ফেসবুকে টাকা আয় কি শুধু ফলোয়ারে নির্ভর? ভুল ধারণা ভাঙুন
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এবং কী কী শর্ত লাগে জানেন কি? অনেকেই
আসল নিয়ম-কানুন নিয়ে ভুল ধারণা রাখেন। এখানে মনিটাইজেশন নিয়ম, ফলোয়ার বনাম
ভিউ, আয়ের বাস্তবতা এবং সফল হওয়ার কার্যকর কৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করা
হয়েছে।
আপনি যদি ফেসবুকে সময় দেন, নিয়মিত কনটেন্ট তৈরি করেন এবং ধারাবাহিকভাবে কাজ
চালিয়ে যান, তাহলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। তবে ফেসবুক থেকে আয় করতে চাইলে
শুধু ফলোয়ার বাড়ানোই যথেষ্ট নয়। এর পিছনে রয়েছে নির্দিষ্ট নিয়ম, মনিটাইজেশন
শর্ত এবং কনটেন্ট স্ট্র্যাটেজি। এই বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পারলে তবেই সফলভাবে
আয় শুরু করা সম্ভব।
পোস্ট সূচিপত্র: ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
- শুধু ফলোয়ার থাকলেই কি টাকা আয় নিশ্চিত?
- ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
- কত ফলোয়ার হলে মনিটাইজেশন (In-stream Ads / Reels) চালু হয়?
- ১০০০, ১০,০০০ ও ১ লাখ ফলোয়ার হলে কত টাকা পাবেন
- ১ লাখ ফলোয়ার থাকা পেজও কেন বিক্রি হয়ে যায়?
- ফলোয়ার না ভিউ—কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
- ফলোয়ার বাড়ালেও কেন ফেসবুক থেকে টাকা আসে না?
- ভিডিও বানানোর সময় কপিরাইট এড়ানোর সহজ উপায়
- কোন ধরনের কনটেন্টে দ্রুত ফলোয়ার + ইনকাম আসে?
- ফলোয়ার বাড়ানোর ভুল পদ্ধতি ও কার্যকর কৌশল
- ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় সে সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
- ফেসবুক থেকে আয় করতে কত ফলোয়ার লাগে সে সম্পর্কে আমার নিজস্ব অভিমত
শুধু ফলোয়ার থাকলেই কি টাকা আয় নিশ্চিত?
ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা কার না থাকে? আপনারও নিশ্চয়ই আছে তাই না? পেজ
খুললেই অনেকেই জানতে চান, ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়? সহজ ও সরাসরি
উত্তর হলো—শুধু ফলোয়ারের সংখ্যা দিয়ে ফেসবুক থেকে আয় নিশ্চিত করা যায় না। আপনার
পেজে লাখ লাখ ফলোয়ার থাকতে পারে, কিন্তু যদি সঠিক মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ
না করেন, তবে একটি টাকাও আসবে না।
ফেসবুকের ইনকাম মূলত নির্ভর করে আপনার কনটেন্টের এনগেজমেন্ট বা দর্শক সম্পৃক্ততার
ওপর। মেটা বা ফেসবুকের মনিটাইজেশন পলিসি অনুযায়ী ইন-স্ট্রিম অ্যাডস চালু করতে হলে
গত ৬০ দিনে অন্তত ১০ হাজার ফলোয়ারের পাশাপাশি ভিডিওগুলোতে মোট ৬ লাখ মিনিট ভিউ
থাকতে হবে। অর্থাৎ, ফলোয়ার থাকলেও মানুষ যদি আপনার ভিডিও না দেখে, তবে কোনো লাভ
নেই।
অন্যদিকে, রিলস বা ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে কম ফলোয়ারেও ভালো আয় করা
সম্ভব, যদি আপনার ভিডিওতে নিয়মিত ভিউ এবং লাইক-কমেন্ট আসে। আমার পর্যবেক্ষণে,
যেসব ক্রিয়েটর নিয়মিত নির্দিষ্ট বিষয়ে মানসম্মত ভিডিও বা পোস্ট প্রকাশ করেন,
তাদের পেজে ধীরে ধীরে একটি বিশ্বস্ত অডিয়েন্স তৈরি হয়। এই অডিয়েন্সই ভবিষ্যতে
মনিটাইজেশন, ব্র্যান্ড সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি আয়ের ভিত্তি গড়ে দেয়।
বিপরীতে, অনেকে ফলোয়ার কিনে ফেলেন দ্রুত শর্ত পূরণের আশায়। এতে উল্টো ক্ষতি
হয়। কেনা ফলোয়ার আসল এনগেজমেন্ট তৈরি করে না, বরং পেজ পলিসি ইস্যুতে পড়ার
ঝুঁকি বাড়ায়। তাহলে প্রশ্ন হল করণীয় কী? নিয়মিত মানসম্মত ভিডিও দিন, দর্শকের
সাথে ইন্টারঅ্যাক্ট করুন, কপিরাইট কনটেন্ট এড়িয়ে চলুন। ফলোয়ার এমনিতেই বাড়বে,
আর মনিটাইজেশনের শর্তও একসময় পূরণ হয়ে যাবে।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
প্রশ্নটা প্রায়ই শুনি। ফেসবুকে ফলোয়ার কত হলে টাকা পাওয়া পাব, এই সংখ্যা নিয়ে
অনেকের মনে বিভিন্ন রকম বিভ্রান্তি আছে। কারণ ফেসবুকে আয়ের পথ একটা না, একাধিক।
আর প্রতিটা পথের শর্তও আলাদা।
- সবচেয়ে পরিচিত পথ হলো ইন-স্ট্রিম অ্যাডস। এখানে পেজে অন্তত ১০ হাজার ফলোয়ার লাগবে। শুধু তাই না, গত ৬০ দিনের মধ্যে ভিডিওতে যথেষ্ট মিনিট ভিউও থাকতে হয়। সেই সাথে পেজে অন্তত পাঁচটা একটিভ ভিডিও রাখাও শর্তের মধ্যে পড়ে।
- অন্যদিকে রিলস থেকে আয়ের জন্য শর্ত একটু হালকা। এখানে ৫ হাজার ফলোয়ার হলেই আবেদন করা যায়। তবে ওয়াচ টাইমের হিসাব এখানেও দিতে হয়।
- স্টারস ফিচার আবার সম্পূর্ণ ভিন্ন। এতে ফলোয়ার সংখ্যার চেয়ে দর্শকের সরাসরি সাপোর্ট বেশি গুরুত্বপূর্ণ। লাইভ ভিডিওতে দর্শক স্টার পাঠিয়ে সরাসরি ক্রিয়েটরকে সাহায্য করেন। এখানে বড় ফলোয়ার বেস না থাকলেও চলে, যদি লাইভে দর্শক এনগেজ থাকে।
তাহলে দেখা যাচ্ছে, শুধু একটা নির্দিষ্ট সংখ্যা মুখস্থ করে রাখলে চলবে না যে আমার
এত ফলোয়ার লাগবে। আপনি কোন পথে আয় করতে চান, সেটার উপর নির্ভর করে ফলোয়ারের
হিসাব বদলে যায়। আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার। পেজ যে দেশ থেকে পরিচালিত হয়,
সেই দেশ মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা, সেটাও যাচাই করা জরুরি। যোগ্য দেশের
তালিকায় না থাকলে ফলোয়ার যতই হোক, টাকা আয়ের পথ খুলবে না।
কত ফলোয়ার হলে মনিটাইজেশন (In-stream Ads / Reels) চালু হয়?
সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় হলো অনলাইন ক্যারিয়ার গড়া। বিশেষ
করে মেটার প্ল্যাটফর্মে কাজ শুরু করলেই একটি প্রশ্ন বারবার সামনে আসে—ফেসবুকে কত
ফলোয়ার হলে টাকা পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই গাইডটি থাকছে
আপনাদের জন্য।
একটা উদাহরণ দিয়ে বোঝালে বিষয়টা ভালোভাবে পরিষ্কার বুঝতে পারবেন। আমার বন্ধু
রাফি তার একটা রান্নার পেজ ছিল। শুরুতে তারও প্রশ্ন ছিল একটাই, কত
ফলোয়ার হলে টাকা পাব। তাই চলুন আজকে তার পেজের যাত্রা দিয়েই বোঝা যাক পুরো
বিষয়টা।
👉তার পেজ যখন ৩ হাজার ফলোয়ারে ছিল, তখন কোনো মনিটাইজেশন অপশনই দেখাচ্ছিল না।
রাফি নিয়মিত ছোট ছোট রেসিপি ভিডিও বানাতে থাকল। ফলোয়ার ৫ হাজার পার হতেই Meta
Business Suite-এ রিলস বোনাসের আবেদন অপশন চালু হলো। এখানে বড় শর্ত ছিল ফলোয়ার
সংখ্যা না, বরং গত ৬০ দিনের ওয়াচ টাইম। শুরুতে ওয়াচ টাইম কম থাকায় আবেদন গ্রহণ
হয়নি।
রাফি তখন বুঝতে পারছিল না কি করবে এবং শেষমেষ কৌশল বদলাল। ভিডিওর শুরুতে একটা
প্রশ্ন রেখে দিত, যাতে দর্শক শেষ পর্যন্ত দেখে উত্তর জানার জন্য। এতে ওয়াচ টাইম
বাড়তে শুরু করল। দুই মাসের মধ্যে রিলস মনিটাইজেশন চালু হয়ে গেল। এরপর লক্ষ্য
হলো ইন-স্ট্রিম অ্যাডস। এর জন্য দরকার ১০ হাজার ফলোয়ার, সাথে লম্বা ভিডিওতে
যথেষ্ট ভিউ।
রাফি সপ্তাহে একটা করে বড় ভিডিও বানানো শুরু করল, যেখানে পুরো রেসিপির ধাপ
দেখানো হতো। ফলোয়ার ১০ হাজার পেরোনোর পর, পাঁচটা সক্রিয় ভিডিও আর যথেষ্ট মিনিট
ভিউ জমা হতেই ইন-স্ট্রিম অ্যাডসের আবেদন গ্রহণ হলো।
এই গল্প থেকে একটা জিনিস স্পষ্ট। ফলোয়ার সংখ্যা শুধু দরজায় কড়া নাড়ার মতো।
ভেতরে ঢুকতে হলে দর্শকের সময় কেড়ে নেওয়ার মতো কনটেন্ট লাগে। রিলস আর
ইন-স্ট্রিম, দুইটার শর্ত আলাদা হলেও মূল কথা এক, দর্শক কতক্ষণ আপনার ভিডিওতে
থাকছে সেটাই আসল বিষয়। তাই আমি বলব ফলোয়ার সংখ্যা নিয়ে দুশ্চিন্তা না করে,
প্রতিটা ভিডিওতে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার কৌশল খুঁজুন। ফলোয়ার আর শর্ত,
দুটোই নিজে থেকে মিলে যাবে।
১০০০, ১০,০০০ ও ১ লাখ ফলোয়ার হলে কত টাকা পাবেন?
আপনিও কি জানতে চান ১০০০, ১০,০০০ ও ১ লাখ ফলোয়ার হলে কত টাকা পাব? কিন্তু
ফলোয়ার সংখ্যা দেখে সরাসরি টাকার অংক বলা যায় না। কারণ আয় নির্ভর করে ভিউ, CPM
আর দর্শকের অবস্থানের উপর। তবে বাস্তব দৃশ্যকল্প দিয়ে একটা মোটামুটি ধারণা
দেওয়া যায়। চলুন দেখি-
- ১,০০০ ফলোয়ার: এই পর্যায়ে সরাসরি ফেসবুকের কোনো মনিটাইজেশন ফিচার অন হয় না। তবে অভিজ্ঞ ব্লগার হিসেবে বলব, এই ধাপে আপনি স্পন্সরশিপ বা লোকাল ব্র্যান্ডের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে ছোটখাটো পকেট মানি বা প্রোডাক্ট রিভিউয়ের অফার পেতে পারেন।
- ১০,০০০ ফলোয়ার: এটি মেটার অফিশিয়াল মনিটাইজেশনের ম্যাজিক ফিগার। ইন-স্ট্রিম অ্যাডস বা বড় ভিডিওর বিজ্ঞাপন চালুর মূল শর্ত এখানেই পূরণ হয়। তবে শর্ত হলো, গত ৬০ দিনে ৬ লাখ মিনিট ওয়াচটাইম থাকতে হবে। এই লেভেলে পৌঁছালে মাসে সামান্য কিছু ডলার বা ভালো কনটেন্ট হলে পকেটে ভালো অঙ্কের টাকা আসা শুরু করে।
- ১,০০,০০০ (এক লাখ) ফলোয়ার: এটিকে ক্রিয়েটরদের জন্য গোল্ডেন জোন বলা চলে। এই স্তরে পেজের রিচ বহুগুণ বেড়ে যায়। স্পন্সরড পোস্ট, ব্র্যান্ড কোলাবরেশন এবং রিলসের বোনাস মিলিয়ে অভিজ্ঞ ক্রিয়েটররা প্রতি মাসে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট আয় করতে পারেন।
👉এবার আসল হিসাবটা বুঝুন। ধরুন আপনার একটা ভিডিওতে ১০ হাজার ভিউ এসেছে।
বাংলাদেশের মতো দেশে CPM গড়ে ০.৫০ থেকে ২ ডলারের মধ্যে থাকে। তার মানে ১০ হাজার
ভিউ থেকে আয় হতে পারে
৫ থেকে ২০ ডলারের
কাছাকাছি। এখন কল্পনা করুন, ১ লাখ ফলোয়ারের একটা পেজ যদি সপ্তাহে দুইটা ভিডিও
দেয় আর প্রতিটায় ৫০ হাজার ভিউ পায়, তাহলে মাস শেষে আয় কয়েকশ ডলার পর্যন্ত
যেতে পারে। কিন্তু একই ফলোয়ার সংখ্যা নিয়ে যদি ভিডিও কম আপলোড হয়, ভিউও কম
আসবে, আয়ও কমে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
১ লাখ ফলোয়ার থাকা পেজও কেন বিক্রি হয়ে যায়?
সোশ্যাল মিডিয়া গ্রুপে গুলোতে মাঝেমধ্যেই চোখ আটকে যায় একটি কমন বিজ্ঞাপনে—“১ লাখ
ফলোয়ার আছে, পেজ বিক্রি হবে!” কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখেছেন কি, যে মানুষটি
দিনের পর দিন পরিশ্রম করে এত বড় একটি কমিউনিটি তৈরি করলেন, তিনি হঠাৎ শখের পেজটি
কেন পানির দরে বিক্রি করে দিতে চান?
বাইরে থেকে ১ লাখ ফলোয়ারের ঝিলিক দেখে যতটা লোভনীয় মনে হয়, পর্দার পেছনের বাস্তব
চিত্রটা অনেক সময় তার চেয়েও বেশি হতাশাজনক। এই আকস্মিক পেজ বিক্রির পেছনে কাজ করে
কিছু কঠিন সত্য, যা নতুন ক্রিয়েটরদের জানা অত্যন্ত জরুরি:
👉অনেকে বলেন ফলোয়ার বেশি থাকলে তো আয়ও ভালো হওয়ার কথা, তাহলে বিক্রি কেন?
- ফলোয়ার সংখ্যা বেশি হলেও যদি এনগেজমেন্ট কমে যায়, নিয়মিত আয় স্থবির হয়ে পড়ে। পেজ মালিক তখন দেখেন, নতুন করে সময় দিয়ে পেজ ঘুরিয়ে দাঁড় করানোর চেয়ে বিক্রি করে একবারে বড় অংকের টাকা পাওয়া বেশি লাভজনক। তখন বিক্রি করা সিদ্ধান্ত নেন।
👉পেজ বিক্রি করে আসলে কারা লাভবান হয়?
- পেজ বিক্রির মাধ্যমে দুই পক্ষই লাভবান হয়। বিক্রেতা একবারে নগদ টাকা পান, যা মাসে মাসে অল্প অল্প আয়ের চেয়ে দ্রুত কাজে লাগানো যায়। আর ক্রেতা নতুন করে শূন্য থেকে ফলোয়ার বানানোর সময় বাঁচান, রেডি অডিয়েন্স নিয়ে সরাসরি ব্যবসা বা প্রচার শুরু করতে পারেন।
👉দাম কীভাবে ঠিক হয়, শুধু ফলোয়ার গুনে?
- না। ক্রেতারা সাধারণত দেখেন পেজের নিশ কী, মাসিক গড় ভিউ কেমন, এনগেজমেন্ট রেট কত, আর পেজের কোনো পলিসি ইস্যু আছে কিনা। একই ফলোয়ার সংখ্যার দুইটা পেজের দামে অনেক পার্থক্য হতে পারে, যদি একটায় এনগেজমেন্ট বেশি থাকে।
👉যাদের পেজ মনিটাইজড, তারা কি বেশি দাম পান?
- সাধারণত হ্যাঁ। মনিটাইজড পেজে ইতিমধ্যে আয়ের প্রমাণ থাকে, তাই ক্রেতা নিশ্চিন্তে কিনতে পারেন। এবং কেনার আগ্রহ প্রকাশ করেন। নতুন পেজের তুলনায় এই ধরনের পেজের দাম বেশ কয়েক গুণ বেশি হতে পারে।
👉পেজ বিক্রি করা কি নিরাপদ, প্রতারণার ঝুঁকি নেই?
- ঝুঁকিতো আছে। তাই পরিচিত মার্কেটপ্লেস বা যাচাই করা ক্রেতা-বিক্রেতা গ্রুপের মাধ্যমে লেনদেন করা ভালো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পেমেন্টের আগে ওনারশিপ ট্রান্সফারের শর্ত স্পষ্ট করে নেওয়া জরুরি।
এখানে মনে রাখা জরুরি, Facebook Page কেনাবেচা Meta-এর নীতিমালার সঙ্গে সব সময়
সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। কোনো পেজ কেনা বা বিক্রি করার আগে সংশ্লিষ্ট নিয়ম
ও ঝুঁকি ভালোভাবে বুঝে নেওয়া উচিত। নীতিমালা লঙ্ঘিত হলে মনিটাইজেশন বা
অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়তে পারে। তাই আপনি যদি পেজ বিক্রি করতে চান অথবা
কিনতে চান তাহলে ভালোভাবে নিয়ম-কানুন জেনে নেয়া অত্যন্ত জরুরি।
ফলোয়ার না ভিউ—কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
সোশ্যাল মিডিয়ায় পেজ খোলার পর থেকেই সবার মনে একটা অদ্ভুত ইঁদুর দৌড় শুরু হয়—কে
কত দ্রুত ফলোয়ার বাড়াতে পারছে। কার পেজের ফলোয়ার কত। ফেসবুকে কত ফলোয়ার হলে
টাকা পাওয়া যায়? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কি, দিনের শেষে আপনার
পকেটে টাকা বা মনে শান্তি কোনটি নিয়ে আসে? চলুন, একদম সহজভাবে বোঝা যাক যে,
ফলোয়ার না ভিউ—কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
- ফলোয়ারের হিসাব:
ধরুন আপনার পেজে
৫০ হাজার ফলোয়ার
আছে, কিন্তু একটা ভিডিও ছাড়লে লাইক পড়ে মাত্র দশটা! একে বলে ডেড অডিয়েন্স।একজন
বিজ্ঞাপনদাতা বা ব্র্যান্ড সাধারণত প্রথম পেজটির প্রতি বেশি আগ্রহ দেখাবে। কারণ
সেখানে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ বেশি। এই সংখ্যা দিয়ে মেটার অ্যালগরিদমে কোনো
ফায়দা হয় না। কারণ ফেসবুকের চোখে ফলোয়ারের চেয়ে দর্শকের স্ক্রিনটাইম বা উপস্থিতি
অনেক বেশি মূল্যবান।
তবে এর অর্থ এই নয় যে ফলোয়ারের গুরুত্ব নেই। ফলোয়ার হলো আপনার স্থায়ী
কমিউনিটি। তারা নতুন পোস্ট প্রকাশের পর দ্রুত প্রতিক্রিয়া দেয়, নিয়মিত কনটেন্ট
অনুসরণ করে এবং ভবিষ্যতে বিশ্বস্ত দর্শকে পরিণত হয়। অন্যদিকে ভিউ দেখায় একটি
কনটেন্ট বাস্তবে কতজনের কাছে পৌঁছাতে পেরেছে।
- ভিউয়ের আসল কারসাজি (The Power of Watch Time):
অন্যদিকে, মাত্র দুই হাজার ফলোয়ার ওয়ালা একটি পেজের ভিডিও যদি প্রতিদিন লক্ষাধিক
মানুষ দেখে, তবে বুঝবেন আসল খেলা এখানেই হচ্ছে। ভিউ বা রিচ বেশি মানেই হলো আপনার
কনটেন্ট সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং অ্যালগরিদম আপনাকে নিয়ে ইতিবাচক ভাবছে।
তাই আমার মতে, এই দুইটিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার পরিবর্তে একে অপরের
পরিপূরক হিসেবে ভাবাই ভালো। এমন কনটেন্ট তৈরি করুন, যা নতুন দর্শকের কাছ থেকে
বেশি ভিউ এনে দিবে এবং সেই সাথে দর্শকদের ধীরে ধীরে ফলোয়ারে রূপান্তরিত করে। এই
কৌশলই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর।
👉ডিজিটাল মার্কেটিংয়ের একটি পরিসংখ্যানে দেখা গেছে, হাই-এনগেজমেন্ট বা বেশি ভিউ
পাওয়া পেজগুলো কম এনগেজমেন্ট থাকা বিশাল ফলোয়ারের পেজের চেয়ে প্রায় তিন গুণ বেশি
ব্র্যান্ড স্পন্সরশিপ পেয়ে থাকে। কারণ ব্র্যান্ডগুলোও এখন বোঝে যে, সস্তা ট্রিকস
বা ফলোয়ার এক্সচেঞ্জ গ্রুপের মাধ্যমে পাওয়া সংখ্যার চেয়ে সক্রিয় দর্শক অনেক বেশি
কার্যকরী।
সুতরাং, তাই নিজের পেজ বড় করার নেশায় ফলোয়ারের পিছু না ছুটে নজর দিন ভিডিওর
ইমপ্যাক্ট বা ভিউয়ের দিকে। মানুষ আপনার সৃষ্টিশীল কাজ কতটুকু দেখছে এবং উপভোগ
করছে সেটাই আসল মাপকাঠি। কনটেন্টের মান ঠিক রাখুন, বাকি সব ফলাফল নিজে থেকেই
আপনার মুঠোয় চলে আসবে।
ফলোয়ার বাড়ালেও কেন ফেসবুক থেকে টাকা আসে না?
ফলোয়ার হাজার হাজার, কিন্তু ব্যালেন্সে টাকা আসছে না, এমন অভিযোগ অনেকের। কারণটা
একটা না, কয়েকটা জায়গায় লুকিয়ে থাকে। নিজের পেজ মিলিয়ে দেখুন, কোন কারণটা
আপনার সাথে মিলছে। কেন ফলোয়ার বাড়লেও ইনকাম জিরো থেকে যায়?
- কারণ ১. ডেড অডিয়েন্স ও ইনঅ্যাক্টিভিটি: আপনি হয়তো বিভিন্ন শর্টকাট ট্রিকস, ফলো-ফর-ফলো গ্রুপ বা পেজ প্রমোশন করে সংখ্যা বাড়িয়েছেন। কিন্তু এই মানুষগুলো আপনার ভিডিও বা পোস্টের প্রতি বিন্দুমাত্র আগ্রহী নয়। মেটার অ্যালগরিদম দেখে আপনার ফলোয়ার আছে কিন্তু রিঅ্যাকশন বা কমেন্ট নেই, ফলে ভিডিওর রিচ চিরতরে ডাম্প হয়ে যায়।
- কারণ ২. মনিটাইজেশন ক্রাইটেরিয়া: সংখ্যা কেবল একটি লেবেল মাত্র। ইন-স্ট্রিম অ্যাডস চালুর জন্য শুধু ফলোয়ার নয়, ৬০ দিনে ৬ লাখ মিনিট ওয়াচটাইমের যে রিয়েল টাইম ব্যারিয়ার রয়েছে তা অনেকেই পূরণ করতে ব্যর্থ হন। ফলে ক্রাইটেরিয়া লকড থাকায় আয়ও শূন্য থাকে।
- কারণ ৩. কনটেন্টে অরিজিনালিটির অভাব: অন্যের ভিডিও বা মিউজিক হুবহু ব্যবহার করলে পলিসি ইস্যু বা আনঅরজিনাল কনটেন্ট ধরা পড়ে। এই অবস্থায় যতই ফলোয়ার হোক না কেন, ফেসবুক কখনো সেই পেজে বিজ্ঞাপনের ডলার ছাড়বে না।
- কারণ ৪: এনগেজমেন্টে আসল দর্শক নেইঃ কেনা ফলোয়ার বা বট ফলোয়ার ভিডিও দেখে না, শেয়ারও করে না। এতে এনগেজমেন্ট রেট কমে যায়, আর ফেসবুকের সিস্টেম পেজকে কম গুরুত্ব দেয়। যার কারনে ফলোয়ার থাকলেও টাকা আসে না।
ভিডিও বানানোর সময় কপিরাইট এড়ানোর সহজ উপায়
সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার পর হঠাৎ যদি লাল নোটিফিকেশন বা কপিরাইট
স্ট্রাইক চলে আসে, তবে কার না মেজাজ খারাপ হয়! ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে
বানানো ভিডিওটি চোখের পলকে ডাউন হয়ে যায়। এই ঝামেলা এড়াতে ভিডিও বানানোর সময়
কপিরাইট এড়ানোর সহজ উপায় জানা থাকাটা প্রতিটি ক্রিয়েটরের জন্য বাধ্যতামূলক।
গতানুগতিক নিয়মকানুন বাদ দিয়ে একদম প্র্যাকটিক্যাল কিছু কৌশল জেনে নেওয়া যাক, যা
আপনার কনটেন্টকে ১০০% সেফ রাখবে:
১. ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে কী করবেন?
- সবচেয়ে বেশি কপিরাইট স্ট্রাইক আসে পছন্দের কোনো জনপ্রিয় গান বা মিউজিক ব্যবহারের কারণে। সমাধান: সরাসরি ইউটিউব অডিও লাইব্রেরি, ফেসবুক সাউন্ড কালেকশন অথবা রয়্যালটি-ফ্রি মিউজিক সাইট (যেমন—Pixabay বা Epidemic Sound) থেকে ট্র্যাক বেছে নিন। কোনো মিউজিকের আংশিক অংশ ব্যবহার করলেও ক্রিয়েটর স্টুডিওর বিল্ট-ইন মিউজিক টুলস ব্যবহার করা নিরাপদ।
২. অন্যের ভিডিও ক্লিপ বা ছবি (Footage) ব্যবহারের নিয়ম কী?
- তথ্যবহুল ভিডিও তৈরি করতে গেলে মাঝেমধ্যে বাইরের ক্লিপ বা ছবি ব্যবহারের প্রয়োজন হয়। সমাধান: ফেয়ার ইউজ (Fair Use) পলিসির নিয়ম মেনে চলুন। কোনো ক্লিপ একটানা ১০ থেকে ১৫ সেকেন্ডের বেশি রাখবেন না। ভিডিওর সাথে নিজের ভয়েসওভার বা নিজস্ব বিশ্লেষণ যুক্ত করুন, যাতে মূল কনটেন্টের চেয়ে আপনার কাজের ভ্যালু বেশি থাকে।
৩. ইউটিউব বা ফেসবুকের বিল্ট-ইন সেফটি টুলস কীভাবে কাজে লাগাবেন?
- ভিডিও পাবলিশ করার ঠিক আগে মেটা বা ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে একটি কপিরাইট চেক চালায়। সমাধান: ভিডিও সরাসরি পাবলিক না করে প্রথমে 'আনলিস্টেড' বা 'প্রাইভেট' মোডে আপলোড করে আধঘণ্টা অপেক্ষা করুন। প্ল্যাটফর্মের এআই যদি কোনো কপিরাইট মিউজিক বা ক্লিপ ধরে ফেলে, তবে সেটি পাবলিশ করার আগেই এডিট করে বাদ দিয়ে দিতে পারবেন।
৪. স্ক্রিনশট বা ওয়াটারমার্ক ব্লার করব কিভাবে?
- সমাধানঃ অন্যের কোনো ডকুমেন্ট, ওয়েবসাইট বা খবরের কাগজ ভিডিওতে দেখাতে হলে মূল সোর্সের লোগো বা ওয়াটারমার্ক ঝাপসা (Blur) করে দিন অথবা ক্রপ করে ব্যবহার করুন। এতে প্ল্যাটফর্মের এআই বা স্বত্বাধিকারী সহজে আপত্তি তুলতে পারে না।
৫. স্টক ফুটেজের সঠিক সোর্স চয়ন
- ফ্রি ইমেজ বা ভিডিও নামানোর সময় সাইটের লাইসেন্স ভালো করে পড়ে নিন। অনেক সাইট ফ্রি বললেও কমার্শিয়াল ব্যবহারের জন্য ক্রেডিট বা অ্যাট্রিবিউশন চাওয়া বাধ্যতামূলক করে, যা না মানলে পরবর্তীতে কপিরাইট ক্লেইম খেতে পারেন।
৬: রি-আপলোড থেকে দূরে থাকুন
- অনেকে ভাইরাল ভিডিও ডাউনলোড করে সামান্য এডিট করে নিজের পেজে দেন। এটা শুধু কপিরাইট ঝুঁকিই বাড়ায় না, ফেসবুকের সিস্টেম রিসাইকেল করা কনটেন্ট শনাক্ত করলে রিচও কমিয়ে দেয়। মৌলিক আইডিয়া নিয়ে নিজের মতো করে বানানো ভিডিও সবসময় বেশি নিরাপদ।
৭: ছবি ব্যবহারে সতর্ক থাকুন
- ভিডিওর থাম্বনেইল বা মাঝের অংশে গুগল থেকে নামানো ছবি বসালে অনেক সময় সেই ছবির মালিকানা অন্য কারো থাকে। ফ্রি স্টক ফটো সাইট বা নিজের তোলা ছবি ব্যবহার করলে এই সমস্যা এড়ানো যায়।
৮: আপলোডের আগে কনটেন্ট আইডি চেক করুন
- ফেসবুকের নিজস্ব একটা সিস্টেম আছে, যেটা আপলোড করার আগে বা পরে মিলিয়ে দেখে ভিডিওতে কোনো কপিরাইটযুক্ত অংশ আছে কিনা। Meta Business Suite থেকে এই স্ট্যাটাস দেখা যায়। কোনো অংশে সমস্যা দেখালে, সেই অংশ বাদ দিয়ে আবার আপলোড করাই বুদ্ধিমানের কাজ।
এই ৮টা ধাপ মেনে চললে কপিরাইট স্ট্রাইকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর মৌলিক
কনটেন্ট বানানোর অভ্যাস দীর্ঘমেয়াদে পেজের বিশ্বাসযোগ্যতা আর ইনকাম, দুটোই
বাড়ায়।
কোন ধরনের কনটেন্টে দ্রুত ফলোয়ার + ইনকাম আসে?
অনেকেই এমন একটি কনটেন্ট খুঁজে বেড়ান, যা প্রকাশ করলেই রাতারাতি হাজার হাজার
ফলোয়ার এবং আয় শুরু হবে। বাস্তবে এমন কোনো "ম্যাজিক কনটেন্ট" নেই। তবে কিছু
ধরনের কনটেন্ট আছে, যেগুলো মানুষের সমস্যা সমাধান করে এবং দীর্ঘ সময় ধরে ভালো ফল
দিতে পারে। এগুলো থেকেই সাধারণত ফলোয়ার এবং আয়ের সুযোগ দ্রুত তৈরি হয়।
হাই-গ্রোথ ও হাই-পেইড কনটেন্টের ক্যাটাগরি
১. প্রবলেম সলভিং বা টিউটোরিয়াল ভিডিও
- মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান দেয় এমন কনটেন্ট ফেসবুকে হু হু করে ছড়ায়। যেমন—স্মার্টফোনের কোনো গোপন ট্রিকস, টুকিটাকি গ্যাজেট রিভিউ বা কোনো সফটওয়্যার ব্যবহারের সহজ উপায়। এই ক্যাটাগরিতে দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখে, ফলে ওয়াচটাইম রকেটের গতিতে বাড়ে এবং দ্রুত মনিটাইজেশন অন হয়।
২. তথ্যবহুল মেন্টারি বা কেস স্টাডি
- ইতিহাস, বিজ্ঞান, ব্যবসা বা রহস্যময় কোনো ঘটনার পেছনের সত্য নিয়ে ১ থেকে ৩ মিনিটের শর্ট মেন্টারি এখন ট্রেন্ডে আছে। এ ধরনের কনটেন্টে রিটেনশন রেট সবচেয়ে বেশি থাকে।
- এই ধরনের পেজ সবচেয়ে দ্রুত ফলোয়ার পায়। হাসির স্কিট, ট্রেন্ডিং অডিওর সাথে মিলিয়ে বানানো ছোট ভিডিও মানুষ সহজে শেয়ার করে। শেয়ার বেশি হলে রিচ বাড়ে, রিচ বাড়লে ফলোয়ারও বাড়ে। তবে সমস্যা একটা আছে, এই ধরনের দর্শক দীর্ঘ সময় ভিডিওতে থাকে না। তাই ফলোয়ার দ্রুত বাড়লেও ওয়াচ টাইম কম থাকায় ইন-স্ট্রিম আয় তুলনামূলক কম হয়।
৪. রান্না ও লাইফস্টাইল কনটেন্ট
- এই ক্যাটাগরির পেজে ফলোয়ার একটু ধীরে বাড়ে, কিন্তু দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখে বা দেখতে চায়। কারণ মানুষ পুরো রেসিপি বা পদ্ধতি জানার জন্য অপেক্ষা করে। ফলে ওয়াচ টাইম বেশি হয়, আর ইন-স্ট্রিম অ্যাডস থেকে আয়ও তুলনামূলক স্থিতিশীল থাকে।
৫. তথ্যভিত্তিক ও শিক্ষামূলক কনটেন্ট
- প্রযুক্তি টিপস, স্বাস্থ্য পরামর্শ বা পড়াশোনা বিষয়ক পেজে ফলোয়ার বাড়ে সবচেয়ে ধীরে। কিন্তু এখানে একটা বড় সুবিধা আছে, দর্শক এই পেজগুলোকে বিশ্বাস করে। ফলে স্পনসর পোস্ট বা নিজের কোনো কোর্স-প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে এই ধরনের পেজ বেশি সফল হয়।
👉 আমার প্র্যাকটিক্যাল অবজারভেশন
পরিসংখ্যান বলে, বিনোদনের কনটেন্টে ভিউ বেশি মিললেও এডভার্টাইজাররা শিক্ষণীয় বা
প্রবলেম সলভিং কনটেন্টগুলোতে অনেক বেশি বাজেট বা সিপিএম প্রদান করে। ইউনিক আইডিয়া
নিয়ে কাজ করুন, তবেই এক তীরেই দুই পাখি শিকার করতে পারবেন। তবে আমি বলব সবচেয়ে
ভালো ফল পাবেন, দুইটা মিশিয়ে কাজ করলে।
শুরুতে বিনোদনমূলক ছোট ভিডিও দিয়ে দ্রুত ফলোয়ার তৈরি করুন, এরপর ধীরে ধীরে
নিজের নিশ বিষয়ক লম্বা ভিডিওতে দর্শক নিয়ে যান। এতে ফলোয়ার আর ওয়াচ টাইম,
দুটোই একসাথে বাড়বে বলে আশা করছি
ফলোয়ার বাড়ানোর ভুল পদ্ধতি ও কার্যকর কৌশল
ফেসবুক পেজ বড় করার নেশায় অনেকেই শর্টকাটের চোরাবালিতে পা রাখেন। কিন্তু একটু
ভাবুন তো, রাতারাতি হাজার হাজার সংখ্যা জুটিয়ে কি আদৌ কোনো স্থায়ী ফায়দা হয়? নতুন
ক্রিয়েটররা প্রায়ই জানতে চান, ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়—তবে এর
চেয়েও বড় প্রশ্ন হওয়া উচিত, সঠিক ও অর্গানিক উপায়ে গ্রোথ আনবেন কীভাবে?
চলুন, কিছু ভুল পদ্ধতি এবং তার রিয়েল লাইফ সমাধান বা কার্যকর কৌশলগুলো দেখে
নেওয়া যাক:
ভুল পদ্ধতিঃ-
- পদ্ধতি ১ঃ থার্ড-পার্টি অ্যাপ ও ফলো-ফর-ফলো ট্র্যাপঃ বিভিন্ন গ্রুপে গিয়ে লিংক শেয়ার করা বা টাকা দিয়ে অটোমেটিক ফলোয়ার কেনা হলো পেজের জন্য স্লো পয়জন। এই ফেক আইডিগুলো আপনার ভিডিওতে কখনো লাইক বা কমেন্ট করবে না।
- পদ্ধতি ২ঃ ক্লিকবেইট থাম্বনেইল ও মিসলিডিং হেডলাইনঃ ভিডিওর ভেতরে যা নেই, বাইরে তার বাড়িয়ে চড়িয়ে প্রমোশন করা। এতে দর্শক প্রথম কয়েক সেকেন্ড এসে ভিডিও কেটে দেয়, ফলে অডিয়েন্স রিটেনশন একদম জিরো হয়ে যায়। অনেকে থাম্বনেইলে এমন কোনো চাঞ্চল্যকর বা মিথ্যা দাবি জুড়ে দেন যার সাথে আসল ভিডিওর দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই—যাকে আমরা সস্তা ক্লিকবেইট বলি।
- মানুষ কৌতূহলী হয়ে প্রথমবার ক্লিক করলেও যখন বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তখন তারা শুধু ভিডিওটি মাঝপথে কেটে দেয় না, বরং পেজ আনফলো করে দেয় বা রিপোর্ট করে। ফেসবুকের অ্যালগরিদম যখন দেখে যে কোনো পেজে মানুষ বারবার রিপোর্ট করছে বা ভিডিওতে এসে এক সেকেন্ডও টিকছে না, তখন সেই পেজের রিচ চিরকালের মতো জিরো করে দেয়।
- পদ্ধতি ৩ঃ প্রতিদিন একগাদা পোস্ট দেওয়াঃ অতিরিক্ত দিলে ভিডিওর মান কমে যায়, দর্শক বিরক্ত হয়ে পেজ আনফলো করে। তাহলে করনীয় কি? নির্দিষ্ট সময়সূচি মেনে মানসম্মত পোস্ট করুন। সপ্তাহে তিন থেকে চারটা ভালো ভিডিও, প্রতিদিন দশটা গড়পড়তা ভিডিওর চেয়ে বেশি কার্যকর।
- পদ্ধতি ৪ঃ কমেন্ট বক্সে লিংক ছড়ানোর স্প্যামিংঃ অনেকে মনে করেন, বড় কোনো জনপ্রিয় পেজ বা সেলিব্রেটির লাইভ স্ট্রিম কিংবা ভাইরাল পোস্টের কমেন্ট বক্সে নিজের পেজের লিংক বা "প্লিজ আমার পেজটা একটু ফলো করুন" লিখে কমেন্ট করলে ফলোয়ার হু হু করে বাড়বে। বিশ্বাস করুন, এটি হলো পেজ ধ্বংস করার সবচেয়ে পাকা রাস্তা। ফেসবুকের অ্যালগরিদম এই ধরনের বারবার স্প্যামিং বা লিংক প্রমোশনকে খুব কড়া চোখে দেখে। এর ফলে আপনার পেজ সেই সাথে, আপনার ব্যক্তিগত আইডি পর্যন্ত রেস্ট্রিকটেড বা স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে।
👉তাহলে এখন উপায় কি?
কিভাবে অর্গানিক উপায়ে কার্যকর ভাবে ফলোয়ার বাড়াবেন
উপায় ১. টার্গেট দর্শকের জন্য নির্দিষ্ট কনটেন্ট বানানো
- সবাইকে খুশি করার চেষ্টা করলে কাউকেই ধরে রাখা যায় না। ধরুন আপনি রান্না নিয়ে কাজ করেন। মাঝেমধ্যে যদি প্রযুক্তি নিয়েও ভিডিও দেন, দর্শক বিভ্রান্ত হয়ে যায়। তারা বুঝতে পারে না আপনার পেজ থেকে ঠিক কী আশা করবে। একটা নির্দিষ্ট বিষয়ে ঠিক থাকলে দর্শক জানে, এই পেজে ফলো করলে কী পাবে। এতে ফলো করার সিদ্ধান্তটা সহজ হয়ে যায়।
উপায় ২. প্রথম তিন সেকেন্ড (Strong Hook)
- দর্শক যখন আপনার ভিডিওটি স্ক্রিনে দেখবে, তখন শুরুর ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে তাকে আটকে ফেলতে হবে। এই প্রথম অংশটিকে বলা হয় 'হুক'। ভিডিওর শুরুতেই যদি এমন কিছু দেখান বা বলেন যা মানুষের মনে কৌতূহল তৈরি করে, তবে তারা আর ভিডিও স্কিপ করবে না। দর্শকের স্ক্রিনটাইম বা রিটেনশন বাড়াতে এই কৌশলটির জুড়ি মেলা ভার।
উপায় ৩. নিখুঁত ভিডিও এডিটিং ও সাবটাইটেল ব্যবহার
- অধিকাংশ মানুষই এখন মোবাইল স্ক্রল করার সময় ভিডিওর সাউন্ড বন্ধ রাখেন বা মিউট করে দেখেন। তাই ভিডিওর ভেতরে আকর্ষণীয় টেক্সট, ছোট সাবটাইটেল বা প্রাসঙ্গিক ছবি ব্যবহার করুন। চোখের পলকে নজর কাড়ে এমন পরিচ্ছন্ন এডিটিং আপনার ভিডিওর মান নিমেষেই কয়েক গুণ বাড়িয়ে দেয়।
উপায় ৪. নির্দিষ্ট সময়সূচি মেনে মানসম্মত পোস্ট
- এলোমেলোভাবে পোস্ট দিলে দর্শক অভ্যস্ত হতে পারে না। কিন্তু যদি প্রতি মঙ্গলবার আর শুক্রবার নতুন ভিডিও আসে, দর্শক ধীরে ধীরে সেই সময়টার জন্য অপেক্ষা করতে শেখে। সংখ্যা কম হলেও অসুবিধা নেই, বরং প্রতিটা ভিডিওতে বেশি সময় আর যত্ন দেওয়া যায়। এতে মান বাড়ে, আর মানসম্মত ভিডিও এমনিতেই বেশি শেয়ার হয়।
উপায় ৫. কমেন্টে সাড়া দেওয়া, প্রশ্ন জিজ্ঞেস করা
- অনেকে ভাবেন ভিডিও আপলোড করাই শেষ কাজ। আসলে কমেন্ট সেকশনটাই সবচেয়ে সহজ জায়গা যেখানে দর্শকের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়। কেউ কমেন্ট করলে ছোট্ট একটা রিপ্লাই দিন এতে দর্শক অনুভব করবে তার মতামতের গুরুত্ব আছে। ভিডিওর শেষে একটা সহজ প্রশ্ন রাখলে, যেমন "আপনার কী মনে হয়" ধরনের, কমেন্ট বাড়ে। কমেন্ট বেশি হলে ফেসবুকের অ্যালগরিদম ভিডিওটাকে বেশি মানুষের কাছে দেখায়।
উপায় ৬. নিজের ভাষায়, নিজের স্টাইলে মৌলিক কনটেন্ট বানানো
- শর্টকাট হিসেবে অনেকে অন্যের ভিডিও কেটে জোড়া লাগিয়ে নিজের পেজে ছাড়েন। শুরুতে হয়তো কিছু ভিউ আসে, কিন্তু এই পথ টেকসই না। ফেসবুক কপিরাইট শনাক্ত করতে পারে, আর ধরা পড়লে পুরো পেজের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। নিজের অভিজ্ঞতা, নিজের ভাষায় বলা তথ্য, এমনকি ছোট ভুলগুলোও, দর্শকের কাছে বেশি আপন লাগে। মৌলিকতাই দীর্ঘমেয়াদে পেজকে টিকিয়ে রাখে।
উপায় ৭ঃ কনসিস্টেন্সি ও সঠিক সময় নির্বাচন করুন
- প্রতিদিন এলোমেলো সময়ে ভিডিও ছাড়ার চেয়ে অডিয়েন্স যখন অনলাইনে থাকে (যেমন সন্ধ্যার পর) সেই পিক আওয়ার বেছে নিন। নিয়মিত আপডেট রাখলে অ্যালগরিদম নিজে থেকেই আপনার পেজকে প্রমোট করবে।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় সে সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন ১. মনিটাইজেশনের যোগ্যতা কীভাবে যাচাই করবেন?
উত্তরঃ মনিটাইজেশনের যোগ্যতা যাচাই করার জন্য, আপনার Professional Dashboard বা
Meta Business Suite-এর Monetization/Eligibility অংশে গেলে পেজটি কোন কোন
মনিটাইজেশন ফিচারের জন্য যোগ্য, তা দেখতে পারবেন।
প্রশ্ন ২. ফেসবুক পেজ এবং Professional Mode কোনটি থেকে আয় করা যায়?
উত্তরঃ বর্তমানে Meta-এর নীতিমালা অনুযায়ী, যোগ্যতা পূরণ করলে Facebook Page এবং
Professional Mode উভয় মাধ্যম থেকেই নির্দিষ্ট মনিটাইজেশন ফিচারের মাধ্যমে আয়ের
সুযোগ থাকতে পারে। তবে কোন ফিচার আপনার জন্য উপলব্ধ, তা দেশ ও অ্যাকাউন্টভেদে
ভিন্ন হতে পারে।
প্রশ্ন ৩. মোবাইল ফোন দিয়েই কি ফেসবুক থেকে টাকা আয় করা যায়?
উত্তরঃ অবশ্যই। আপনার যদি একটি ভালো স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং অরিজিনাল
কনটেন্ট থাকলেই শুরু করা সম্ভব।
প্রশ্ন ৪. পুরোনো ভিডিও থেকেও কি আয় হয়?
উত্তরঃ হ্যাঁ। যদি পুরোনো ভিডিওতে এখনো ভিউ আসে এবং সেটি মনিটাইজেশনের আওতায়
থাকে, তাহলে সেখান থেকেও আয় হতে পারে।
প্রশ্ন ৫. ফেসবুক মনিটাইজেশনের জন্য NID বাধ্যতামূলক কি?
উত্তরঃ পেমেন্ট সেটআপের সময় পরিচয় যাচাইয়ের জন্য অনেক ক্ষেত্রে সরকারি
পরিচয়পত্র (যেমন NID বা সমমানের ডকুমেন্ট) চাওয়া হতে পারে।
প্রশ্ন ৬. একটি ভিডিও ভালো না চললে কী করব?
উত্তরঃ ভিডিও ভালো না চললে, ভিডিও মুছে না ফেলে তার পারফরম্যান্স বিশ্লেষণ করুন।
শিরোনাম, থাম্বনেইল, ভিডিওর শুরু এবং বিষয়বস্তু উন্নত করে পরবর্তী ভিডিওতে সেই
অভিজ্ঞতা কাজে লাগান।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় সে সম্পর্কে আমার নিজস্ব অভিমত
ফলোয়ার সংখ্যা নিয়ে এত হইচই দেখে আমার মনে হয়, মানুষ আসল প্রশ্নটাই এড়িয়ে
যায়। ফলোয়ার হলো শুধু একটা টিকিট, যেটা দিয়ে মনিটাইজেশনের লাইনে দাঁড়ানো
যায়। লাইনের শেষে টাকা পাবেন কিনা, সেটা ঠিক করে আপনার ভিডিও দর্শক কতক্ষণ
দেখছে।
আমি অনেক পেজ দেখেছি, যাদের ফলোয়ার লাখ ছুঁইছুঁই, কিন্তু আয় প্রায় শূন্য। আবার
কিছু ছোট পেজ, মাত্র কয়েক হাজার ফলোয়ার নিয়েও নিয়মিত মাসে ভালো আয় করছে।
পার্থক্যটা একটাই, তারা ফলোয়ার এর পেছনে না ছুটে দর্শক ধরে রাখার মত কনটেন্ট
বানিয়েছে।
তাই আমার ব্যক্তিগত মত হলো, ফলোয়ার সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। বরং
প্রশ্ন করুন, আমার ভিডিও কি মানুষ শেষ পর্যন্ত দেখছে? উত্তর হ্যাঁ হলে, ফলোয়ার
আর টাকা, দুটোই এমনিতে চলে আসবে। আশা করছি আজকের আর্টিকেলটি থেকে আপনি সঠিক ধারণা
পেয়েছেন।



মাল্টিম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url