল। তখন অ্যাপের লোকেশন দেখে তিনি নিশ্চিত হতে পেরেছিলেন যে ছেলে নিরাপদে একটি দোকানে আশ্রয় নিয়েছে। এতে অযথা দুশ্চিন্তা না করে তিনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।
৫. GeoZilla - Family Locator
- আপনি যদি পরিবারের সবাই মিলে একটি সিকিউর নেটওয়ার্ক তৈরি করতে চান, যেখানে একে অপরের অবস্থান জানা জরুরি, তবে এটি বেশ জনপ্রিয় একটি থার্ড-পাটি অ্যাপ।
- এটি কীভাবে কাজ করে: এটি জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে। পরিবারের সবাই এই অ্যাপে একটি প্রাইভেট সার্কেল বা গ্রুপ তৈরি করে যুক্ত থাকে।
- বাস্তব উপকারিতা: এর একটি দারুণ ফিচার হলো 'Zone Notification'। অর্থাৎ, আপনার পরিবারের কেউ যখন নির্দিষ্ট কোনো স্থানে (যেমন: অফিস বা বাসায়) পৌঁছাবে, অ্যাপটি আপনাকে অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে। কি দারুন বিষয় তাই না!
৬. Life360
- Life360 হলো অন্যতম একটি জনপ্রিয় ফ্যামিলি লোকেশন শেয়ারিং অ্যাপ, যা মূলত পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এই অ্যাপে একটি প্রাইভেট ফ্যামিলি গ্রুপ তৈরি করা হয়, যেখানে সবাই একে অপরের অবস্থান অনুমতি অনুযায়ী দেখতে পারে।
- এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিয়েল-টাইম লোকেশন আপডেট। অর্থাৎ, পরিবারের কেউ কোথায় যাচ্ছে বা বর্তমানে কোথায় আছে—তা ম্যাপে সরাসরি দেখা যায়। এছাড়া কেউ নির্দিষ্ট জায়গায় (যেমন বাড়ি, স্কুল বা অফিস) পৌঁছালে বা বের হলে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাওয়া যায়। অনেক পরিবার এই অ্যাপটি ব্যবহার করেন শিশু বা বয়স্ক সদস্যদের নিরাপত্তা মনিটর করার জন্য, কারণ এটি ব্যবহার করা অনেক সহজ এবং নিয়মিত আপডেট দেয়।
৭. Glympse
- Glympse হলো একটি খুবই সহজ লোকেশন শেয়ারিং অ্যাপ, যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার লাইভ অবস্থান অন্যের সাথে শেয়ার করতে পারেন। এর বিশেষ সুবিধা হলো এটি ব্যবহার করতে আলাদা কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। শুধু একটি লিংক পাঠালেই অপর ব্যক্তি আপনার বর্তমান অবস্থান ম্যাপে দেখতে পারে।
- নির্ধারিত সময় শেষ হয়ে গেলে লোকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই অ্যাপটি সাধারণত অল্প সময়ের জন্য লোকেশন জানাতে ব্যবহার করা হয়, যেমন—কেউ আপনাকে কোথাও নিতে আসছে, আপনি পথে আছেন, বা কতক্ষণে পৌঁছাবেন তা জানানোর ক্ষেত্রে।
Google Find My Device ব্যবহার করে লোকেশন ট্র্যাকিং
আচ্ছা ধরুন তো রাতের বেলা রিকশা থেকে নামার পর খেয়াল করলেন পকেটে প্রিয়
স্মার্টফোনটি নেই। অথবা বাসায় ফোনটা কোথাও রেখেছেন, কিন্তু সাইলেন্ট করা থাকায়
রিং করেও খুঁজে পাচ্ছেন না। বুকটা ধড়ফড় করে ওঠার মতো এই পরিস্থিতিতে বেশিরভাগ
মানুষই পড়েন। এবং ইন্টারনেটে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস খুঁজতে
শুরু করেন। কিন্তু আপনি যদি গুগলের অফিশিয়াল 'Find My Device' টুলের সঠিক ব্যবহার
জানেন, তাহলে সহজেই সমাধান করতে পারবেন--
Google Find My Device আসলে কী?
- সহজ কথায়, এটি গুগলের তৈরি একটি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। এটি কোনো সাধারণ থার্ড-পাটি ট্র্যাকিং অ্যাপের মতো শুধু নাম্বারের কোড দেখে দেশের নাম বলে দিবে না। বরং এটি ফোনের ভেতরের জিপিএস (GPS) এবং ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ডিভাইসের একদম সর্বশেষ বা বর্তমান অবস্থান ম্যাপে দেখানোর চেষ্টা করে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করা থাকে, তবে এই সেবাটি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
👉যেভাবে মাত্র ২ মিনিটে লাইভ লোকেশন দেখবেন-
আপনার ফোনটি যদি হারিয়ে ফেলেন, তবে প্রথমে ঘাবড়ে না গিয়ে অন্য যেকোনো ফোন বা
কম্পিউটার থেকে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন "Google Find My Device" অথবা গুগল প্লে স্টোর থেকে ওয়েবসাইট বা অ্যাপ—দুটির যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
- এবার আপনার হারিয়ে যাওয়া ফোনে যে জিমেইল (Gmail) আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, সেটি দিয়ে লগইন করুন।
- লগইন করার সাথে সাথেই স্ক্রিনে একটি ম্যাপ ভেসে উঠবে এবং আপনার ফোনের বর্তমান অবস্থান বা শেষ লাইভ লোকেশন সেখানে দেখতে পাবেন।
👉লোকেশন দেখা ছাড়াও ৩টি গুরুত্বপূর্ণ ফিচার দেখুন-
গুগলের এই টুলটি আপনাকে শুধু লোকেশনই দেখাবে না, বরং ফোনটি উদ্ধার করার জন্য আরও
তিনটি দারুণ ক্ষমতা আপনার হাতে দেবে:
- Play Sound (শব্দ বাজানো): আপনার ফোনটি যদি সাইলেন্ট বা ভাইব্রেট মোডেও থাকে, এই অপশনে ক্লিক করলে টানা ৫ মিনিট ফুল ভলিউমে রিংটোন বাজতে থাকবে। ঘরের মধ্যে ফোন খুঁজে পাওয়ার জন্য এটি সেরা।
- Secure Device (ফোন লক করা): আপনি চাইলে দূর থেকেই ফোনটি লক করে দিতে পারেন এবং ফোনের স্ক্রিনে একটি কাস্টম মেসেজ (যেমন: "ভাই, ফোনটি ফেরত দিলে পুরস্কৃত করব") ও আপনার অন্য একটি মোবাইল নাম্বার ভাসিয়ে দিতে পারেন।
- Erase Device (সব ডাটা মুছে ফেলা): যদি বুঝতে পারেন ফোনটি আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, তবে এই ফিচারের মাধ্যমে দূর থেকেই ফোনের সব ছবি, মেসেজ ও পার্সোনাল ডাটা চিরতরে ডিলিট করে দিতে পারবেন।
Family Link দিয়ে পরিবারের সদস্যদের অবস্থান জানা
সন্তান স্কুল থেকে ফিরতে একটু দেরি করলেই কি বুকের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ
করে? কিংবা বয়স্কবৃদ্ধ বাবা-মা একা বাইরে গেলে বারবার ফোন করে খোঁজ নিতে হয়?
আমাদের মধ্যে অনেকেই এই উদ্বেগের সমাধানে ইন্টারনেটে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন
বের করার এপস খুঁজে বেড়ান।
তবে কোনো ভুয়া বা থার্ড-পার্টি অ্যাপের পেছনে ছুটে নিজের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে
ফেলবেন না, গুগলের অফিশিয়াল 'Google Family Link বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য
সমাধান ও বাস্তবসম্মত উপায়গুলোর একটি।
Google Family Link
আসলে কী?
- এটি মূলত অভিভাবকদের জন্য তৈরি গুগলের একটি অফিশিয়াল প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ। ইন্টারনেটের তথাকথিত ট্র্যাকিং সাইটগুলোর মতো এটি কোনো চটকদার বা অবাস্তব দাবি করে না। এটি জিপিএস (GPS) প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ আইনি এবং নিরাপদ উপায়ে পরিবারের সদস্যদের ডিভাইসের আপনার ফোনের স্ক্রিনে প্রায় রিয়েল-টাইম অবস্থান দেখায়।
👉এটি যেভাবে কাজ করে এবং এর বাস্তব সুবিধা-
এই অ্যাপটি ব্যবহার করার জন্য জাস্ট আপনার এবং আপনার সন্তানের ফোনে অ্যাপটি সেটআপ
করে একে অপরের জিমেইল আইডি দিয়ে কানেক্ট করে নিতে হয়। এরপর আপনি নিচের চমৎকার
সুবিধাগুলো পাবেন:
- লাইভ লোকেশন ট্র্যাকিং: সন্তান বা পরিবারের সদস্য বর্তমানে ঠিক কোন রাস্তায় বা কার বাসায় আছে, তা আপনি ঘরে বসেই ম্যাপে লাইভ দেখতে পাবেন।
- প্লেস অ্যালার্ট (Place Alerts): এটি এর সবচেয়ে দারুণ ফিচার। আপনি চাইলে সন্তানের স্কুল বা ঘরকে 'নির্দিষ্ট জোন' হিসেবে সেট করতে পারেন। সন্তান যখনই স্কুলে পৌঁছাবে বা স্কুল থেকে বের হবে, অ্যাপটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে। বারবার ফোন করার ঝামেলাই থাকবে না!
- ব্যাটারি লাইফ চেক: দূর থেকে আপনি দেখতে পাবেন তাদের ফোনের ব্যাটারি কত পার্সেন্ট আছে। ফলে ফোন বন্ধ হওয়ার আগেই আপনি তাদের সতর্ক করতে পারবেন।
WhatsApp Live Location শেয়ার করার নিয়ম
রাতের বেলা অচেনা কোনো রাস্তায় জ্যামে আটকে আছেন, কিংবা কোনো নতুন বন্ধুর বাসায়
যাবেন কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না? এমন পরিস্থিতিতে আমরা অনেকেই ভাবি, যদি
সহজে নিজের অবস্থানটি কাউকে জানানো যেত! অনেকে আবার ইন্টারনেটে মোবাইল নাম্বার
দিয়ে লোকেশন বের করার এপস খোঁজেন এই আশায় যে, হয়তো সহজেই প্রিয়জনের অবস্থান জানা
যাবে।
কিন্তু কোনো জটিল বা ভুয়া অ্যাপের পেছনে না ঘুরে, আমাদের ফোনে থাকা চেনা
হোয়াটসঅ্যাপ (WhatsApp) দিয়েই এই কাজটি সবচেয়ে নিখুঁতভাবে করা সম্ভব। ভাবছেন
কিভাবে? দেখুন তাহলে-
কেন হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন অন্য সব মাধ্যমের চেয়ে সেরা?
- সাধারণত প্লে স্টোরে থাকা তথাকথিত লোকেশন বের করার এপস-গুলোর বেশিরভাগই কাজ করে না, আবার নিরাপত্তা ঝুঁকিও থাকতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের এই ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় এটি তুলনামূলকভাবে নিরাপদ। অর্থাৎ, আপনি যার সাথে আপনার অবস্থান শেয়ার করছেন, তিনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি বা স্বয়ং হোয়াটসঅ্যাপও আপনার অবস্থান জানতে পারবে না। এটি ব্যবহারকারীর প্রাইভেসি বা গোপনীয়তা অনেকটাই বজায় রাখে।
👉যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন: ধাপে ধাপে গাইড
হোয়াটসঅ্যাপে আপনার রিয়েল-টাইম অবস্থান শেয়ার করা পানির মতো সহজ। নিচে এর সঠিক
নিয়মটি দেওয়া হলো:
- প্রথমে আপনার ফোনের জিপিএস (GPS) বা লোকেশন সার্ভিস চালু করুন।
- এবার হোয়াটসঅ্যাপে গিয়ে যার সাথে লোকেশন শেয়ার করতে চান, তার চ্যাট বক্সটি ওপেন করুন।
- মেসেজ টাইপ করার বক্সের পাশে থাকা 'Attachment' (পেপারক্লিপ আইকন) অথবা প্লাস (+) আইকনটিতে ট্যাপ করুন। সেখানে 'Location' অপশনটি বেছে নিন।
- এবার আপনি দুটি অপশন দেখতে পাবেন: 'Send Your Current Location' এবং 'Share Live Location'। আপনি যদি মুভ করেন (অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যান), তবে অবশ্যই 'Share Live Location' অপশনটি সিলেক্ট করবেন।
- এরপর ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার জন্য নিজের অবস্থান\ শেয়ার করতে চান তা নির্ধারণ করে দিয়ে সেন্ড বাটনে চাপ দিন।
লাইভ লোকেশন ও কারেন্ট লোকেশনের পার্থক্য কী?
- অনেকেই এই দুটি অপশন গুলিয়ে ফেলেন। 'Current Location' হলো আপনি যখন মেসেজটি পাঠাচ্ছেন, ঠিক সেই মুহূর্তের একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান। আপনি যদি সেখান থেকে হেঁটে অন্য কোথাও চলে যান, ম্যাপে কিন্তু সেই পরিবর্তন দেখা যাবে না।
- অন্যদিকে, 'Live Location' আপনার সাথে সাথে নড়াচড়া করবে। আপনি রিকশায় বা বাসে করে যেদিকেই যাবেন, অপর প্রান্তের মানুষটি ম্যাপে আপনার লাইভ মুভমেন্ট দেখতে পাবেন। কাজ শেষে আপনি চাইলে যেকোনো সময় 'Stop Sharing' বাটনে ক্লিক করে এটি বন্ধ করে দিতে পারেন।
Google Maps-এ লোকেশন শেয়ার ও ট্র্যাক করার পদ্ধতি
অপরিচিত কোনো জায়গায় ঘুরতে গিয়ে অনেকেই দলছুট হয়ে যায়। কিংবা গভীর রাতে
দূরপাল্লার বাসে একা ফিরছেন বলে পরিবারের মানুষ চিন্তায় অস্থির হয়ে থাকে। এমন
পরিস্থিতিতে পড়েছে এমন মানুষের সংখ্যা কম নয়। এর সমাধান খুবই সহজ আমাদের ফোনে
থাকা গুগল ম্যাপস (Google Maps) দিয়েই এই কাজটি সবচেয়ে নিখুঁত ও নিরাপদ উপায়ে করা
সম্ভব।
গুগল ম্যাপস কেন অন্য সব ট্র্যাকিং মাধ্যমের চেয়ে সেরা?
- গুগল ম্যাপস সরাসরি স্যাটেলাইট এবং জিপিএস (GPS) প্রযুক্তির ওপর ভিত্তি করে চলে। ফলে এটি প্রায় রিয়েল-টাইম ও নির্ভুল লোকেশন লাইভ মুভমেন্ট ট্র্যাক করতে পারে। এটি সম্পূর্ণ ফ্রি এবং গুগলের নিজস্ব নিরাপত্তা বলয়ে তৈরি হওয়ায় আপনার গোপনীয়তা রক্ষায় তুলনামূলকভাবে নিরাপদ।
👉গুগল ম্যাপসে লাইভ লোকেশন শেয়ার করার সহজ নিয়ম
কাউকে আপনার লাইভ অবস্থান জানাতে বা অন্য কারও অবস্থান ট্র্যাক করতে নিচের সহজ
ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে আপনার ফোনের জিপিএস বা লোকেশন (Location) সার্ভিসটি চালু করুন।
- এবার গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করে ডানদিকের কোণায় আপনার প্রোফাইল আইকনে (ছবি বা নামের প্রথম অক্ষর) ট্যাপ করুন।
- মেনু থেকে "Location Sharing" অপশনটি বেছে নিন এবং "Share Location"-এ ক্লিক করুন।
- এখানে আপনি সময় নির্ধারণ করতে পারবেন (যেমন: ১ ঘণ্টা, ২ ঘণ্টা বা 'Until you turn this off')।
- এবার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা সরাসরি SMS-এর মাধ্যমে লিংকটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন।
- লিংকটিতে ক্লিক করলেই অপর প্রান্তের মানুষটি একটি ম্যাপ দেখতে পাবেন, যেখানে আপনি প্রতি সেকেন্ডে ঠিক কোন রাস্তা দিয়ে যাচ্ছেন তা লাইভ দেখা যাবে।
ব্যাটারি লাইফ ও দূরত্বের বাস্তব আপডেট
গুগল ম্যাপসের এই ফিচারের সবচেয়ে দারুণ দিক হলো, এটি শুধু লোকেশনই দেখায় না। আপনি
যার সাথে লিংক শেয়ার করেছেন, তিনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি বর্তমানে কত
পার্সেন্ট আছে। এর ফলে আপনার ফোনটি হুট করে বন্ধ হয়ে গেলেও পরিবারের মানুষ বুঝতে
পারবেন যে আপনি কোনো বিপদে পড়েননি, বরং চার্জ শেষ হয়ে গেছে।
জরুরি পরিস্থিতিতে মোবাইল লোকেশন ট্র্যাক করার উপায়
হঠাৎ কোনো পরিবারের সদস্যের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে আপনি হয়তো চিন্তিত তাই
না? অথবা ভ্রমণের সময় কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে
গেছে? এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ঠান্ডা মাথায়
কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া বেশি জরুরি।
- প্রথমেই সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে একাধিকবার কল করার চেষ্টা করুন। অনেক সময় ফোন সাইলেন্ট মোডে থাকে, নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয় অথবা ব্যাটারি শেষ হয়ে যায়। তাই প্রথম কয়েক মিনিট অযথা আতঙ্কিত না হয়ে পরিস্থিতি যাচাই করা উচিত।
- এরপর সেই ব্যক্তির সঙ্গে শেষ কখন এবং কোথায় কথা হয়েছে, সেটি মনে করার চেষ্টা করুন। শেষ অবস্থান সম্পর্কে যত বেশি তথ্য জানা থাকবে, প্রয়োজনে খোঁজ নেওয়া তত সহজ হবে। পরিবারের সদস্য বা বন্ধুদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন।
- যদি আগে থেকেই লোকেশন শেয়ারিং চালু করা থাকে, তাহলে সর্বশেষ শেয়ার করা অবস্থানটি যাচাই করুন। অনেক সময় এই তথ্য থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে মনে রাখবেন, লোকেশন তথ্য সব সময় রিয়েল-টাইম নাও হতে পারে, বিশেষ করে ফোন বন্ধ থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে।
- পরিস্থিতি গুরুতর মনে হলে দেরি না করে কাছের আত্মীয়, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো শিশু, বয়স্ক ব্যক্তি বা বিশেষ প্রয়োজনসম্পন্ন মানুষ নিখোঁজ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সবশেষে, যদি দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়া যায় এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়, তাহলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া উচিত। প্রয়োজন হলে ফোন নম্বর, সর্বশেষ অবস্থান এবং যোগাযোগের তথ্য তাদের কাছে প্রদান করুন।
জরুরি পরিস্থিতিতে সফলভাবে কাউকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকেই
প্রস্তুত থাকা। পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষণ করা, জরুরি যোগাযোগ
তালিকা তৈরি করা এবং প্রয়োজনে ব্যবহার জানা আপনাকে ভবিষ্যতে বড় ধরনের
সমস্যা এড়াতে সাহায্য করতে পারে।
সিম লোকেশন ট্র্যাকার অ্যাপস: বাস্তবতা নাকি মিথ্যা?
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট এবং অ্যাপ দেখা যায় যেখানে দাবি করা হয়, শুধু একটি
ফোন নম্বর দিলেই যেকোনো সিমের সঠিক লোকেশন জানা সম্ভব। এই ধরনের “সিম লোকেশন
ট্র্যাকার অ্যাপস” নিয়ে অনেকের কৌতূহল থাকলেও বাস্তবে বিষয়টি তেমন নয়।
প্রযুক্তিগতভাবে মোবাইল নম্বর শুধুমাত্র একটি পরিচয়। এটি দিয়ে সরাসরি কোনো
ডিভাইসের লাইভ অবস্থান বের করা যায় না। লোকেশন নির্ধারণের জন্য GPS, নেটওয়ার্ক
অনুমতি এবং ডিভাইস অ্যাক্সেস প্রয়োজন হয়। তাই শুধুমাত্র নম্বর ব্যবহার করে
ট্র্যাকিং করার দাবি বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়।
অনেক অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য ভুয়া প্রতিশ্রুতি
দেয়।
কিছু ক্ষেত্রে তারা শুধু আনুমানিক এলাকা বা ভুল তথ্য দেখিয়ে বিভ্রান্ত করে। আবার
কিছু অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে, যা
নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বাস্তবে লোকেশন ট্র্যাকিং তখনই সম্ভব হয় যখন
ব্যবহারকারী নিজে অনুমতি দেয় বা অফিসিয়াল সার্ভিস যেমন লোকেশন শেয়ারিং সক্রিয়
থাকে।
আমিও একবার
সিম লোকেশন ট্রাকার
অ্যাপস ব্যবহার করতে চেয়ে ব্যর্থ হয়েছি। তাই আপনাকে বলব অজানা কোনো অ্যাপের উপর
নির্ভর না করে সঠিক এবং নিরাপদ পদ্ধতি ব্যবহার করাই সবচেয়ে যুক্তিসংগত। একটি
গবেষণায় দেখা যায়, স্বয়ংক্রিয় লোকেশন ব্যবস্থায় অবস্থান নির্ধারণের গড়
ত্রুটি ছিল প্রায় ৬৬ মিটার, অথচ শুধুমাত্র মৌখিক বর্ণনার ক্ষেত্রে ত্রুটি ১
কিলোমিটারেরও বেশি হতে পারে।
💡পরামর্শ
সবশেষে একটা বাস্তব কথা মনে রাখুন—অনুমতি ছাড়া শুধু একটা নাম্বার টাইপ করে যে
কারও শোবার ঘরের লোকেশন বের করে ফেলা কেবল সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। তাই
ইন্টারনেটে থাকা ভুয়া "নাম্বার ট্র্যাকার" অ্যাপগুলোর ফাঁদে পা দিয়ে নিজের
ফোনের ওটিপি (OTP) বা পারমিশন কাউকে দেবেন না। ওপরে বলা ৭টি অফিশিয়াল ও
বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন, নিজে নিরাপদ থাকুন এবং প্রিয়জনদেরও নিরাপদে
রাখুন!
মোবাইল নাম্বার ট্র্যাকিং অ্যাপ ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
ডিজিটাল যুগে সুরক্ষার খাতিরে বা প্রয়োজনে অনেকেই মোবাইল নাম্বার ট্র্যাকিং
অ্যাপ ব্যবহার করেন। কিন্তু একটু অসাবধানতার কারণে আপনার ব্যক্তিগত তথ্য চলে
যেতে পারে হ্যাকারদের হাতে। মোবাইল নাম্বার ট্র্যাকিং অ্যাপ ব্যবহারের সময় যে
বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তা নিচে আলোচনা করা হলো:
১. অ্যাপের উৎস যাচাই করুন (Trusted Source)
- যেকোনো ট্র্যাকিং অ্যাপ ডাউনলোডের আগে নিশ্চিত হয়ে নিন সেটি গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো নির্ভরযোগ্য জায়গা থেকে নামাচ্ছেন কি না। থার্ড-পার্টি ওয়েবসাইট বা কোনো অপরিচিত লিংক থেকে অ্যাপ (যেমন: APK ফাইল) ডাউনলোড করা একদমই উচিত নয়। এগুলোতে ক্ষতিকারক ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে।
২. অতিরিক্ত পারমিশন দেওয়া থেকে বিরত থাকুন
- একটি ট্র্যাকিং অ্যাপের সাধারণত লোকেশন ও কন্টাক্ট লিস্টের পারমিশন প্রয়োজন হয়। কিন্তু অ্যাপটি যদি আপনার গ্যালারি, মেসেজ, ব্যাংক অ্যাকাউন্ট বা মাইক্রোফোনের অ্যাক্সেস চায়, তবে সঙ্গে সঙ্গে সতর্ক হোন। অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সেই অ্যাপ ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ।
৩. রিভিউ এবং রেটিং দেখে নিন
- ডাউনলোড করার আগে অ্যাপটির ইউজার রিভিউ এবং রেটিং ভালোভাবে পড়ে নিন। অন্য ব্যবহারকারীরা অ্যাপটি নিয়ে কী বলছেন, কোনো ফেক বা স্ক্যামের অভিযোগ আছে কি না, তা রিভিউ সেকশন থেকেই সহজে বোঝা যায়।
৪. ফ্রি বনাম পেইড অ্যাপের ফাঁদ
- অনেক অ্যাপ "সম্পূর্ণ ফ্রি" বলে দাবি করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার মূল্যবান ডেটা বিক্রি করে দেয়। মনে রাখবেন, ভালো মানের ট্র্যাকিং সার্ভিস পেতে হলে কিছু অ্যাপে সাবস্ক্রিপশন ফি দিতে হতে পারে। তাই অতিরিক্ত চটকদার ও ফ্রি অ্যাপের ফাঁদে পা দেবেন না।
৫. দেশের আইন ও অন্যের গোপনীয়তা
- কারো নাম্বার ট্র্যাক করার আগে দেশের আইন ও ওই ব্যক্তির গোপনীয়তার কথা মাথায় রাখুন। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত লোকেশন ট্র্যাক করা আইনি অপরাধ হতে পারে। তাই অ্যাপটি সবসময় ইতিবাচক ও পারিবারিক সুরক্ষার কাজে ব্যবহার করুন।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন ১. নিরাপদভাবে লোকেশন ট্র্যাক করার উপায় কী?
উত্তরঃ Google Maps Location Sharing, Google Find My Device, WhatsApp Live
Location বা Family Link-এর মতো অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ
উপায়।
প্রশ্ন ২. অনুমতি ছাড়া কারও লোকেশন ট্র্যাক করা কি বৈধ?
উত্তরঃ না, অধিকাংশ ক্ষেত্রে এটি গোপনীয়তা লঙ্ঘন এবং আইনের বিরুদ্ধে যেতে
পারে। তাই সবসময় ব্যবহারকারীর সম্মতি নেওয়া জরুরি।
প্রশ্ন ৩. শুধু মোবাইল নম্বর দিয়ে কি GPS লোকেশন ট্র্যাক করা সম্ভব?
উত্তরঃ না, GPS লোকেশন ট্র্যাক করতে ডিভাইসে লোকেশন সার্ভিস অন থাকা এবং
অ্যাপের অনুমতি থাকা জরুরি। শুধু নম্বর দিয়ে GPS অ্যাক্সেস করা যায় না।
প্রশ্ন ৪. মোবাইল ট্র্যাকিং অ্যাপ কি সব সময় সঠিক লোকেশন দেখায়?
উত্তরঃ মোবাইল ট্র্যাকিং অ্যাপ সব সময় সঠিক লোকেশন দেখায় না। GPS সিগন্যাল,
ইন্টারনেট কানেকশন এবং ডিভাইস সেটিংসের উপর নির্ভর করে লোকেশনের নির্ভুলতা
পরিবর্তিত হতে পারে।
প্রশ্ন ৫. কোনো অ্যাপ কি অফলাইনে লোকেশন ট্র্যাক করতে পারে?
উত্তরঃ অফলাইনে রিয়েল-টাইম লোকেশন ট্র্যাক করা সম্ভব নয়। তবে কিছু ক্ষেত্রে
শেষ দেখা (last seen location) দেখানো যেতে পারে।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে আমার নিজস্ব অভিমত
আমার স্পষ্ট উপলব্ধি হলো—প্রযুক্তির এই যুগে আমাদের 'কৌতূহল' অনেক সময় আমাদের
'সচেতনতা'কে ঢেকে ফেলে। কেউ একজন কোথায় আছে তা জানার তীব্র ইচ্ছা থেকে হয়তো
আমরা চট করে এই অ্যাপগুলো নামিয়ে ফেলি, কিন্তু ভাবি না যে মাত্র কয়েক
মেগাবাইটের একটা ফ্রি অ্যাপের পেছনে কত বড় ডেটা চুরির ব্যবসা লুকিয়ে আছে।
ডিজিটাল সিকিউরিটির দুনিয়ায় একটা কথা আছে—'যদি কোনো প্রোডাক্ট আপনি ফ্রিতে পান,
তবে জানবেন আপনি নিজেই সেই প্রোডাক্ট।' এই অ্যাপগুলোর ক্ষেত্রেও তাই ঘটে। আমার
মতে, সাইবার অপরাধীদের হাতে নিজের পুরো ফোনের চাবি তুলে দেওয়ার চেয়ে, অপর
প্রান্তের মানুষের ওপর ভরসা রাখা বা সরাসরি যোগাযোগ করাই শ্রেয়। আশা করি উপরের
এই টিপসগুলো আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে। প্রযুক্তি ব্যবহার করুন, তবে
সচেতনতার সাথে!



মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url